বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে অভিনন্দন
দেখতে দেখতে বিজ্ঞান প্রযুক্তি ডট কম পার করলো একটি বছর। সকলের মিলিত প্রচেস্টায় এবং সৃস্টিকর্তার অশেষ রহমতে আমরা এসেছি অনেক দূর। ২০০৯ সালের ঠিক এই দিনে প্রথম লেখাটি প্রকাশিত হয় এই ব্লগে। যদিও এটি তৈরির কাজ চলছিল তারও কিছুদিন আগ থেকে, তারপরও ১লা ডিসেম্বরকেই এর জন্ম দিন হিসেবে ধরা হয়।

আমাদের সাথে থাকার জন্য এবং নিয়মিতভাবে সহযোগীতা করার জন্য লেখক-পাঠক সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি আগামীতেও আমরা এক সাথে কাজ করে বিজ্ঞান ও প্রযুক্তি সমৃদ্ধ একটি দেশ গড়তে পারব। প্রথমেই সম্মানিত লেখকদের সম্পর্কে কিছু কথা। যেসব লেখকরা তাদের জ্ঞান শেয়ার করে বিজ্ঞান প্রযুক্তিকে সমৃদ্ধ করেছেন এবং এখনো করে চলেছেন তাদের কথা না বললেই নয়। নিচে বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর সম্মানিত লেখকদের তালিকা দেয়া হলঃ
আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আমাদের সাথে থেকে বিজ্ঞান প্রযুক্তি ডট কম কে সমৃদ্ধ করে তোলার জন্য। আমরা আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আমাদের সাথে থাকবেন। এছাড়াও পাঠকগন যারা তাদের মূল্যবান মতামত দিয়ে চলেছেন, তাদেরও জানাচ্ছি ধন্যবাদ।
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ডেভেলপমেন্ট এর অনেক কাজে ওয়েব ডেভেলপার মেহেদী হাসান যথেস্ট সহযোগীতা করেছেন। এই জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হচ্ছে। ডেভেলপমেন্ট, সম্পাদনা ইত্যাদি কাজে সব সময় আমাদের সাথে ছিলেন – মাহবুব টিউটো, এ আর রলিন, ইমতিয়াজ মাহমুদ। তাদেরকেও অনেক ধন্যবাদ।
এই এক বছরে আমাদের অগ্রগতির কিছু পরিসংখ্যান নিচে দেয়া হলঃ
প্রকাশিত লেখাঃ ৩৭৫টি
মতামতঃ প্রায় ২,৭৫৭টি
নিবন্ধিত ব্যবহারকারীঃ প্রায় ৫৬৫ জন
আরএসএস পাঠকঃ প্রায় ৫০০ জন
ফেইসবুক ফ্যানঃ প্রায় ৬,৭৩০ জন
ফেইসবুক গ্রুপের সদস্যঃ প্রায় ২৬০ জন
মূলত অন্যান্য প্রযুক্তি ব্লগ গুলো থেকে বিজ্ঞান প্রযুক্তি কিছুটা ভিন্ন। এখানে লেখার মানের দিকে গুরুত্ব দেয়া হয় এবং প্রায় প্রতিটি পোস্টই সম্পাদনা করা হয়। তারপরও লেখার মাঝে কিছু ভুল থেকে যেতে পারে কারন আমরা কেউই ভুলের উর্ধে নই এবং সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিউনিটি ব্লগিং এ একটি ভিন্ন ধারা তৈরি করা করাই মূলত আমাদের লক্ষ্য। পাঠকরা যাতে এখানে এসে নতুন কিছু জানতে পারে এবং নিজের জ্ঞান সকলের সাথে শেয়ার করতে পারে সে লক্ষ্যেই আমরা এগিয়ে চলেছি।
অনেক লেখক এবং পাঠকই বিজ্ঞান প্রযুক্তি ডট কম এ কিছু সুযোগ-সুবিধা যুক্ত করার ব্যাপারে মতামত দিয়েছেন। তাদের সকলের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। ইতোমধ্যে ছোট কিছু সুবিধা উন্মুক্ত করা হয়েছে এবং আশা করছি এই বছরের শেষ দিকে আরও কিছু সুবিধা উন্মুক্ত করা হবে। বিজ্ঞান প্রযুক্তি-তে আপনারা আরও কি কি সুবিধা পেতে চান এবং কি ধরনের লেখা পেতে চান, সেটি এখানে মতামত আকারে আমাদের জানাতে পারেন। যুক্তিযুক্ত পরামর্শগুলো আমরা অবশ্যই বিবেচনা করে দেখবো।
পরিশেষে সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ভবিষ্যত দিনগুলো যাতে আরও সমৃদ্ধ হয়ে ওঠে সেই জন্য আমরা সকলের সাহায্য এবং দোয়াপ্রার্থী।

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






শুভ কামনা বিপ্র
। এগিয়ে যাও অনেক অনেক দূরে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আমাদের জ্ঞান দানের জন্য এই ব্লগের উদ্যোক্তা, পরিচালক মন্ডরী, লেখক, মন্তব্যকারী, পাঠক ও শুভাকাংক্ষীসহ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাংলা ব্লগগুলোর মধ্যে গত এক বছরে সবার্ধিক দ্রুত এগিয়ে যাওয়া সাইট সম্ভবতঃ এটি। আশা করবো সামনের দিনগুলোতে বিজ্ঞান প্রযুক্তি ডট কম আরো এগিয়ে যাবে। সবার জন্য শুভ কামনা।
আমি কোন দিন ব্লগ লিখি নাই…… ব্লগে কিভাবে লিখতে হয় তাও জানতাম না …… কিভাবে যেন বিপ্রর ঠিকানা টা পেলাম মনে করতে পারছিনা…… দেখলাম প্রযুক্তি নিয়ে অনেক লিখা …… ভাবলাম, আমিও লিখি …… সেখান থেকেই আমার ব্লগ লিখা।
বিপ্র …… ইনশাল্লাহ তুমি অনেক বড় হবে , অনেক দূরে তোমাকে যেতে হবে …… তমার জন্য আমাদের শুভ কামনা রইল …
আসলেই, বিপির শুভ কামনা করছি,
এবং আমি একটা ব্যাপার উল্লেখ করতে চাই, তা হল ভিজিটর আনয়ন,
কারন টিটীর থেকে এর ফ্যান সংক্ষ্যা বেশি, কিন্তু কমেন্টের দিকে তাকালে বুঝা যায় না বা কোন পোষ্ট দেখলে বুঝা যায়না যে কোন পোষ্ট ভিউ বেশি হয়েছে,
এক্ষেত্রে মূল পেইজে টপ রেটেড বা টপ হিটেড পোষ্ট আলাদা ভাবে দেখানোর ব্যবস্থা করলে মনে হয় লেখকদের উতসাহ আরো বেড়ে যেত
সাথে আছি বিপি,
এগিয়ে যাও যুগ হতে যুগান্তরে
লাকি ভাইয়ের সাথে আমি একমত ……
বিপির প্রতিটা পোষ্টভিউ অনেক বড় বড় সাইটের প্রতিটা পোষ্টের (গড়) চেয়ে বেশি হয়। বড় সাইটগুলোতে অনেক বেশি পেজ তাই তারা এগিয়ে আছে। আশা করি মানসম্পন্ন পোষ্টের গুরুত্ব নিয়ে এগিয়ে গেলে একদিন এটাও একটা বিশালাকার অবস্থান তৈরী করতে পারবে।
বিজ্ঞান প্রযুক্তির জন্য শুভকামনা। বর্ষপূর্তির অভিনন্দন।
আরো অনেকটা পথ এগিয়ে চলুক……………
বিপির এই শুভলগ্নে সকল শুভাকাংঙ্খী,পাঠক,এডমিন,লেখকদের জানাই আন্তরিক অভিনন্দন। আসলে ব্লগিং এর পূর্ণ ধারণা বিপি থেকেই রয়েছি। বিপির তার মূলমন্ত্র ঠিক রেখে এভাবে এগলে একদিন বাংলাদেশের অন্যতম সেরা কমিনিউটি ব্লগিং সাইটে পরিণত হবে যার প্রক্রিয়া ইতোমধ্য শুরু হয়ে গেছে। ব্যক্তিগত কিছু কারনে বিপি থেকে দূরে ছিলাম তবুও বিপির মানসম্মত পোস্টগুলো পড়তে ভুলিনি। হাটি হাটি পা পা করে চলতে থাকা বিপি আজ অনেকটাই পরিণত যার প্রমান আমাদের সামনে। আশা করি সামনের দিনগুলোতেও বিপি তার সাফল্যর মানদন্ড ধরে রাখবে।
বিজ্ঞান প্রযুক্তির জন্য রইল শুভকামনা এবং অভিনন্দন। বিপি এগিয়ে চলুক দূর্বার গতিতে। লেখক, পাঠক, শুভাকাঙ্খী সবাইকে শুভেচ্ছা।
প্রথমে লেখক, পাঠক, শুভাকাঙ্খী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কারন তাদের কারনেই আজ বিজ্ঞান প্রযুক্তির এগিয়ে চলছে দুর্বার গতিতে। বিজ্ঞান প্রযুক্তির জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক শুভকামনা ও দূরন্তপথিক এর মত দূর্বার গতিতে সামনের দিকে এগিয়েচলার জন্য দোয়া।
প্রথমেই অভিন্দন জানাই বিজ্ঞান প্রযুক্তিকে ।শুভ জন্মদিন। বিজ্ঞান প্রযুক্তির প্রায় সকল সুযোগ সুবিধাই বেশ উপকারী। কিন্তু আমার মতে এখানে একটা জিনিষের অভাব আছে আর সেটি হলো “পোষ্ট কে প্রিয় করে রাখা” আমার মতে যদি বিজ্ঞান প্রযুক্তির এডমিন চালু করেন তাহলে অনেকেরই উপকার হবে। কোন ভুল হলো ক্ষমা করবেন।
@admin
দয়া করে আমার মন্তব্যকে বিশ্লেশন করে দেখবেন।
বিজ্ঞান প্রযুক্তির উন্নতি কামনা করছি। যেন এটি দেশের মধ্যে বড় প্রযুক্তি বিষয়ক বাংলা ওয়েব সাইটে পরিনত হয়।
বিজ্ঞান প্রযুক্তির জন্য শুভকামনা……………..আর এগিয়ে যাক …………..এই কামনা করি।
শুভ জন্মদিন । বাংলাদেশের তথ্য প্রযুক্তির জগতে আপনারা রেখে যাচ্ছেন চমত্কার অবদান । সাইট এর সর্বাঙ্গীন কল্যান কামনা করি ।
শুভ কামনা বিপ্র এর জন্য
এটি আরো এগিয়ে যাক সেই প্রত্যাশা….