ভোল্টেজ ডাবলার সার্কিটঃ ৯ ভোল্ট ইনপুট থেকে ১৮ ভোল্ট আউটপুট
গত কয়েক দিন আগে আমার একটা রোবটিক্স প্রজেক্টের জন্য ১৮ ভোল্টের প্রয়োজন হচ্ছিল। সেখানে আমি যদি ৯ ভোল্টের ২টি ব্যাটারি ব্যবহার করি তাহলে প্রজেক্টির ওজন বেড়ে যাওয়ার ফলে তা আর কাজ কারছিল না। আর তাই এমন কোন সিসটেমের প্রয়োজন হচ্ছিল যাতে আমি ১টি ব্যাটারি ব্যবহার করেই ১৮ ভোল্ট পেতে পারি।

ইনটারনেটে অনেক খুজা-খুজির পরও সহজ কোন র্সাকিট ডায়াগ্রাম খুঁজে পেলাম না যা আছে তা ব্যবহার করলে খাজনা থেকে বাজনা বেশি হবে। তাই সিদ্ধান্ত নিলাম নিজেই র্সাকিট ডিজাইন করবো । চিন্তা করতে করতে মনে পড়ে গেল ভোল্টেজ ডাবলার আই.সি.’র কথা। যেই মনে পড়া সেই কাজ নেট-এ র্সাচ দিয়ে আই.সি.’র ডাটাবেজ দেখতে দেখতে পেয়ে গেলাম কাঙ্খিত সেই আই.সি.-টি যাদি আমি কাজটি খুব সহজে কারতে পারি। ডাটাবেজ দেখে ডিজাইন করে নিলাম র্সাকিটটির। তারপর, পার্টস কিনে এনে খুব সহজেই তৈরি করে নিলাম ভোল্টেজ ডাবলার।
এই র্সাকিটের মাধ্যেমে আমরা ৯ ভোল্ট ইনপুট দিয়ে প্রায় ১৮ ভোল্ট র্পযন্ত আউটপুট পেতে পারি। আর এজন্য মূল উপাদানটি হচ্ছে ছোট্ট একটি IC । আর IC বায়াসিং এর জন্য ২টি কেপাসিটর এবং ২ ডায়োড ব্যবহার করা হয়েছে । খুবই সিম্পল কিন্তু ইফেক্টিভ।

উপকরণ :
১. কেপাসিটার-১ (Capacitor) ———————— 10µF——————— মূল্য– ৫ টাকা
২.কেপাসিটার-২ (Capacitor) ————————10µF ——————— মূল্য– ৫ টাকা
৩.ডায়োড-১ (Diode) —————————— 1N4001—————— মূল্য– ১০ টাকা
৪.ডায়োড-২ (Diode) —————————— 1N4001 —————— মূল্য– ১০ টাকা
৫.আই.সি. ————————————— Max1044 or L7600 — মূল্য– ১৪০ টাকা
সকল উপকরণ পাওয়া যাবে মাওলানা ভাসানী স্টেডিয়াম র্মাকেটে ।
মনে রাখা দরকার:
১. ওঈ টিতে র্সবোচ্চ ১০ ভোন্টের বেশি ইনপুট দেয়া যাবে না।
২. সার্কিটটি দ্বারা আউটপুট ভোল্টেজ পুরোপুরি ডাবল হবে না , ডায়োডে ভোল্টেজ ড্রপ করার কারণে কিছুটা কমে যাবে।
৩. Max1044 IC টা বাংলাদেশে পাওয়া নাও যেতে পারে। তবে L7660 এটা দিয়ে same কাজ করা যায়।
পোস্টটি শুধুমাত্র বিজ্ঞানপ্রযুক্তি ব্লগের জন্য বাংলাতে করা হল।
মূল লেখাঃ Voltage Doubler Circuit- 9V to 18V

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






কাজের জিনিস আহমাদ ভাই দরকার পড়লে আপনা কে জানাবো বানিয়ে দেবার জন্য
ধন্যবাদ জনাব এ.আর.রলিন ।
কারও উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।
Thanks bai, acca atd ki betari amper kome jabe na?ar betarir charge besi somoy thakbe na.ami mobile comments korci tai bangla likhte pari nai sorry.
Is this ckt also increase the current flow??
নাহ । সুন্দর প্রশ্ন।
সাধারন ভাবে বুঝার জন্য বলছি,
এই সার্কিটটা আসলে ট্রান্সফরমারের মতোই কাজ করে, স্টেপ-আপ ট্রান্সফরমার যেমন কারেন্টকে কমিয়ে ভোল্টেজকে বাড়িয়ে দেয়ে ( এ.সি.-এর ক্ষেত্রে) , তেমনি এই সার্কিটের ইন্টারনাল ট্রানজিসটার গুলোর মধ্যেমে ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্ট কমে যাচ্ছে।
এজন্য এতে ইন্ডাকটিভ লোড দিতে নিষেধ করা হয়েছে, যেমন মটর ব্যবহার করলে ভাল ফল পাওয়া যাবে নাহ।
Ahmad vai, apnar darun ai curcite ar jonno apna-k Dhonnobad………….
vai ame electronic curcit ar besoy a jane khub kom, kintu ata amar veson agroho royasa…doya kora amar akta somossar somadhan deban……………
ame bevenno curcit banata chai, kintu somossai pore jokhon curcit plate ar dorkar hoi . karon proyojon onujaie toire curcit plate sobsomoy market a paoa jai na…………ai bapara ame ke korta pare. .? ame chai nejai amar proyojon moto curcit plate banea neta ja sobsomoy market a poa jai na………ame kevaba ta korta pare o proyojon onujae curcit plate kothai pata pare……………????? Dhonnobad……..!!!
আমার জানা মতে ডায়োড বা ক্যাপাসিটর গুলো ১ বা ২ টাকায় পাওয়া যায়।