এক্সপ্রেসারস এ এবার যোগ হল ১০০টিরও বেশি জনপ্রিয় ওয়েব সার্ভিস
এক্সপ্রেসারস কোন প্রতিযোগীতা নয় বরং সোশ্যাল নেটওয়ার্ক এবং ইনফর্মেশন কে যে, আরও সহজ করতে চেয়েছে “পাবলিক ড্যাশবোর্ড” সার্ভিস টি তার অন্যতম একটি দৃষ্টান্ত। অলরেডি এক্সপ্রেসারস তার X-Eater সার্ভিস এর মাধ্যমে এক্সপ্রেসারস থেকে অন্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট (ফেইসবুক, টুইটার ইত্যাদি) গুলোতে সংযোগ স্থাপন করার জন্যে অনন্য ভুমিকা পালন করেছে, যা এক্সপ্রেসারস কে জনপ্রিয়তার শীর্ষে তুলে নিয়ে আসবে বলে অনেকেই ধারনা করছেন।
এবার পাবলিক ড্যাশবোর্ড এর কথায় আসা যাক। এটি এমন একটি সার্ভিস যার মাধ্যমে আপনি আপনার এক্সপ্রেসারস পাব্লিক প্রফাইল পেইজ এ ১০০টিরও বেশি জনপ্রিয় ওয়েবসাইট এর সার্ভিস শুধু মাত্র লিংক যোগ করার মাধ্যমে ইমবেড বা যুক্ত করতে পারবেন। এর মধ্যে বেশ কিছু জনপ্রিয় ও উল্লেখযোগ্য সাইট গুলো হচ্ছে ফেসবুক, ইউটিউব, টুইটার, গুগোল, ওয়ার্ডপ্রেস, ইত্যাদি ইত্যাদি।
এবার আরও একটু ব্যাখ্যা করি। ধরুন আপনার ইউটিউব এ কোন ভিডিও ভালো লাগলো তো এভাবে আপনি আপনার এক বা একাধিক প্রিয় ভিডিও আপনার এক্সপ্রেসারস এর প্রফাইল পেইজ এ ইমবেড/যুক্ত করার জন্যে শুধু মাত্র ঐ ভিডিও এর লিংক টি কপি করে এক্সপ্রেসারস পাব্লিক ড্যাশবোর্ড এ পেস্ট করলেই তা যুক্ত হয়ে যাবে। ফটো আপলোড এর সাইট গুলো তে আপনি কোন ফটো আপলোড করেক সেই লিংক টি পাব্লিক ড্যাশবোর্ড এ পেস্ট করলেই তা যুক্ত হয়ে যাবে। ফেসবুক বা টুইটারের কোন স্ট্যাটাস আপনার প্রফাইল পেইজ এ যুক্ত করার জন্যে সেই স্ট্যাটাস এর লিংক টি কপি করে ড্যাশবোর্ড এ পেস্ট করলেই তা যুক্ত হয়ে যাবে। এ ভাবে আপনি ১০০ টিরও বেশি সার্ভিস এর আনলিমিটেড লিংক যুক্ত করতে পারবেন।
উদাহরন হিসাবে আমার এক্সপ্রেসারস পাব্লিক প্রফাইল টি দেখতে পারেনঃ www.xpressers.com/saif

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন







দারুন সার্ভিস
পোস্ট করার সময় ১১০ টার মতন ছিল। তবে এর পরে আরো কিছু এ্যাড হয়েছে। এখন মনে হয় ১৫০টিরও বেশি