ইন্টারনেট সার্চিংকে আরও সহজ ও কার্যকর করে তুলতে একটি পিডিএফ গাইড

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

দ্রুত তথ্য খুঁজে বের করার জন্য ইন্টারনেটের জুড়ি নেই। বিভিন্ন ধরনের তথ্য, ছবি, গান ইত্যাদির জন্য আমরা এখন আর পাবলিক লাইব্রেরি অথাবা ডিভিডির দোকানে না গিয়ে ইন্টারনেটে সার্চ করি। তবে বেশির ভাগ ক্ষেত্রেই সার্চিং অদক্ষতার কারনে আমরা আমাদের কাঙ্খিত জিনিস খুঁজে পাই না। তথ্য খোঁজার জন্য মজার আর কার্যকর সব পদ্ধতি অবলম্বন না করে শুধু গুগলে ঢুকে একটা সার্চ কোয়েরি লিখে বসে থাকলে কাঙ্খিত তথ্য না পাওয়ার সম্ভাবনাই বেশি। আর তাই আপনার ওয়েব সার্চিং দক্ষতাকে আরও কয়েকধাপ এগিয়ে নিতে পরিচয় করিয়ে দিব দারুন একটি পিডিএফ গাইডের সাথে।

web search

GuideBook to Internet Searching নামের এই পিডিএফ গাইডে রয়েছে ইন্টারনেট সার্চিং এর প্রয়োজনীয় সকল দিক নির্দেশনা। এখানে এমন কিছু সার্চ ইঞ্জিন সম্পর্কে লেখা হয়েছে যেগুলো সম্পর্কে হয়ত আপনি জানেন না। এছাড়াও জনপ্রিয় সার্চ ইঞ্জিন সমূহ ব্যবহার করে কিভাবে কাঙ্খিত তথ্য খুঁজে পেতে পারেন এ সম্পর্কেও লিখা হয়েছে।

2010-01-10_002450

কাঙ্খিত মানুষকে খুজে পেতে রয়েছে ফেইসবুক সার্চ কৌশল। এছাড়াও ভিডিও এবং ইমেজ সার্চ সম্পর্কেও লিখা হয়েছে বিস্তারিতভাবে। ব্লগ, বই, চাকরি ইত্যাদি খোঁজার জন্য বিশেষ বিশেষ সার্চ ইঞ্জিন এর লিস্ট পাবেন এখানে। কিভাবে সহজে আপনি খুঁজে পেতে পারেন আপনার কাঙ্খিত তথ্য এ সম্পর্কে রয়েছে বেশকিছু টিপস। আর তাই এখনই ডাউনলোড করুন “GuideBook to Internet Searching” এবং আপনার ইন্টারনেট সার্চিংকে করে তুলুন আরও গতিশীল ও কার্যকর।

Direct DownloadDownload Page

বিঃ দ্রঃ এই গাইডটি পড়ার জন্য আপনার পিসিতে PDF Reader ইন্সটল করা থাকতে হবে। পিডিএফ রিডার ডাউনলোড এর জন্য এই পোস্টটি পড়তে পারেন।

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ ইমতিয়াজ মাহমুদ সম্পর্কে কিছু কথা...
ইমতিয়াজ মাহমুদ বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর একজন লেখক। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অধ্যয়নরত। এই মূহুর্তে তিনি কি করছেন জানতে চাইলে তাকে টুইটার অথবা ফেইসবুকে অনুসরন করুন।

মতামত সমূহ

6 টি মতামত “ইন্টারনেট সার্চিংকে আরও সহজ ও কার্যকর করে তুলতে একটি পিডিএফ গাইড”
  1. বহুত কামের একখান জিনিস দিয়াছো ইমতিয়াজ ভাই

  2. MakeUseOf এই ধরনের Cheat Sheet বানাবার জন্য বিখ্যাত।Share করার জন্য ধন্যবাদ।

  3. লাকি এফএম says:

    বইটা শেয়ার করার জন্য ধন্যবাদ

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!