Apache ওয়েব সার্ভার সমস্যার উপযুক্ত সমাধান

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

কয়েক মাস আগের কথা বন্ধু ফোন করে বলল যে লোকাল পিসিতে ওয়ার্ডপ্রেস সেটআপ করা শিখিয়ে দিতে হবে। আমিও সবকিছু পেন ড্রাইভে নিয়ে ছুটলাম। যথারীতি নিয়ম অনুযায়ী XAMPP ইন্সটল করলাম ।কিন্তু Apache আর স্টার্ট হয় না। ভাবলাম হয়তবা XAMPP ইন্সটল  করতে কোন সমস্য হয়েছে। আনইন্সটল করে নতুন করে ইন্সটল করলাম, কিন্তু কিছুতেই কিছু হল না। নিরুপায় হয়ে বন্ধুকে নতুন করে অপারেটিং সিস্টেম সেটআপ দিতে বলে আমি বাড়ি ফিরে এলাম । বাড়ি ফিরে এসে  পিসিতে বসে পরলাম সমস্যাটার কারণ অনুসন্ধানে। সপ্তাখানেক আগে ওয়ার্ডপ্রেসের উপর কিছু কাজ করেছিলাম তাই XAMPP ইন্সটল  করাই ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখি একই কান্ড Apache Start হচ্ছে না দেখাচ্ছে Apache started  [port 80]  busy……..  ।

1st

কয়েকজন বড় ভাইকে ফোন দিলাম তারা সবাই জানালো যে তারা নিজেরাও এ সমস্যার সম্মুখীন বহুবার হয়েছে, কিন্তু কেউই এখনো এর উপযুক্ত করণ এবং সমাধান বের করতে পারেননি।

Google এ সার্চ দিয়ে কিছু পাওয়ার চেষ্টা করলাম। কয়েকটা ফোরাম থেকে আবছায়া আবছায়া ধারণা পেলাম যে সমস্যাটার কারণ Skype । অবশেষে সমাধানও বের করে ফেললাম । যা হোক আর কথা না বারিয়ে সমধানটা দেওয়া যাক।

আমার মত আপনিও যদি একই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো সোজা চলে যান Skype তেSkype Open করে Tools menu থেকে Optons.. এ ক্লিক করে Advanced এ ক্লিক করুন। এরপর সেখান থেকে Connection এ ক্লিক করুন নিচের মত একটা Window আসবে।

2nd

Skype Options Window থেকে Use Port 80 and 443 as alternatives for incoming connections এর Check box টি Uncheck করে Save এ ক্লিক করুন। এখন Skype সম্পূর্ণরূপে বন্ধ করে XAMPP control panel থেকে Apache start করে দেখুন কাজ করবে। Wampp প্যাকেজের ক্ষেত্রেও এ পদ্ধতি কাজ করবে।

এরকম আরও কিছু পোস্টঃ

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ অসীম কুমার সম্পর্কে কিছু কথা...
অসীম কুমার বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর একজন অতিথি লেখক।তিনি একজন ইলেকট্রনিক্সের শিক্ষার্থী। তিনি বাংলা ভাষায় প্রযুক্তি চর্চাকে এগিয়ে নিতে, "প্রযুক্তি চর্চার মুক্তমঞ্চ www.technologybd.com পরিচালনা করছেন। তাকে ফেসবুকে বন্ধু হিসেবে যোগ করতে পারেন।

মতামত সমূহ

4 টি মতামত “Apache ওয়েব সার্ভার সমস্যার উপযুক্ত সমাধান”
  1. হায়রে…… এটা আগে কেন মাথাতে আসলো না ……… ধুরু……

  2. ওয়াম্প সার্ভারে আমিও এই সমস্যার মুখোমুখি হয়েছিলাম। তারপর নতুন করে সেটাপ করে সব ঠিকঠাক!!!

    আবার স্কাইপি সেটাপ করার পর দেখলাম আবার সমস্যা। শেষমেষ টাস্কবার থেকে ওরে বিদায় করতেই সব আবার আগের মত ঠিকঠাক!!।

  3. বিথি says:

    XAMP বা WAMP ৮০৮০ পোর্ট এ রান করে।যদি কোন কারনে এই পোর্ট ব্যাস্ত থাকে তাহলে XAMP ইন্সটল বা রান করতে সমস্যা হয়।এই সমস্যা থেকে বাচতে হলে আপনার উইন্ডো এর পোর্ট বদলে ফেলতে পারেন,নিচের মত করেঃ

    ১।xamp ডিরেক্টরি খুলুন।সাধারনত
    “C:/xamp/apache/conf”

    ২।”httpd.conf” ফাইলটি নোট প্যাড দিয়ে
    খুলুন।

    ৩।Listen 8080 এই লাইন টি খুজুন।

    ৪।লাইন টিকে Listen6060 বানিয়ে সেভ করুন।

    ৫।পোর্ট বদলে ফেললে আপনাকে ব্রাউজার এ লোকাল হোস্ট এ http://localhost:6060/ দিয়ে কাজ করতে হবে।

    xamp ইন্সটল করতে আরো সমস্যা?আমাকে জানাবেন।

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!