ফ্রী সফটওয়্যার ও ই-বুক ডাউনলোড এর জন্য ৬টি ওয়েব সাইট
অনেক সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন রকম সফটওয়্যার ডাউনলোড করার প্রয়োজন পড়ে। আবার এ সকল সফটওয়্যার এর ব্যবহারবিধি অথবা বিভিন্ন রকম ডিজাইন, ডেভেলপিং, ব্লগিং, কম্পিউটার-ইন্টারনেট অথবা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন বই এর দরকার হয়। আর এ সব কিছুই যদি ফ্রীতে পাওয়া যায় তাহলেতো আরও ভালো। ফ্রী সফটওয়্যার ও ই-বুক ডাউনলোড এর জন্য দারুন ৬টি সাইট নিয়েই এই ফালতু পোস্টটা দিলাম

ফ্রী সফটওয়্যার
FileHippo
ফ্রী সফটওয়্যার ডাউনলোড এর জন্য File Hippo আমার সবচেয়ে প্রিয়। অন্যান্য ফ্রী সফটওয়্যার সাইটগুলোর মত এটি হিজিবিজি নয়। এখানকার সফটওয়্যারগুলো বিভিন্ন ক্যাটাগরিতে সাজানো থাকে। আপনিও সহজেই খুজে নিতে পারবেন আপনার প্রয়োজনীয় সফটওয়্যার।
BrotherSoft
প্রায় ১,০০,০০০ সফটওয়্যার এর এক বিশাল সমাহার রয়েছে এখানে। BrotherSoft এ আপনি ফ্রী এবং বাণিজ্যিক সব ধরনের সফটওয়্যারই পাবেন। এর উন্নতমানের সার্চ ইঞ্জিনটি ব্যবহার করে আপনি খুজে নিতে পারেন আপনার প্রয়োজনীয় ফ্রী সফটওয়্যার।
Download.Cnet
সফটওয়্যার ডাউনলোড এর জন্য খুবই জনপ্রিয় একটি সাইট এটি। আপনার উইন্ডোজ পিসির জন্য প্রয়োজনীয় সব ফ্রী সফটওয়্যার পাবেন এখানে।
ফ্রী ই-বুক
eBooksDock
প্রয়োজনীয় বিভিন্ন ফ্রী ই-বুক রয়েছে এই সাইটে। ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ব্লগিং ইত্যাদি বিভাগে রয়েছে বেশ কিছু মানসম্মত বই। এর একটি বিশেষ সুবিধা হল কোন ঝামেলা ছাড়াই ডাউনলোড করা যায়।
WitGuide
বিভিন্ন ধরনের ফ্রী ই-বুক ডাউনলোড এর জন্য দারুন আরেকটি সাইট। এখানে ফ্রী ই-বুক এর পাশাপাশি বিভিন্ন পিডিএফ গাইড পাওয়া যাবে।
Free-eBooks
প্রায় ৪০টি বিভাগে ভাগ করা হয়েছে অসংখ্য ই-বুক। আপনার প্রয়োজনীয় সব ধরনের ই-বুক ই এখানে পাওয়া যাবে। তবে ডাউনলোড করার জন্য আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
এগুলো ছাড়াও ফ্রী সফটওয়্যার ও ই-বুক ডাউনলোড এর জন্য আরও অনেক সাইট রয়েছে। সময়ের অভাবে লিখা হয়নি। সেগুলো নিয়ে পরবর্তীতে আরেকটি পোস্ট দেয়ার চেস্টা করব।
এরকম আরও কিছু পোস্টঃ
- ফ্রী ই-বুক ডাউনলোডের জন্য সেরা ১২টি ওয়েব সাইট
- ফ্রী ওয়ার্ডপ্রেস থীম ডাউনলোড এর জন্য ১০টি ওয়েব সাইট
- এইচটিএমএল৫ শেখার জন্য সাতটি ওয়েব সাইট এবং ই-বুক
- দারুন সব ফ্রী ক্লিপআর্ট ডাউনলোডের জন্য ৫টি ওয়েব সাইট
- ফ্রী ফন্ট ডাউনলোডের জন্য সেরা কয়েকটি ওয়েব সাইট
- এইচটিএমএল এর একটি বাংলা ই-বুক ফ্রী ডাউনলোড করুন
- ওয়েব ডিজাইন এবং ডেভেলপিং এর জন্য ১১টি ফ্রী ওপেন সোর্স সফটওয়্যার

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






ভালো হয়েছে ইমতিয়াজ ভাই
ভাল হইলো কই ?? !! আগেই বইলা দিছি ফালতু পোস্ট
:O
হুমমমমম আপনাকে অনেক ধন্যবাদ।।
ভাই অনেক অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ …
Excellent job done. Keep it up. Thanks again.
ইমতিয়াজ ভাই আসলেই সাইটগুলো খুবই কাজের।
আমি এই সাইটগুলো থেকে অনেক দরকারী সফ্টওয়্যার কম্পিউটারে লোড করেছি।
ধন্যবাদ ইমতিয়াজ ভাই।।
imteaj vi amar computer windos dite gia format hoy gache. “d” drive a onek data chilo amar o gulo khub proyjon. please help me. apner side ar jonno dhonnobad. allah hafij.
আপনি c ড্রাইভে উইন্ডোজ ইন্সটল করুন। তারপর অন্য কোন সফটওয়্যার ইন্সটল না করে একটা ফ্রী ডাটা রিকভারি সফটওয়্যার ইন্সটল করে D ড্রাইভ থেকে ডাটা রিকভার করার চেস্টা করুন। এক্ষেত্রে সব ডাটা হয়ত ফিরে পাওয়া যাবে না, তবে বেশিরভাগই পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Imtiaj vi apnar advice a kaj hoice, but data shob paoa jai nai. apnake onek dhonnobad. vi akta request free movie download korar link jana thakle janben plz….plz…plz.
may allah bless you.
thanks
earn dolar click rturjobd
hmmmm nice post waiting for your unknown new post…..all the best
Thank’s for nice sharing.
ভাই বাংলা বই এর লিংক দিলে আমাদের উপকার হতো। দয়া করে ওয়েব ডেভেলপমেন্ট শিখার বাংলা বই এর লিংক দিলে কৃতজ্ঞ থাকবো।
ওয়েব ডেভেলপমেন্ট শিখার জন্য আমার সাহায্য দরকার। সব চেয়ে বড় সাহায্য হলো। আমি XAMPP Control Panel ইন্সটল করেছি। কিন্তু তার পর এটা চালু করতে পারছি না। এটা কিভাবে চালু করতে হবে। বা এ বিষয়ে বাংলায় কোন বই থাকলে তার লিংক দিলে হয় তো বুঝতে পারবো।
ভাল পোস্ট। সফটওয়ার এর জন্য তিনটি সাইটিই ভাল। আমি filehippo and cnet ব্যবহার করি। তবে brothersoft এর লিংকে মাঝে মাঝে স্পাম পাওয়া যায়।