বিজ্ঞান প্রযুক্তি ব্লগ নিয়ে কিছু কথা

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

সবার প্রথমে ব্লগ পড়া শুরু করি আজ থেকে প্রায় ৮মাস আগে। এই বিজ্ঞান ও প্রযুক্তি ব্লগে বেশিদিন না আমার। ক্যাডেট কলেজ ব্লগ ছিলো আমার প্রথম ব্লগ। সেখান থেকেই ব্লগ জিনিসটার সাথে আমার প্রথম পরিচয়। প্রথম প্রথম অনেকদিন শুধু পড়েই গেছি। অনেক ভালো লাগা শুরু হলো একসময়। কত অজানা প্রতিভা লুকিয়ে আছে সবার মাঝে। খুব ভালো লাগতো। কিছু কিছু লেখা তো এত্ত ভালো লেগেছে, আমি নিশ্চিত যে তারা নিজেরাও জানে না তারা কত ভালো লিখেন। সামহোয়্যার ইন ব্লগ, প্রথম আলো ব্লগ, সচলায়তন এইসব ব্লগে সময় পেলেই ঢু মেরে আসতাম। ধীরে ধীরে নেশার মত হয়ে গেলো ব্যাপারটা। এখন নেট-এ বসলেই ব্লগে আসাতো চাই ।
blogএকদিন ফেইসবুক থেকে লিংক পেলাম এই ব্লগটার। বিজ্ঞান, প্রযুক্তি, কমপিউটার, ইন্টারনেট, ইলেকট্রনিক্স এইসবের প্রতি একটা আকর্ষণ ছিলো আগে থেকেই। তাই লোভটাও সামলাতে পারলাম না আর। পোস্টগুলো পড়ে বুঝতে পারলাম, হ্যা এগুলোই তো চাই আমার। কত নতুন নতুন জিনিস যে শিখেছি এখান থেকে। বিশেষ করে সফটওয়্যার আর কমপিউটার এর নানা টিপস অনেক কাজে লাগিয়েছি ব্লগগুলো পড়ে। (কানে কানে বলি- টিপসগুলো ছড়িয়ে বন্ধু মহলে ভাব নিতেও ছাড়িনি)। এখন ফেসবুক, ইয়াহু মেসেঞ্জারের চেয়ে এই ব্লগে থাকতেই বেশি ভালো লাগে। জটিল নেশা ধরে গেছে। কিন্তু সমস্যা হলো আরেকখানে। সবার লেখা দেখে একদিন খুব ইচ্ছা করলো আমিও লিখি। কিন্তু প্রযুক্তি বিষয়ে আমার জ্ঞানের পরিধি যে খুব একটা বড়সড় না সেটা নিজে ভালো করেই জানি। ঠিক করলাম, আচ্ছা সায়েন্স ফিকশন লিখলে কেমন হয়। কিন্তু সায়েন্স ফিকশন নামে এই ব্লগে কোনো বিভাগ ছিলো না দেখে কিছুটা দমে গিয়েছিলাম। তবু, “যা আছে কপালে”…এই নীতির উপর ভরসা করে অনেক টেনেটুনে দাড় করালাম আমার জীবনের প্রথম লেখা সায়েন্স ফিকশন। জানি না কেমন হয়েছিলো, কিন্তু ব্লগের ভাইয়াদের উৎসাহ আর আশীর্বাদ পেয়ে অনেক ভালো লাগলো। সেই প্রেরণায়েই লিখে ফেললাম আরেকটা গল্প। পরকথা এই যে, ব্লগটাকে এখন ভালোবেসে ফেলেছি। :) এই হলো এই ব্লগে আমার নিজের গল্প।

কিন্তু আমি শুধু নিজের গল্প বলতেই আসিনি আজকে। আমার অনেক পছন্দের, অনেক প্রিয় এই ব্লগটা সবার মাঝে আরো জনপ্রিয় হয়ে উঠুক এটা আমার সহ এই ব্লগের প্রতিটা ব্লগারেরই কাম্য আমার ধারণা। তাই বয়সে ছোট হলেও ছোট মুখে কিছু বড় কথা বলতে এসেছি, ভূল কিছু বলে ফেললে ক্ষমা করে দেবেন। এটাকে সাজেশন বা টিপস যেটাই বলা হোক না কেন, আমি চাই আমাদের এই ব্লগটা সবার কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠুক। আমার ক্ষুদ্র চিন্তা চেতনা আর অপরিপক্ক মস্তিষ্কে যতটুকু ভাবা সম্ভব তা দিয়েই তাই কিছু নিজস্ব অভিমত সম্মানিত পাঠক-পাঠিকা ও মডারেটরের কাছে তুলে ধরছি-

১. ব্লগের যারা ব্লগার, তাদের সাথে কমেন্টের স্থানটুকু ছাড়া আর কোনোভাবে যোগাযোগ করার কোনো সিস্টেম রাখা হয়নি। যেমন- ম্যাসেজ আদান প্রদান বা অন্যকিছু। আমার মনে হয় এতে ব্লগারদের মধ্যে বন্ধুত্বটা আরো দৃঢ় হতে সাহায্য করতো।

২. ব্লগারদের আলাদা করে নিজস্ব কোনো  বিস্তারিত প্রফাইল দেখা যায়না, যেখানে ব্লগার সম্পর্কে প্রয়োজনীয় ডাটা থাকবে। ব্লগারের নিজের পছন্দ মতো নিজের প্রফাইল সাজাতে পারবে। যেমন- নিজের ব্লগের ব্যানার পিকচার, পছন্দমত ব্লগের একটা নাম, মটো এসব দিতে পারবে।

৩. কারো পোস্ট পছন্দ হলে প্রিয়-তে (My Favourites)রাখার সুযোগ নেই।

৪. কারো পোস্টে কমেন্ট করার পর ঐ পোস্টে অন্যদের কমেন্ট এলে ব্লগ পেজ-এই নোটিফিকেশন ম্যাসেজ-এর ব্যবস্থা করা যেতে পারলে মন্দ হতো না।

৫. পোস্ট রেটিং করার কোনো ব্যাবস্থা রাখা হয়নি, এটা থাকলে আমার মনে হয় ব্লগারদের মধ্যে ভালো মানের লেখার উৎসাহ বাড়বে।

৬. প্রতিদিনের পোস্টের মধ্যে সেরা ৩ অথবা সেরা ৫ টা লেখা বাছাই করে পেজ-এর সাইডে দেখানোর ব্যবস্থা করা যেতে পারে।

৭. ঠিক এই মুহূর্তে কারা কারা অনলাইনে আছেন, তাদের একটা লিস্ট Show করা হয় না।

৮. লেখার মধ্যে খুব সহজ করে ইমোটিকন ব্যবহারের একটা সুযোগ করে দেয়া উচিৎ।

৯. সবশেষে বলতে চাই, ব্লগটার কোনো লোগো আছে কী? সৌন্দর্য একটা বড় জিনিস। হোমপেজে কোনো লোগো এবং কোনো এনিমেটেড পিকচার থাকলে অনেক সুন্দর আর প্রাণবন্ত লাগতো।

“প্রশ্ন-উত্তর ও মতামত” অংশে হয়তো জানানো যেত এগুলো। কিন্তু আমি অভিযোগের সুরে নয়, বরং ব্লগের একজন শুভাকাঙ্খী পাঠক হিসেবে সম্মাণিত মডারেটরের কাছে আমার নিজের মতামতগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। অনুরোধও নয়, জোরদার দাবীও নয়। ব্লগের একজন নিয়মিত পাঠক হিসেবে এ আমার আর সবার আবদার। প্রিয় মডারেটর ভাইয়াকে বলছি, আমার-আমাদের সবার এই আবদারগুলো পূরণ করবেন তো?

সবাইকে অনেক অনেক শুভ কামনা।

Print

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ ইফতেখার নাঈম সম্পর্কে কিছু কথা...
ইফতেখার নাঈম বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর একজন অতিথি লেখক। তিনি রংপুর মেডিকেল কলেজে এম.বি.বি.এস (৩৫তম ব্যাচ) পড়ছেন। তার আরো লেখা পড়তে চাইলে ব্লগ: আমার খেলাঘরে ঘুরে আসুন আর যোগাযোগ করতে ফেসবুক অনুসরণ করুন।

মতামত সমূহ

9 টি মতামত “বিজ্ঞান প্রযুক্তি ব্লগ নিয়ে কিছু কথা”
  1. আমার জনামতে, ব্লগটিকে আরও ডেবলপ করার কাজ করা হচ্ছে। ব্যানার বা এনিমেটেট ছবি যুক্ত করলে ব্লগটি লোড হতে বেশি সময় লেগে যাবে, প্রিয়-তে (My Favourites) রাখার ও রেটিংএর ব্যবস্থা করা হবে আশা করি। অনেক লেখকই যোগাযোগের বেপারটা উম্মুক্ত করতে চায় না তাই এটা সম্পূর্ণভাবে সম্ভব নয়। মতামততে মাধ্যমে তাদের থেকে ব্যাক্তিগত তথ্য নিতে পারেন। ধন্যবাদ, আলোচনার জন্য।

    • ইফতেখার নাঈম says:

      ধন্যবাদ ভাইয়া। তবে যোগাযোগের ব্যাপারটা উন্মুক্ত-এর ব্যাপারটাতে আরেকটা কাজ কি করা যায় না? ম্যাসেজ আদান প্রদানের অপশনটি যার যার ইচ্ছেমত অন অথবা অফ রাখার ব্যবস্থা থাকলো, এতে আশা করি কারো আপত্তি থাকবে না? এটা করা কি সম্ভব না?
      আপনার মন্তব্যের জন্যও ধন্যবাদ।
      ঈদের শুভেচ্ছা। :)

  2. অনিক says:

    মতামতগুলো পড়ে ভালই লাগলো। আশা করি যেই বিষয়গুলো প্রাসংঙ্গিক সে বিষয়ে সবাই একমত হবেন।
    বিশেষ করে “© ২০১০ বিজ্ঞান প্রযুক্তি” ডেভেলপার : ইমতিয়াজ মাহমুদ ও এ.আর.রলিন ভাইয়া। ধন্যবাদ আপনাকে। @ইফতেখারঃ আপনি একটি Help চেয়েছিলেন Reply করা হয়েছে দেখুন।

  3. আপনার দেয়া পরামর্শগুলো বেশিরভাগই যুক্তিযুক্ত। এরকম কিছু ফিচার যুক্ত করার কাজ শুরু হয়েছে বেশ কিছু দিন আগেই। আশা করছি এই মাসের শেষের দিকে নতুন কিছু সুবিধা উন্মুক্ত করা হবে।
    মতামত এবং পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।

    • ইফতেখার নাঈম says:

      ইমতিয়াজ ভাইয়া, আপনাকেও অন্নেক অন্নেক ধন্যবাদ, আবদারগুলো পূরণের আশ্বাস দেওয়ার জন্য। :) :) :)
      ভালো থাকবেন।

  4. বিজ্ঞান প্রযুক্তি এগিয়ে যাক সমৃদ্ধির পথে।

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!