কাজে লাগার মত কয়েকটি উইন্ডোজ সেভেন টিপস
উইন্ডোজ ভিস্তা ফ্লপ করার পর অনেকটা তাড়াহুড়ো করেই উইন্ডোজ সেভেন বাজারে আনে মাইক্রোসফট। খুব একটা আলোড়ন সৃস্টি করতে না পারলেও, ভালোই এগিয়ে চলেছে উইন্ডোজ সেভেন। যদিও এক্সপি এখনোও সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিসটেম। ভিস্তা বাজারে আসার পরও যারা এক্সপি ছাড়ার চিন্তা করেননি, তারা এখন আস্তে আস্তে উইন্ডোজ সেভেন এর দিকে ঝুঁকে পড়ছেন। পরিসংখ্যান থেকে জানা গেছে, বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ২৭.৫৫% পাঠক উইন্ডোজ সেভেন ব্যবহার করেন। আর তাদের জন্য আজ থাকছে কয়েকটি টিপস এন্ড ট্রিকস।
অপ্রয়োজনীয় ফিচার বন্ধ করা
উইন্ডোজ সেভেন এ এমন অনেক ফিচার রয়েছে, যেগুলো হয়তো আপনার প্রয়োজন হয় না। এই সকল অপ্রয়োজনীয় ফিচার ইচ্ছা করলে আপনি বন্ধ করে রাখতে পারবেন। প্রথমে Start মেনু থেকে Control Panel এ ক্লিক করুন। এরপর প্রোগ্রামস এ ক্লিক করলে নিচের মত একটি ছবি দেখতে পাবেন।

সেখানে ‘Turn Windows features on or off’ এ ক্লিক করুন। এরপর যে প্রোগ্রামগুলো আপনার প্রয়োজন নেই

সেগুলো থেকে টিক চিহ্ন তুলে দিয়ে Ok করুন। এরপর কিছুক্ষন সময় লাগবে কাজটি সম্পাদন করতে। পরবর্তীতে আবার টিক চিহ্ন দিয়ে সেই প্রোগ্রামটি ফিরিয়ে আনতে পারবেন।
টাস্কবারকে সংকীর্ন করুন
উইন্ডোজ ৭ এর প্রশস্থ টাস্কবারটি বরাবরই আমার বিরক্ত লাগে।যারা ১০২৪*৭৬০ পিক্সেল এর মনিটর ব্যবহার করেন, টাস্কবার এর কারনে তাদের স্ক্রীনটি ছোট হয়ে যায়। এবার দেখা যাক এই মোটা টাস্কবারটিকে ধোলাই দিয়ে কিছুটা চিকন করা যায় কিনা!
টাস্কবারে মাউসের রাইট বাটন ক্লিক করে Properties এ ক্লিক করুন। এরপর টাস্কবার ট্যাবের অধিনে থাকা

Use Small Icon এর পাশের বক্সে টিক দিন। এরপর OK বাটনে ক্লিক করুন। that’s it
ঝামেলা বিদায়
রান কমান্ড ফিরিয়ে আনুন
ভিস্তার মত উইন্ডোজ সেভেনেও ডিফল্টভাবে রান কমান্ডটি লুকানো থাকে। এক্সপি ব্যবহারকারীরা সাধারনত স্টার্ট মেনু থেকে রান কমান্ড ব্যবহার করে অভ্যস্ত। রান কমান্ড ফিরিয়ে আনার জন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন।
আবারও টাস্কবারে রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ ক্লিক করুন। এরপর Start Menu ট্যাব এ ক্লিক করে Customize এ ক্লিক করুন। স্ক্রল করে নিচে নামুন।

এরপর Run Command এর পাশে থাকা চেকবক্সে টিক চিহ্ন দিয়ে OK করুন। এখন থেকে স্টার্ট মেনুতে রান কমান্ড দেখা যাবে। উইন্ডোজ সেভেন এর আরও একটি দারুন টিপস দেখতে পারেন আনাস ভাইয়ের এই পোস্টে।
এরকম আরও কিছু পোস্টঃ
- ব্লগারদের কাজে লাগার মতো কিছু ফেইসবুক টিপস এবং টিউটোরিয়াল
- উইন্ডোজ সেভেন এর ১০টি টিপস
- দারুন কিছু উইন্ডোজ সেভেন কিবোর্ড শর্টকাট
- আপনার উইন্ডোজ সেভেন কম্পিউটারকে গতিময় করে তুলুন
- উইন্ডোজ এর খুবই সাধারন কিন্তু কার্যকরী দুটি টিপস
- আপনার উইন্ডোজ সেভেন এ দিন আপনার পরিচয়
- ডাউনলোড ছাড়াই ইন্সটল করুন উইন্ডোজ ৭ এর কয়েকটি থিম

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






আমি উইডোজ 7 ব্যবহার করি আমার কাজে লাগবে।ধন্যবদ ইমতিজায় ভাই।আমি ফেসবুকে আপনাকে 1 টা সমস্যর কথা বললাম উওর পেলাম না।
ধন্যবাদ ইমতিয়াজ মাহমুদ ভাই,
সত্যিই কাজে লাগার মত কিছু টিপস। এক্সপির পাশাপাশি সেভেন ব্যবহার করতাম , কখন যে সেভেনকে প্রধন্য দিতে শুরু করেছি বুঝতেই পারিনি। যদিও ইলেকট্রনিক্স এবং মাইক্রোকন্ট্রোলার প্রগ্রামিং এর জন্য এক্সপিকে ছারতে পারিনি তারপরও ৯৯% কাজে এখন সেভেন ব্যবহার করি।
দারুন হয়ে ভাই। কী বলব আমরা বাঙ্গালীরা যত পাই তত চাই। অতএব এরকম আরো ভালো ভালো টিপস আপনার কাছ থেকে আশা করছি।
“আমরা বাঙ্গালীরা যত পাই তত চাই” Don’t Mind
মাইন্ড করি নাই
এমন জিনিষ যত ফ্রী পাবো, ততই ভালো ………হে হে হে হে হে ……
আমি উইন্ডোজ 7 ব্যবহার করি। কিছুদিন ধরে আমার ইন্টারনেট ব্রাউজার এর পিকচার এর মান খুব ই খারাপ হয়ে গিয়েছে। এ জন্য আমি উইন্ডোজ পুনরায় সেট আপ দেই। কোন কাজ না হওয়ায় আমি ফায়ারফক্স ও ওপেরা ব্যবহার করেছি। তাতেও আমি সুফল পাইনি। আমি কিভাবে আমার পিকচার এর মান ফিরে পাব জানালে উপকৃত হতাম।
সুন্দর টিউন…………ধণ্যবাদ……
good post via. thank you for the post. it can help me for using windows 7
bhi tobe w7-a msword, excel, etc agolor use system jodi banglai patem tobe student-der jonno balo hoto.. thaklee please share korein..