ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য আপনার পিসির অটোরান বন্ধ রাখুন
অনেক সময় ইচ্ছা না থাকা সত্ত্বেও কম্পিউটারে সিডি, ডিভিডি, কিংবা পেনড্রাইভ ব্যবহার করার প্রয়োজন হয়ে উঠে। কিন্ত সেই প্রয়োজন যদি হয় বিপজ্জনক তাহলে তো বিরক্তি লাগাটা অস্বাভাবিক কিছু নয়। আসলে বেশিরভাগ ভাইরাস এই সমস্ত ডিভাইসগুলো পিসিতে কানেক্ট করানোর সাথে সাথে সয়ংক্রিয়ভাবে ছড়িয়ে পড়ে কম্পিউটারের বিভিন্ন জায়গায়।

তাই সয়ংক্রিয়ভাবে ভাইরাস ছড়ানো থেকে পিসিকে নিরাপদে রাখার জন্য আপনি চাইলে আপনার পিসির রিমূভএবল ডিভাইসগুলোর অটোরান বন্ধ করে রাখতে পারেন। যাতে করে কোন রিমূভএবল ডিভাইস পিসিতে কানেক্ট করানোর পর, সয়ংক্রিয়ভাবে আপনার পিসিতে ভাইরাস ছড়াতে না পারে।
চলুন সেটিংসটি করে নেই
১। Start Menu > Run এ গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন।
২। Group Policy নামে একটি Window আসবে।
৩। Computer configuration > Administrative Templates > System Commend দিন।
৪। ডানপাশে অনেকগুলো Options দেখা যাবে।
৫। Turn off Auto play তে ডাবল ক্লিক করুন ফলে নতুন একটি Window আসবে
৬। Enable এবং All Drives নিবার্চন করে Apply > Ok করুন।

৭। পূর্বের সেটিংস এ পিরে যেতে ৬ নং Option এ থাকা অবস্থায় Not Configured করে দিতে হবে।
বিঃদ্রঃ- এই ট্রিক্সটি শুধুমাত্র সয়ংক্রিয়ভাবে ভাইরাস ছড়ানো থেকে আপনার পিসিকে নিরাপদে রাখবে। সুতরাং পেনড্রাইভে প্রবেশ করার পূর্বে অবশ্যই পেনড্রাইভ স্ক্যান করে নিন।
এরকম আরও কিছু পোস্টঃ
- এন্টিভাইরাস ছাড়াই কম্পিউটারকে রাখুন ভাইরাস মুক্ত
- সহজেই পরিবর্তন করুন আপনার পিসির হার্ডড্রাইভের ব্যাকগ্রাউন্ড
- সহজেই লুকিয়ে ফেলুন আপনার পিসির হার্ডডিস্ক
- সহজেই বন্ধ করুন আপনার হ্যাং হওয়া প্রোগ্রাম
- খুব সহজেই নির্দিষ্ট সময়ে বন্ধ করুন আপনার পিসিকে!
- পিসি ফরমেট না করে ভাইরাস দূর করার উপায়
- পরীক্ষায় ভাল ফলাফলের জন্য আপনার এবং অভিভাবকের যা করণীয়

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






ধন্যবাদ। শেয়ার করার জন্য। তবে টিকসটা জানা। কিন্তু আমি জানি বলে কী আর অন্য কেউ বঞ্জিত হবে? তা নয় আমার মতে অনেকেরই কাজে আসবে। আপনাকে সুনামী ধন্যবাদ।
পোস্টটা দারুন তবে আমার মনে হয় এটা শুধু এক্সপি ব্যবহারকারীদেরই কাজে লাগবে কারণ ভিস্তা ও সেভেনে Control Panel>Programs>Default Programs থেকেই Autoplay নিয়ন্ত্রন করা যায়।
তবুও ধন্যবাদ ভাইয়া, অনেকেরই পোস্টটা কাজে লাগবে কারন এক্সপি ব্যবহারকারীর সংখ্যা এখনও তুলনামূলক অনেক বেশি।
7 -পূর্বের সেটিংস এ পিরে যেতে ৬ নং Option এ থাকা অবস্থায় Not Configured করে দিতে হবে। আমি ১-৬ প্রর্যন্ত ঠিক ভাবে করছি। এখন আমি কি ৭ নং এর কাজটা করবো।
৭ নং অপশন টির কাজ হলোঃ আপনি যেই অপশন টি Enable (সক্ষম) করেছেন, পরবর্তিতে সেটি Disable (অক্ষম) করার জন্য Not configured দিতে হবে।
Windows-7 এ আরো সহজেই করা যায়। control panel>default programs> change auto play settings থেকে Use Auto Play for all media & devices টিক মার্ক তুলে দিলেও হয়….
Thanks