ইন্সটল করুন গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপনার নেটবুক বা ডেস্কটপে

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

শখের কম্পিউটারে প্রায়ই নানারকম রূপ অনেকেই দিয়ে থাকেন। বিভিন্ন থিম ইন্সটল করে, ওয়ালপেপার পরিবর্তন করে কম্পিউটারে আনেন নতুনত্ব ও বৈচিত্র্য। তবে কখনো কি মোবাইলের অপারেটিং সিস্টেম কম্পিউটারে চালানোর কথা ভেবেছেন? যদি না ভেবে থাকেন, তাহলে এখনই ভাবা শুরু করুন। কারণ, আজ আমি দেখাব কীভাবে গুগলের প্রথম মোবাইলের জন্য নির্মিত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড আপনি আপনার ডেস্কটপ অথবা নেটবুকে ইন্সটল করতে পারবেন।

2010-09-02_185642

ডেস্কটপে ইন্সটল করতে কোনো সমস্যা না হলেও নেটবুকের জন্যই এই অপারেটিং সিস্টেমটি বেশি ভালো হবে। সব নেটবুকে না চললেও বেশিরভাগ নেটবুকেই অ্যান্ড্রয়েড চলবে বলে ধারণা করা যায়। তবে আসুন জেনে নেয়া যাক কীভাবে আপনি আপনার কম্পিউটারে অ্যান্ড্রয়েডের স্বাদ পেতে পারেন।

উপকরণ

উপকরণ হিসেবে আপনাকে দুইটি ফাইল ডাউনলোড করতে হবে। অবশ্য যদি সিডিতে বার্ন করতে চান তাহলে দ্বিতীয় সফটওয়্যারটির প্রয়োজন পড়বে না। আপনার ২৫৬ মেগাবাইটের অধিক ধারণক্ষমতাসম্পন্ন ফ্ল্যাশ ড্রাইভ থাকলে অ্যান্ড্রয়েড ইন্সটলের জন্য সেটাই যথেষ্ট।

প্রথমেই এখানে ক্লিক করে তালিকা থেকে সর্বশেষ স্ট্যাবল রিলিজটি ডাউনলোড করে নিন। যারা অপারেটিং সিস্টেম সম্পর্কে ধারণা রাখেন, তারা নিশ্চয়ই জানেন সব ওএসই আইএসও ফাইলের হয়ে থাকে। ঠিক তেমনি উপরের লিংক থেকে আপনাকে অ্যান্ড্রয়েডের আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। যারা ইতোমধ্যেই দমে যেতে শুরু করেছেন, তাদের জন্য খুশির খবর হলো, এই আইএসও ফাইলটি মাত্র ৫২ মেগাবাইট আকারের। অতএব, চিন্তার কোনো কারণ নেই। ডাউনলোড শুরু করে দিন।

ছবি ১

যেহেতু আগেই বলেছি টেস্ট ড্রাইভের জন্য একটি সিডি নষ্ট করা বুদ্ধিমানের কাজ হবে না, সেহেতু চলুন ফ্ল্যাশ ড্রাইভকে বুটেবল করার জন্য সফটওয়্যার ডাউনলোড করা যাক। এখানে ক্লিক করে ইউনেটবুটইন নামের ৪ মেগাবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। লক্ষ্য করুন, এটি ইন্সটলের প্রয়োজন হয় না।

2

প্রস্তুত প্রণালী

যারা কম্পিউটারে মোবাইলের অপারেটিং সিস্টেম চালানোর উত্তেজনায় রয়েছেন, তাদের জন্যই রেসিপি আকারে এবার বলছি অ্যান্ড্রয়েডকে প্রস্তুত প্রণালীর ধাপগুলো। প্রথমেই আপনাকে ডাউনলোড করা আইএসও ফাইলটিকে ফ্ল্যাশ ড্রাইভে কপি করে ফ্ল্যাশ ড্রাইভ বুটেবল করতে হবে।

এ জন্য ইউনেটবুটইন চালু করুন। নিচের মতো একটি উইন্ডো আসবে। এখানে ডিস্ক ইমেজ আইএসও সিলেক্ট করে ব্রাউজ করে অ্যান্ড্রয়েডের ফাইলটি নির্বাচন করুন এবং টাইপ ড্রপ-ডাউন বক্সে ইউএসবি ড্রাইভ সিলেক্ট করে তার ডান পাশের ড্রপ-ডাউন থেকে আপনার ফ্ল্যাশ ড্রাইভটি সিলেক্ট করে দিন। লক্ষ্য করুন, এ সময় আপনার ফ্ল্যাশ ড্রাইভ পিসিতে কানেক্টেড থাকতে হবে। আর এটি অবশ্যই ফ্যাট৩২-তে ফরম্যাট করে নিতে হবে।

3

ওকে বাটন প্রেস করুন। এ পর্যায়ে অ্যান্ড্রয়েড ওএস-এর ফাইলগুলো আপনার ফ্ল্যাশ ড্রাইভে কপি হতে থাকবে। ফ্ল্যাশ ড্রাইভের স্পিডের উপর নির্ভর করে এখানে কিছুটা সময় লাগতে পারে।

4

এ পর্যায়ে ডাউনলোড সম্পন্ন হবে এবং আপনাকে রিস্টার্ট করতে বলা হবে। রিস্টার্ট করুন।

5

সিডি আকারে বুট

যদি বাড়তি সিডি থাকে আর তাতে অ্যান্ড্রয়েড ইন্সটলের ইচ্ছে থাকে, তাহলে উইন্ডোজ ৭ ব্যবহার করে বাড়তি কোনো সফটওয়্যার ছাড়াই সিডিতে ইমেজ বার্ন করতে পারবেন। সেক্ষেত্রে সিডি রমে খালি ডিস্কটি প্রবেশ করান এবং আইএসও ফাইলটিতে ক্লিক করুন।

ছবি ৬

কিছুক্ষণের মধ্যেই আপনার সিডিটি বুটেবল হয়ে যাবে।

ইন্সটল

সিডিতে বুট করলে সরাসরিই বুট স্ক্রিন আসবে। ফ্ল্যাশ ড্রাইভের ক্ষেত্রে বায়োস-এ কিছু কাজ করতে হবে। কম্পিউটার চালু করার পর বায়োস-এ প্রবেশ করুন। এটি কম্পিউটার ভেদে এফ ২, ডিলিট বাটন, এসকেপ বাটন ইত্যাদি হয়ে থাকে। বায়োস-এ বুট মেনু থেকে বুট ইউএসবি ডিভাইস ফার্স্ট সিলেক্ট করে সেইভ করুন। রিস্টার্ট দিন।

কিছুক্ষণ পর অ্যান্ড্রয়েডের বুট স্ক্রিন আসবে।

ছবি ৮

রান উইদআউট ইন্সটলেশন সিলেক্ট করুন।

কিছুক্ষণের মধ্যেই দেখবেন বুটস্ক্রিনেই অ্যান্ড্রয়েডের ঢং শুরু হয়ে গেছে।

ছবি ৯

আর তারপর ঢং-য়ের মাত্রা আরেকটু বাড়বে।

ছবি ১০

আর তারপর? আপনার কম্পিউটারে চালু হবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, যা গুগলের ইতিহাসের প্রথম মোবাইল ফোনের জন্য নির্মিত অপারেটিং সিস্টেম।

ছবি ১১

স্ক্রিনে ক্লিক করে ধরে রাখলে কনটেক্সট মেনু ওপেন হবে। এখান থেকে আপনি ডেস্কটপ সাজাতে পারবেন।

ছবি ১২

রাইট বাটন ক্লিক করলেও বাড়তি কিছু অপশন দেখতে পাবেন।

ছবি ১৩

আরও মজার ব্যাপার হলো, আপনি চাইলে বিভিন্ন অ্যাপ্লিকেশনও ইন্সটল করতে পারবেন।

ছবি ১৪

আপনার নেটবুকে যদি ক্যামেরা, ওয়াই-ফাই ইত্যাদি থাকে, অ্যান্ড্রয়েড তাও চালাতে পারবে। কেননা, ডিফল্টভাবেই এসবের জন্য ড্রাইভার দেয়া থাকে অ্যান্ড্রয়েড এক্স-এইটি-সিক্স-এ। আর যদি ক্যামেরা বা অন্য কোনো হার্ডওয়্যার না থাকে, আর আপনি সেসব অ্যাপ্লিকেশন চালু করতে চেষ্টা করেন, তাহলে এরর মেসেজ তো থাকছেই!

ছবি ১৫

শেষ কথা

মূলত যারা অ্যান্ড্রয়েড-ভিত্তিক মোবাইল ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্যই তৈরি এই ডেস্কটপ উপযোগী অ্যান্ড্রয়েড। আমি অনেকক্ষণ চেষ্টা করেও ইন্টারনেটে সংযোগ নিতে পারিনি। তবে কোনো না কোনোভাবে অবশ্যই নেয়া যায় বলেই বিভিন্ন সাইটে দেখেছি আমি। কেউ যদি আবিষ্কার করে বসেন, তাহলে তা মন্তব্যের ঘরে জানাতে ভুলবেন না যেন।

এরকম আরও কিছু পোস্টঃ

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ সজীব সম্পর্কে কিছু কথা...
আমিনুল ইসলাম সজীব এবার ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। তিনি তার ব্যাক্তিগত ব্লগ-এ ইংরেজিতে বিভিন্ন বিষয়ে ব্লগিং করে থাকেন। তাকে ফলো করতে পারেন টুইটারে এবং ফেসবুকে

মতামত সমূহ

27 টি মতামত “ইন্সটল করুন গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপনার নেটবুক বা ডেস্কটপে”
  1. ওহ! দারুন একটা টিউন করেছেন ভাইজান। সত্যি কথা বলতে আমি আগে নিজেও জানতাম না। বাহ! আপনাকে আমি দিলাম ১০ এর ভিতর ১০০! ;) এই টিউনটা অনেকেরই কাজে আসবে :D আবার অনেকেরই কাজে আসবে না :( । তবে আমার মনে হয় বেশীভাগ মানুষেরই কাজে আসবে। এ রকম আরো ভাল ভাল টিউন আপনার কাছ থেকে আশা করছি।
    ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।
    মোঃ আব্দুর রহিম

  2. গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি ব্যবহার করলে খারাপ হয় না। নতুন জিনিস ব্যবহারে নতুন অভিজ্ঞতা হবে। সজীব ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্সটল সিস্টেমটা দারুণ ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।

    @ রহিম ভাইঃ আপনার উদ্দেশ্য বলব,আপনি যে আপনার কমেন্টে টিউন কথাটি উল্লেখ করেছেন শব্দটা ব্যবহার না করা উত্তম ছিল। অন্য একটি সাইটের কালচার এই সাইটটিতে না আনাই শ্রেয়। কারণ এই সাইটটিরও নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। ধন্যবাদ। Don’t Mind!!

  3. ভালো লাগলো পোষ্ট টি পড়ে। কিছু দিন আগে আমার নেট বুকে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইন্সটল করার জন্য গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম টি খুজছিলাম। তখন এই পোষ্ট টি পেলে আমার অভাব পূরন হত। ধন্যবাদ আমিনুল ইসলাম সজীব ভাই পোষ্ট টির জন্য।

  4. সাহায়্যঃ আমি gravatar! এ সাইন আপ করে ইমেজ আপলোডও করেছি। কিন্তু সেটা বিজ্ঞান প্রযুক্তির কমেন্টস এ আসছে না। দয়া করে কেউ সাহায়্য করেন। প্লীজ…….

  5. পোস্টটা পড়ে ভাল লাগলো সজীব ভাই, আমি আজকেই ট্রাই করব ;)
    আরেকটা প্রশ্ন ছিল, Android x86 এর Stable Release-এ “android-x86-1.6-r2_usb.img.gz” নামের একটা usb image আছে। আমার তো মনে হয় এটা ডাউনলোড করে দ্বিতীয় সফটওয়্যারটা ছাড়াই ফ্ল্যাশ ড্রাইভ থেকে চালানো যাবে
    যদিও আমি Sure না। usb image টা কী কাজে লাগে জানালে ভাল হয় :)

  6. ধন্যবাদ আমিনুল ইসলাম সজীব ভাই,
    সময় এবং সুযোগ পেলে ট্রাই করব। আপাতত এক্সপি আর সেভেন নিয়ে বেশ আছি।

  7. অমি says:

    অসাধারণ পোস্ট। এটিরই অপেক্ষায় ছিলাম এতোদিন। সজীব ভাইকে অনেক অনেক ধন্যবাদ… :D :D:D:D

  8. Use it inside VirtualBox. That would get rid of the necessity of finding drivers for your modem. :)

  9. অসাধারন ………… এখনি ট্রই করছি ………

  10. আমি অনলাইন থেকে froyo-vm-20100812 এবং android-x86-20090916 নামিয়েছি। USB থেকে বুট না করাতে পারলেও, ভি-এম ওয়ারে চালাতে পারছি। এবং ইন্টারনেট ও পাচ্ছি।
    ধন্যবাদ সবাইকে।

  11. রিয়াজুল হাশেম says:

    USB থেকে কাজ হচ্ছে না !!! …….. কিন্তু VMWare দিয়া অসাধারন কাজ করে। আমার ল্যাপটপ এর Wifi পযন্ত শেয়ার করে ইন্টারনেট পাচ্ছে ………

  12. শামীম says:

    সব ই তো বুঝলাম , নেট চালানোর কোন মোডেম সাপোর্ট করবে। মুভি আর গান শোনার সফ্টওয়্যার ???

    • আপনি কি EDGE / GPRS এর কথা বলছেন ????? এটা তো ট্রাই করে দেখা হয়নি। মুভি আর গান ?
      ওহ……… ভাই, এটা কোন কম্পিউটার ও এস না ……… এটা মোবাইল এর ও এস টাকেই কম্পিউটার এর জন্য সিমুলেশন করে বানানো………

  13. tusin says:

    ধন্যবাদ আপনাকে………..
    সুন্দর ভাবে তুলে ধরার জন্য। ট্রাই করে দেখি……

  14. সৈকত says:

    দারূন পোষ্ট

  15. নতুন পন্ডিত says:

    মহাবিপদে পরেছিলাম আল্লাহর অশেষ রহমতে বেচেঁ গিয়েছি………..

  16. sumitq says:

    can i use grammenphone modem in android??

  17. এহসানুল হক says:

    ভাই, এত ঈশটাইল এর দরকার কি? উইন্ডোজ চলবে, সাথে অ্যান্ড্রয়েড চলবে। ইন্টারনেট নিয়ে কোন সমস্যা হবে না। আমার লেখাটি দেখুনঃ
    ১। প্রথমে Virtual Box সফটওয়্যার download করুন,
    ২। Android এর যে কোন লাইভ ভার্সন Download করুন,
    ৩। তারপর ভিডিওটা দেখুনঃ http://www.youtube.com/watch?v=gESIOrNUGKQ

    ভাল লেগেছে?

  18. :roll: ভাই, আমার HP COMPAQ CQ42 এই মডেলে ইন্সটল হবেকি?

  19. Rumman says:

    রিয়াজুল হাশেম ভাই, VMWare দিয়ে কিভাবে ইন্সটল করবো বলে দিবেন কি?

  20. Ahashan says:

    আমি ট্যাবলেটে এক্সপি ইন্সটল করতে চাই
    হেল্প করেন, ভাই

  21. viking shumed says:

    ami shob korlam iccha niye,but ekhon somossa holo j boot menu te “boot usb device first” ta pacchi na.ekhon oi option ta kemne khuje pabo?
    amar pc os:win 7 64 bit

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!