ডাউনলোড ছাড়াই ইন্সটল করুন উইন্ডোজ ৭ এর কয়েকটি থিম

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

উইন্ডোজ ৭ ইন্সটল করার সময় আমরা সাধারণত ইংরেজী লেআউট এর কীবোর্ড সিলেক্ট করি। তার ফলে শুধু মাত্র USA  অথবা  UK এর থিম ইন্সটল হয়ে থাকে। কিন্তু ইংরেজী ভাষা-ভাষী দেশতো আরও আছে। যেমন:  অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিন আফ্রিকা। তাহলে শুধু মাত্র একটি বা দুটি দেশের থিম নিয়ে কেনো বসে থাকবো কেন? চলুন কোনো ডাউনলোড ছাড়াই ফ্রিতে ইন্সটল করে নেই কিছু বর্ণিল windows 7  থিম ।

2010-09-01_185426

Start বাটনে ক্লিক করুন। Search programs and files  ফীল্ডে গিয়ে  লিখুন:    C:\windows\globalization\mct

Available থিম গুলোর একটি উইন্ডো খুলবে যেখানে  MCT-AU, MCT-CA, MCT-GB  ইত্যাদী নামে কতগুলো ফোন্ডার আসবে । ধরে নিন যে আপনি  MCT-AU মানে  Australia থিম গুলো ইন্সটল করতে চান । তাহলে আপনাকে MCT-AU ফোল্ডারটির ভিতরে যেয়ে  Theme ফোল্ডারটির ভেতরের AU নামের আইকনটিতে ডাবল ক্লিক করতে হবে । বেস তাহলেই আপনার কম্পিউটারে থিমটি ইন্সটল হয়ে যাবে এব্ং peronalize window টি ওপেন হবে ।

2010-09-01_184834

খেয়াল রাখতে হবে যে আপনি যখন যে থিম ইন্সটল করবেন সেই থিমটি নিজে থেকে সিলেক্ট হয়ে যাবে এবং আপনি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এ ওই থিমের ওয়ালপেপার দেখতে পাবেন । MCT  লিস্ট থেকে যত খুশি থিম ইন্সটল করে নিন একই পদ্ধতি অনুসরন করে ।

আশা করি পোস্টটি  windows 7 ব্যবহারকারীদের ভাল লাগবে :)

এরকম আরও কিছু পোস্টঃ

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ আনাস সম্পর্কে কিছু কথা...
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এর ৩য় বর্ষের ছাত্র ।

মতামত সমূহ

12 টি মতামত “ডাউনলোড ছাড়াই ইন্সটল করুন উইন্ডোজ ৭ এর কয়েকটি থিম”
  1. সুন্দর জিনিস তো! এটা তো খেয়াল-ই করিনি। শেয়ার করার জন্য ধন্যবাদ আনাস ভাইয়া :D

  2. আনাস says:

    পোস্টটি তোমার ভাল লেগেছে জেনে ভাল লাগলো রাহাত ভাইয়া
    :)
    তোমার পোস্ট গুলো ও কিন্তু অনেক মজার আর কাজের ।

  3. ভালো!:o তবে আমার কোন কাজে আসবে না। :( কারণ আমি এক্সপি ব্যবহার করি। B)

  4. আনাস says:

    আব্দুর রহিম ভাইয়া
    অতি শিঘ্রই উইনডোজ সেভেন এ চলে আসুন , শুধু থিম ইন্সটল করার জন্যে নয় , অনেক বেশী সিকিউর্ড থাকার জন্য । এক্সপি’র সিকিউটরিটি লেভেল খুবই খারাপ, যদিও সাধারণ ব্যবহারকারীরা ব্যপারটা বুঝতে পারেনা । তাই বলছিলাম কি , এক্সপি থেকে উইনডোজ সেভেনে আপগ্রেড করা কিন্তু অনেক সহজ । ভেবে দেখুননা একবার !!
    :)

  5. আসিফ শাকিল says:

    Anas ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ মজার একটি জিনিস শেয়ার করার জন্য।

  6. আমি শুধু ওয়ালপেপারগুলো কপি করে নিলাম…. :P ওয়ালপেপারগুলো সুন্দর!! :D

  7. shovan naskar says:

    xp er emon kono tricks thakle bolben. Ami xp r 7 er judhhe sandwitch hoye gechi. Jani na ki konta best. :-(

  8. A K Azad says:

    খুব ভালো লাগলো, সব এখনি বের করলাম, ওহ ওয়ালপেপারগুলো কি সুন্দর!! মজার একটি জিনিস শেয়ার করার জন্য ধন্যবাদ নয়, ধন্যসহ………….

  9. Riyad mahmood says:

    খুব ভাল হয়েছে।

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!