যারা অনলাইনে লেখেন না অথচ লেখার ক্ষমতা আছে

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

বেশ কিছু মেধাবী মুখের সাথে আমার পরিচয় আছে। তাদের সাথে আমি আড্ডা দিতে পছন্দ করি-কিছু কিছু জিনিস শেখার জন্য। মেধার দিকে তারা সেরা হলেও সেই সব মেধাবীর পরিচয় খুব কম লোকই জানে। নিজের কাজের চাপে হোক বা লেখালেখিতে আগ্রহ কম থাকার কারনে হোক বা ইন্টারনেট সম্পর্কে অতটা ধারনা না থাকার জন্য হোক অনেকের নিজস্ব চিন্তা চেতনা থেকে আমরা বঞ্চিত। আবার অনেকে তাদের লেখালেখি প্রিন্ট মিডিয়াতে প্রকাশ করতে আগ্রহ থাকলেও অনলাইন মিডিয়াতে প্রকাশের বেপারে বিভিন্ন প্রতিন্ধকতায় সেটা হয়ে ওঠে না।
যারা অনলাইনে লেখেন না অথচ লেখার ক্ষমতা আছে

প্রিন্ট মিডিয়া

এ বেপারে আমি নিজে একজন লেখকের কাছে গিয়েছিলাম। “শ্রেষ্ঠ বাঙালী” নামের বইটি সব শেষে লিখেছেন তিনি। আমি তার অফিসে গিয়ে বইটি আনলাইনে প্রকাশের বেপারে কথা বললাম এবং সে রাজি হলো বইটি দিতে। সুযোগের অভাবে সেই বইটির সফট কপি সংগ্রহ করতে পারলাম না। বইটিও প্রকাশ হলো না।

তারপর আমি কয়েকটি প্রকাশনীর সাথে কথা বলতে গিয়েছিলাম। তাদের অনেকেরই আগ্রহ আছে অনলাইনে তাদের অক্ষরগুলো প্রকাশের। কিন্তু কোন অবস্থা সম্পন্ন কোন ব্যক্তি তাদের সাথে সেইভাবে কথা বলে নাই। আমি আসলে একটি ইউনিকোড বই প্রকাশ কেন্দ্র গড়ে তুলতে চেয়েছিলাম যেখানে লেখকদের অনুমোদন স্বাক্ষর সহ বইগুলো প্রকাশ করা হবে। সময় সুযোগের অভাবে বেশি দূর এগিয়ে যেতে পারি নি। কেউ আগ্রহী লোক হলে হয়তো আবার শুরু হবে।

অবশ্য এমন একদিন আসবে (বরং কিছু কিছু দেশে/ভাষায় এসে গেছে) সকল প্রিন্ট মিডিয়ার সাহিত্যকর্ম অনলাইনে চলে আসবে।

ফ্রিল্যান্সার

এক জন ফ্রিল্যান্সারের সাথে পরিচয় আছে যিনি নিয়মিত ফ্রিল্যান্সিং করে বেশ ভাল কাজ করে যাচ্ছেন। ব্লগে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে লেখার মতো ধর্য্য নেই তার। তাই তো তার অভিজ্ঞতা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তাদের হয়তো অনলাইনে অতটা পরিচয় নেই, কিন্তু তাদের কথাগুলোই এক একটা ভাল মানের পোষ্ট হতে পারে।

একজন ফ্রিল্যান্সারের ব্লগ লেখা দরকার

  • নিজের একটি পরিচয় জানানোর জন্য
  • নিজের লেখার ক্ষমতা প্রকাশের উদ্দেশ্যে
  • ক্লাইন্টদের সাথে যোগাযোগ ও সার্ভিস দেওয়ার জন্য
  • নিজের একটি ব্র্যান্ড গঠনের জন্য

ওয়েব ডিজাইনার

ওয়েব ডিজাইনারদের মধ্যে অনেকেই অবশ্য অনলাইনে খুবই সক্রিয়। বিশেষ করে ফোরামগুলোতে তাদের আনাগোনা লক্ষনীয়। তবে অনেকেই কিন্তু ব্লগ লেখার সময় পায় না। আবার কয়েকজনকে দেখেছি প্রথম কয়েকদিন লেখালেখিতে ছিল-কাজের কারনে এখন আর রেখা হয় না। অথচ নতুন নতুন কাজের বেপারে শেয়ার কররে আমাদের কতই না ভাল হতো।

ওয়েব ডিজাইনারদের আবশ্যডিজাইনের প্রয়োজনে হলেও কিছু কিছু রেখালেখি করতে হয়। কিভাবে একজন ডিজাইনার ব্লগে আসতে পারে এবং কেন ডিজাইনারের ব্লগে আসা দরকার সে বিষয়ে বেশ সুন্দর একটি পোষ্ট আছে দেখে নিতে পারেন।

পণ্য বিক্রেতা

প্রযুক্তি পণ্যবিক্রেতারদের মাঝে অনেকেকে দেখলাম বেশ মেধাবী। তাদের কাছে সর্বশেষ পণ্য। ভবিষ্যতে কি ধরনের পণ্য আসতে পারে। অদূর ভবিষ্যতে প্রযুক্তি আমাদের কিভাবে পরিচালনা করবে এরকম আইডিয়াও আছে। প্রতি দিন বিভিন্ন হার্ডওয়্যারের কাজের মধ্যে এমন ভাবে জরিয়েছেন যে লেখালেখি করার কথা চিন্তাও করার সময় নেই। অথচ অনেক সময় বিভিন্ন জিনিস সম্পর্কে ফোন করে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে থাকি।

নিরব পাঠক

শুধু দেখে দেখে চলে যায় এরকম হাজার হাজার পাঠক আছে যারা আমার লিখিত বিষয়ে আমার চেয়ে অনেক বেশি জানে। অথচ কিছুই বলে না। আমি যে বিষয়টিতে দু’কথা লিখেছি (ও জানি) সে হয়তো দু’শ কথা লিখতে পারবে সেই বিষয়ে। তাকে আমরা জানতে পারলাম না।

আশা করি লেখাটি পড়ে অনেকে নিজেকে অনলাইন লেখক হিসেবে গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করবে। আর আমি নিজেও হয়তো কয়েকজনকে টেনে ধরে অনরাইনে প্রকাশ করবো । সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

এরকম আরও কিছু পোস্টঃ

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ মাহবুব টিউটো সম্পর্কে কিছু কথা...
মাহবুব টিউটো বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর একজন লেখক, সম্পাদক এবং উপদেস্টা। তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং ও ওয়েব ডিজাইন এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। তার কম খরচের ডোমেইন ও হোস্টিং প্লানটিও দেখতে পারেন। তাকে ফেসবুকে বন্ধু হিসেবে যোগ করতে পারেন। টুইটারে তাকে অনুসরণ করতে পারেন।

মতামত সমূহ

6 টি মতামত “যারা অনলাইনে লেখেন না অথচ লেখার ক্ষমতা আছে”
  1. বাহঃ মাহবুব ভাই দারুন একটা পোষ্ট করেছেন। দয়া করে কিছু মনে করবেন না আপনার পোষ্টের মধ্যে দুইটা বানান ভুল আছে। ভুল গুলো হলোঃ
    ১. এখন আর রেখা হয় না। <== রেখা নয় লেখা।
    ২. কিছু কিছু রেখালেখি করতে হয়। <== রেখালেখি নয় লেখালেখি।
    আমার মনে হয় আপনার "র" এর সমস্যা আছে। হা! হা! মজা করলাম। যা হোক আপনার পোষ্টের বিষয়টা আমার ভাল লেগেছে। আমিও অনেক মানুষ দেখেছি লেখার ক্ষমতা আছে কিন্তু তারা অনলাইনে লেখেন না। যা হোক ভাল হয়েছে। ভবিষৎতে এ রকম আরো ভালো ভালো পোষ্ট আপনার কাছে আশা করছি। আপনার কাছে একটি প্রশ্ন আছেঃ
    লেখার জন্য পৃথিবীতে অনেক বিষয় আছে কিন্তু আপনি এ রকম আন কমন বিষয় বেছে নিলেন কেন? আশা করি প্রশ্নের উত্তর দিবেন। ধন্যবাদ। ভাল থাকবেন।
    আব্দুর রহিম

    • রাতের বেলা বাতি নিভিয়ে লিখছিলাম যাতে বড় ভাইয়ের ঘুমের সমস্যা না হয় তাই বেশ কিছু ভুল হয়ে গেছে। কীবোর্ডের সিফট বানটাতেও একটু সমস্যা আছে মনে হয়… :(
      আমি আসলে নিজের মতো করে লেখার চেষ্টা করছি। ছোট বেলা থেকে চিন্তা বেশি করতাম। এখন চিন্তার প্রকাশ করার একটা ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি…। :)

  2. যে যাই বলুক ভাইয়া!! আপনার মেধার তুলনা হয় না….আপনার লেখাগুলোর মধ্যেই এর প্রমান পাওয়া যায়। আপনার পোস্টগুলো সব সময় রিসার্চফুল হয়। বিকট ধন্যবাদ।

  3. আরেকটি অনবদ্য পোষ্ট ও বাস্তব টপিক

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!