Freelancer.com এ যেভাবে বায়ার কে Private Message পাঠাবেন

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

খুব সহজ ব্যাপার গুলোই অনেক সময় অনেক কঠিন হয়ে পড়ে। ইন্টারনেটে যারা একদমই নতুন তারা অনেকেই হয়তো জানেন না, pm এর মানে হচ্ছে  Private Message. কিন্তু ফ্রিল্যান্সার এর একটি টিউটোরিয়াল পড়ে যখন PMB শব্দটি পেলাম তখন একটু খটকা লাগলো। যাই হোক অর্থ খোজে পেলাম PMB মানে হল Private Message Board.

এখন সমস্যা হল, ফ্রিল্যান্সার এ কিভাবে বায়ার কে PMB করবেন? আমি ফ্রিল্যান্সার সম্পর্কে অনেক গুলো টিউটোরিয়াল পড়লাম। অনেকেই খুব সুন্দর করে খুটিয়ে খুটিয়ে দেখিয়েছেন ফ্রিল্যান্সার এর আদিপন্ত। নিঃসন্দেহে খুবই ভাল। যেখানে বাংলাদেশের ডাক্তাররা টাকা না হলে রোগীর দিকে তাকায়ইনা সেখানে আমাদের দেশের প্রযুক্তিবিদরা বিনা মূল্যে সব খুটিয়ে খুটিয়ে বুঝাচ্ছেন, শেখাচ্ছেন। শুধু লিখে নয়, ছবি দিয়ে একেঁ একেঁ।

তো যাই হোক নতুন হিসাবে কোন প্রজেক্টে বিড করার আগে প্রোজেক্ট সম্পর্কে বিস্তারিত জানতে বায়ারকে PMB দিতে বলেছেন অনেকেই। আমি পুরো একদিন খুজা খুজি করেও কোথাও PMB মানে Private Message Board দেয়ার জায়গা খুজে পেলাম না। (ব্যাপারটি নেহায়েত সহজ বলেই হয়তো কেউ এটা নিয়ে কোন আলোচনা করেননি, কিন্তু যে একেবারেই নতুন, কখনো প্রজেক্ট এ বিড করেননি তার একটু বুঝতে সমস্যা হতে পারে আমার মতো)  মূল সমস্যাটি হল প্রজেক্ট এ বিড করার আগে আপনি বায়ার কে Message পাঠাতে পারবেন না। এবারে চলুন দেখা যাক কিভাবে বায়ারকে Message করবেন।

প্রথমেই আপনাকে প্রজেক্টটিতে বিড করতে হবে। তারপর আপনাকে একটি ফরম পূরণ করতে হবে, কতদিনের মধ্যে কাজটি করতে পারবেন, কত টাকার মধ্যে করবেন ইত্যাদি। সেখানে একটি অপশন পাবেন  “Also send a private message to the project employer” এটিকে টিক মার্ক দিয়ে দিন। নিচের ছবির মত…
01
টিক চিহ্ন দিলে নিচে Private Message লিখার জন্য জায়গা দেবে। মেসেজ লেখা শেষে তারপর প্রজেক্ট বিড করুন এবং View Project এ ক্লিক করুন। এখন আপনার বিড করা অংশে দেখুন একটি মেসেজ এর চিহ্ন এসেছে, এবারে এই চিহ্নতে ক্লিক করে বায়ারকে মেসেজ পাঠাতে পারবেন। নিচের ছবিটি দেখুন…

02

কোন ব্লগ সাইটে এটাই আমার প্রথম লেখা। ভুল হতে পারে বলবো না, আমি জানি ভুল হবেই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই লেখাটা একেবারেই নতুনদের জন্য। নতুনদের উপকারে আসতে পারে ভেবেই লিখেছি। সবাই ভাল থাকবেন :D

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ আবদুর রহমান (পরাণ) সম্পর্কে কিছু কথা...
আমার বাড়ী ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানায়। আমার একটি কম্পিউটার ইনস্টিটিউট রয়েছে "পরাণ কম্পিউটার ইনস্টিটিউট" যা এই জুলাই থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন পেল। বর্তমানে এই প্রতিষ্ঠানটি নিয়েই কাজ করে যাচ্ছি।

মতামত সমূহ

একটি মতামত “Freelancer.com এ যেভাবে বায়ার কে Private Message পাঠাবেন”
  1. alamgirkobir says:

    অনেক খুজে একটি সুন্দর লেখা পেলাম।

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!