৫০০,০০০ ডলারে বিক্রি হলো সোশ্যাল বুকমার্কিং সাইট digg.com
সোশাল বুকমার্কিং সাইট ডিগ বিক্রি হয়ে গেল মাত্র ৫০০,০০০ ডলারের বিনিময়ে। এক সময়ের তুমুল জনপ্রিয় এই সোশাল নেটওয়ার্কটিকে নামমাত্র মূল্যে কিনে নেয় নিউ ইয়র্কের একটি নতুন স্টার্টআপ BetaWorks। ডিগ এর পতন সম্পর্কে যদিও অনেকেই ধারনা করেছিল আগেই, তবে এরকম মূল্যে সাইটটি বিক্রয় হবে বলে ধারনা করেনি কেউই।

২০০৪ সালে চালু হওয়ার পর থেকে জনপ্রিয়তা এবং ফান্ডিং পেতে একদমই বেগ হয়নি কোম্পানিটির। মাত্র কয়েক বছরের মধ্যেই শীর্ষস্থানীয় ওয়েবসাইট গুলোর সাথে পাল্লা দিতে শুরু করে ডিগ এবং যোগাড় করে প্রায় ৪৫ মিলিয়ন ডলার ফান্ড। তবে এই তুমুল জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করে ২০১০ সালে Digg v4 চালু করার পর। ব্যবহারকারীরা প্রথম থেকেই এই পরিবর্তনের বিপক্ষে ছিল। যার কারনে অনেকেই ডিগ থেকে সরে পড়তে শুরু করে। এছাড়াও ত্রুটিপূর্ন ব্যবস্থাপনা, কর্মী ছাটাই সহ আরও বেশ কিছু ব্যপার ছিল ডিগ এর পতনের কারন।
বেশ কয়েকটি সূত্র থেকে যানা যায় ডিগকে মূলত এখন News.me এর সাথে যুক্ত করা হবে। উল্ল্যেক্ষ News.me একটি Betaworks কোম্পানী যেটি আইফোন এবং আইপ্যাড এপ্লিকেশন এর মাধ্যমে ফেইসবুক এবং টুইটার থেকে সংবাদ প্রদর্শন করে।
ডিগ এর সিইও ম্যাট উইলিয়ামস বলেন
We couldn’t be happier to announce that the next generation of Digg will live on with the team from Betaworks. Betaworks is combining Digg with News.me, a Betaworks company with an iPad app, iPhone app and daily email that delivers the best stories shared by your friends on Facebook and Twitter.
ডিগ এর এই অনাকাংখিত পতনের এবং সর্বোপরী নামমাত্র মূল্যে বিক্রয়ের পর অনেকেই বলছেন যে এটিকে আগের রুপে ফিরিয়ে নিলে এর হারানো জনপ্রিয়তা ফিরে পাবার সম্ভাবনা রয়েছে। তবে ডিগকে নিয়ে আসলেই কি করা হবে এবং এই পরিবর্তনে সোশ্যাল বুকমার্কিং সাইটটি কোথায় গিয়ে দাঁড়ায় সেটি সময়ই বলে দেবে।

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






আনেক দিন পর আপনার লেখা পেলাম