আসছে, কল অফ ডিউটিঃ ব্ল্যাক অপস ২

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

কেমন আছেন সবাই, অনেক অনেক অনেক দিন পরে আজকে লিখতে বসলাম। জানি আপনাদের অনেক অভিযোগ আছে (মনে হয় না আছে…কারন, আমি এমন কিছুই লিখি না যে, আমি না লিখলে কোথাও সমস্যা আছে…?) যাই হোক, এই বছরের শেষ দিকে বের হতে যাচ্ছে, কল অফ ডিউটি সিরিজের নবম গেম, ব্ল্যাক অপস ২।

বলবার প্রয়োজন আছে কি না জানি না, তবে আগের মতন এই গেমটিও ফার্স্ট পারসন শুটিং গেম. গেমটি ডেভেলপ করেছে Treyarch এবং পাবলিশ করছে, Activision। তবে, জাপানের জন্য Sqare Enix। ধারনা করা যাচ্ছে, গেমটি এই বছরের নভেম্বর এর ১৩ তারিখে বাজারে আসবে। আগেই বলা হয়েছে, এটি হচ্ছে, কল অফ ডিউটি সিরিজের নবম গেম এবং ব্ল্যাক অপস সিরিজের তৃতীয় গেম। এর আগের গেমটি (ব্ল্যাক অপস ) বের হয়েছিল, ২০১০ সালে।

গেমের চরিত্র এবং কাহিনীঃ

ব্ল্যাক অপসঃ২ এর সিঙ্গেল প্লেয়ার মুডে আপনাকে দুটি গল্প খেলতে হবে। একটি ১৯৭০ থেকে ১৯৮০ এবং অন্যটি হচ্ছে ২০২৫। আরে ভাই কল অফ ডিউটি খেলব আর অমন অ্যান্টিক কোন যুদ্ধ করব না… তা কি করে হয় ?

ব্ল্যাক অপস এর অন্যতম প্রধান চরিত্র, অ্যালেক্স ম্যাসনের কথা কি আপনাদের মনে আছে ? তাকে দেখা যাবে, ১৯৭০ থেকে ১৯৮০ ‘র কোল্ড ওয়ার্ল্ড ওয়ার এ। এবং, গেমের অন্য অংশ, মানে ২০২৫ এর কাহিনীর জন্ম হবে কিন্তু এখান থেকেই। ধারনা করা হচ্ছে, এই অংশে আপনাকে খেলতে হবে, মধ্য আমেরিকায় এবং আফগানিস্থানে রাশির আক্রমণ এর সময় টা।

২০২৫ এর অংশের প্রধান চরিত্র হচ্ছে ……… কোন ধারনা ?? হুম, বলেই দেই; ২০২৫ এর অংশের প্রধান চরিত্র হচ্ছে ……… ডেভিড ম্যাসন। অ্যালেক্স ম্যাসনের ছেলে ডেভিড ম্যাসন এক নতুন ঠান্ডা যুদ্ধের মাঝে পড়ে যাবে। যেখানে এই যুদ্ধ চলছে, চায়না এবং আমেরিকার মধ্যে। কেন? , চায়না, আমেরিকায় এক বিরল ধরনের খনিজ পদার্থ রপ্তানি করতে অস্বীকার করে এবং আমেরিকা, চায়নার স্টক এক্সচেঞ্জ কে পঙ্গু করে দেয় সাইবার অ্যাটাক করে, এই হচ্ছে মূল ঘটনা। ধারনা করা হচ্ছে, এই অংশে আপনাকে খেলতে হবে, লস অ্যাঙ্গেলেস, সিঙ্গাপুর, ইয়েমেন এবং স্কটরা তে।

আচ্ছা, এমনটা কি ভাবে দেখেছেন, আপনি যে যুদ্ধের গেমটি খেলছেন, তাকে আরো রিয়েলিস্টিক করা সম্ভব ? কোন ধারনা ? মনে করেন আপনি গেমটি খেলছেন, গেমের মধ্যেই আপনি মারা গেলেন… যেতেই পারেন। সমস্যা নেই, আপনি মাত্রই শেষ করা চেক পয়েন্ট থেকে আবার শুরু করে দিলেন খেলা। রিয়েল লাইফ এ এটা সম্ভব না। যুদ্ধের ময়দানে, একজন যোদ্ধার মৃত্যু যুদ্ধের সম্পূর্ন পটভূমি কেই পরিবর্তন করে দিতে পারে। আর এই ধারনা গুলো মাথাতে রেখেই ব্ল্যাক অপসঃ২ তে এসেছে একটি চমক। আর তা হচ্ছে; স্ট্রাইক ফোর্স মিশন।

স্ট্রাইক ফোর্স মিশনঃ

ব্ল্যাক অপসঃ২ হতে যাচ্ছে, কল অফ ডিউটি সিরিজের প্রথম গেম, যেখানে গেমের গল্প গুলো হবে শাখা প্রশাখা যুক্ত। এখানে গেমারের বিভিন্ন সময় নেয়া বিভিন্ন সিদ্ধান্ত, গেমের মূল কাহিনী কে প্রভাবিত করবে। গেমে “স্ট্রাইক ফোর্স” নামের কিছু মিশন থাকবে, যেগুলো গেমার কে “ক্যাম্পেইন” এর সময় খেলতে হবে।

স্ট্রাইক ফোর্স মিশনে গেমার কে বেশ কিছু যুদ্ধ উপকরন ব্যবহার করতে হবে, যাদের মধ্যে আছে, UAV, রোবট, জেট ফাইটার ইত্যাদি (আপনি যদি ঘোস্ট রিকনঃ ফিউচার সোলজার খেলে থাকেন তবে, আপনার কাছে নতুন মনে হবে না)। আপনি যদি স্ট্রাইক ফোর্স মিশনে মারা যান, তবে এটা আপনার ক্যাম্পেইন এ রেকর্ড হয়ে থাকবে। এবং স্ট্রাইক ফোর্স মিশনে আপনি, কোন ভাবেই লাস্ট চেক পয়েন্ট থেকে শুরু করতে পারবেন না। মানে হচ্ছে, স্ট্রাইক ফোর্স মিশন আপনি একবারই খেলবার সুযোগ পাবেন। এবং স্ট্রাইক ফোর্স মিশনের ফলাফল, আপনার ক্যাম্পেইনের উপরেও প্রভাব ফেলবে। গেমের শেষে দেখবেন, ফলাফল হবার কথা ছিল একরকম, আর হয়েছে অন্যরকম। তবে, গেম শেষে আপনাকে দেখিয়ে দেয়া হবে, আসল ফলাফল থেকে আপনার ফলাফল কতটা দূরে… মোট কথা; গেমের ফলাফল সম্পূর্ন আপনার হাতে থাকছে।

একনজরেঃ

ডেভেলপারঃ Treyarch
পাবলিশারঃ Activision, Square Enix
লেখকঃ David S. Goyer
সিরিজঃ Call of Duty
ইঞ্জিনঃ Black Ops II engine (Modified Call of Duty: Black Ops IW 3.0 engine)
প্লাটফর্মঃ Microsoft Windows, PlayStation 3, Xbox 360, Wii U
বের হবার তারিখঃ ১৩ই নভেম্বর ২০১২
ধরনঃ ফার্স্ট পারসন শুটার
স্টাইলঃ সিঙ্গেল প্লেয়ার, মাল্টি প্লেয়ার

রিকয়ারমেন্টঃ

মিনিমাম লাগবে;
ইন্টেল ডুয়েল কোর সেলেরন ১.৬ গিগাহার্জ প্রসেসর,
২ গিগা র্যাম
জি – ফোর্স জি টি ১২০ অথবা ATI Redeon HD ৪৫৫০
উইন্ডোজ এক্সপি (৩২ বিট)
ডাইরেক্ট এক্সঃ ৯
১০ গিগা হার্ডডিস্ক এর জায়গা।

রেকমেন্ডেড হচ্ছে;

ইন্টেল কোর টু ডুও ২.৮৩ গিগাহার্জ প্রসেসর,
৪ গিগা র্যাম
জি – ফোর্স জি টি এস ২৫০ অথবা ATI Redeon HD ৬৬৭০
উইন্ডোজ সেভেন (৬৪ বিট)
ডাইরেক্ট এক্সঃ ১১
১০ গিগা হার্ডডিস্ক এর জায়গা।

প্রিভিউটির সকল তথ্য ইন্টারনেট থেকে নেয়া হয়েছে। আপনারা চাইলে উইকি অথবা অফিসিয়াল সাইট থেকে ঘুরে আসতে পারেন।

গেমটির ট্রেইলার দেখতে চাইলে নিচের ভিডিও থেকে দেখতে পারেন…

আশা করি প্রিভিউটি আপনাদের কাছে ভালো লেগেছে।

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ রিয়াজুল হাশেম সম্পর্কে কিছু কথা...
রিয়াজুল হাশেম বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর একজন নিয়মিত লেখক। কম্পিউটারের হার্ডওয়্যার সংগ্রহ করা উনার নেশা। তার একটি অনলাইন হার্ডওয়্যার যাদুঘর রয়েছে যেটি আপনারা এখান থেকে দেখতে পারেন। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের আই টি বিভাগে কর্মরত আছেন।

মতামত সমূহ

8 টি মতামত “আসছে, কল অফ ডিউটিঃ ব্ল্যাক অপস ২”
  1. Abdul Manik says:

    kub sundor hoise. apnake jani donoobad asi takbo apni are lekben ?

  2. নিওফাইটের রাজ্যে says:

    (মনে হয় না আছে…কারন, আমি এমন কিছুই লিখি না যে, আমি না লিখলে কোথাও সমস্যা আছে…?)

    অবশ্যই সমস্যা আছে! নিয়মিত গেম রিভিউ চাই।
    গেমের স্ক্রিনশট দেইখা তো মাথা ঘুরায়া গেল। Square Enix এর গেমগুলা ফাটাফাটি হয়। Final Fantasy Crisis Core খেইলাই বুঝছি। এইবছর রিলিজ পাইলো Quantum Conundrum, সেইরকম সাইন্সফিকশন এবং পাজলের গেম। গেমস্পট দিছে ৭.৫। এই টরেন্ট থেকে নামাতে পারেন, ১০০% কাজ করে। সাইজ ১.১৬ গিগাবাইট।
    আপতত Crysis 2 আর Quantum Conundrum খেলতাছি। :)
    ভাল কথা, Mafia II আর GTA IV খেলছেন? বুঝতেছি না কোনটা আগে নামামু। :(

  3. দুঃখিত … গেম ট্রেলারের লিঙ্ক দিতে ভুলে গিয়েছিলাম। এখান থেকে দেখেনিন।
    http://www.youtube.com/watch?v=-9BOSS0PSoA

  4. rasel japan says:

    আনেক দিন পর আপনাকে পেলাম

  5. আজব says:

    “আগেই বলা হয়েছে, এটি হচ্ছে, কল অফ ডিউটি সিরিজের নবম গেম এবং ব্ল্যাক অপস সিরিজের তৃতীয় গেম। এর আগের গেমটি (ব্ল্যাক অপস ) বের হয়েছিল, ২০১০ সালে।”

    ব্ল্যাক অপস সিরিজের ২য় গেম হবে না?

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!