আপনার পিসি ও নেটওয়ার্ককে নিরাপদ রাখতে কয়েকটি ফ্রী সফটওয়্যার

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

পিসিকে ভাইরাস মুক্ত রাখা এবং অনলাইনে নিরাপদ থাকা খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। ইন্টারনেট ও বিভিন্ন রিমুভেবল ডিস্ক ব্যবহার করে আপনার পিসি সহজেই ভাইরাস, ট্রোজান, স্পাইওয়্যার, রুটকিট ইত্যাদি দ্বারা আক্রান্ত হতে পারে। আর এগুলো আপনার গুরুত্বপূর্ন ফাইল ডিলিট, গোপন তথ্য চুরিসহ নানান রকম ক্ষতিসাধন করতে পারে। আর তাই এসব ক্ষতিকর প্রোগ্রাম থেকে নিরাপদ থাকার জন্য আপনার কম্পিউটারে প্রয়োজনীয় সিকিউরিটি সফটওয়্যার থাকা প্রয়োজন।

আজ এমন কিছু সফটওয়্যার নিয়ে লিখব যেগুলো ব্যবহার করে আপনার কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশনকে বহুলাংশে নিরাপদ রাখতে পারেন। আর এই সবগুলো সফটওয়্যারই যথেস্ট মানসম্মত এবং ফ্রী।

Avast Home Edition

Avast logoফ্রী এন্টিভাইরাস গুলোর মধ্যে ভাইরাস ধরার ক্ষেত্রে এভাস্ট সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। পিসি বুটআপ এর সময় ভাইরাস স্ক্যান করার ক্ষেত্রে এটি যথেস্ট কার্যকর। এছাড়াও এটি স্পাইওয়্যার এবং রুটকিটও ধরতে পারে।

এভাস্ট এন্টিভাইরাসের ফিচার সমুহঃ

১। বিল্টইন এন্টিস্পাইওয়্যার
২। বিল্টইন এন্টিরুটকিট
৩। অটোমেটিক আপডেট
৪। ওয়েব শীল্ড
৫। নেটওয়ার্ক শীল্ড
৬। এন্টিভাইরাস কার্নেল
৭। সিস্টেম ইন্টিগ্রেশন
৮। ৬৪ বিট উইন্ডোজ সাপোর্ট। ইত্যাদি।

AVG Free Edition

Avg logoফ্রী এন্টিভাইরাসগুলোর মধ্যে AVG সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তবে মানের দিক দিয়ে এটি Avast এর চাইতে পিছিয়ে রয়েছে। Win 32 আর Trojan টাইপের বিপজ্জনক ভাইরাস ধরার ক্ষেত্রে কার্যকর হলেও অন্যান্য ভাইরাস তেমন একটা ধরতে পারে না। তবুও ফ্রী এন্টিভাইরাস হিসেবে এটি আপনাকে নুন্যতম সিকিউরিটি দিতে পারবে।

এভিজি এন্টিভাইরাসের ফিচার সমূহঃ

১। সহজ ইউজার ইন্টারফেস
২। অটোমেটিক আপডেট
৩। বিল্টইন এন্টিস্পাইওয়্যার
৪। লিংক স্ক্যানার
৫। উইন্ডোস ৭, ভিস্তা এবং এক্সপিতে চলার উপযোগী। ইত্যাদি।

Ad-Aware

Ad-aware logoএটি একটি ফ্রী এন্টিস্পাইওয়্যার। স্পাইওয়্যার এবং ম্যালওয়্যার ধরার ক্ষেত্রে এটি যথেস্ট কার্যকর বিধায় এর ভাল জনপ্রিয়তা রয়েছে। আমি নিজেও অনেক দিন থেকে এটি ব্যবহার করছি।

এড এওয়্যার এর ফিচার সমূহঃ

১। এন্টি স্পাইওয়্যার
২। এন্টি রুটকিট
৩। কী-লগার প্রোটেকশন
৪। প্রাইভেসি কন্ট্রোল
৫। হাইজ্যাক প্রটেকশন। ইত্যাদি।

Comodo Internet Security

comodo logoএটি খুবই জনপ্রিয় একটি ফ্রী ফায়ারওয়াল। নেটওয়ার্ক থেকে বিভিন্ন ক্ষতিকর প্রোগ্রাম ও জঞ্জাল প্রবেশ করা বন্ধ করতে এটি দারুন কার্যকর। এর বিভিন্ন রকম অপশন হতে আপনি আপনার প্রয়োজনীয় অপশন সিলেক্ট করে আপনার ইন্টারনেট কানেকশনকে করতে পারেন পুরোপুরি নিরাপদ।

কমোডো ফায়ারওয়্যাল এর ফিচার সমূহঃ

১। ভিতরের এবং বাহিরের আক্রমন হতে সুরক্ষা
২। খারাপ প্রোগ্রাম সমূহের ইন্টারনেট এক্সেস প্রতিরোধ
৩। গোপনীয় তথ্য চুরি হতে সুরক্ষা
৪। খারাপ প্রোগ্রাম এর প্রবেশ বন্ধ করা। ইত্যাদি।

আপনারা অনেকে হয়ত বিভিন্ন এন্টিভাইরাস ক্র্যাক করে অথবা অবৈধ সিরিয়াল কি দিয়ে ব্যবহার করছেন। তবে ভাল পন্য অবৈধভাবে ব্যবহার করার চাইতে মোটামুটি মানের ফ্রী পন্য ব্যবহার করা ভাল।

এরকম আরও কিছু পোস্টঃ

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ ইমতিয়াজ মাহমুদ সম্পর্কে কিছু কথা...
ইমতিয়াজ মাহমুদ বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর একজন লেখক এবং ইনক্রেডিবল ল্যাবের প্রধান নির্বাহী। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অধ্যয়নরত। এই মূহুর্তে তিনি কি করছেন জানতে চাইলে তাকে টুইটার অথবা ফেইসবুকে অনুসরন করুন অথবা বন্ধু হোন

মতামত সমূহ

10 টি মতামত “আপনার পিসি ও নেটওয়ার্ককে নিরাপদ রাখতে কয়েকটি ফ্রী সফটওয়্যার”
  1. হুম..

    আমি এভাস্ট ব্যাবহার করি। যাদের বাসায় ব্রডব্যান্ড নেট কানেকশন আছে তারা চিন্তা মুক্ত ভাবে এভাস্ট ব্যাবহার করতে পারেন। হোম ইজারদের জন্য এভাষ্ট ১ বছরের ফ্রি লাইসেন্স দেয়। এই ফ্রি লাইসেন্স পাবার এভাস্ট এর ওয়েব সাইট এ রেজিষ্ট্রেশন করুন বিনামূল্যে।

  2. The Search says:

    হূম…..

    আমি কোন Anti-Virus Use করিনা :)

  3. আমি এখনই Avast Home Edition ডাউনলোড করছি। ধন্যবাদ।

  4. সোহেল says:

    এভাস ৪.৮ আমি ব্যবহার করি তবে আপডেড নিতে খুব সমস্য আপডেড পাইল নেট তেকে লামানু যায় না তবে এভাস খুব ভাল মানের /

  5. Zoshmi says:

    I m using Bit defender internet sequrity 2010,register version.I found it dl4all.com e…..

  6. শফিউল বাদাল says:

    আমি NOD32 এন্টিভাইরাস use করি।

  7. setu ahmed says:

    ami nod32 smart security use kori

  8. শাহিদ says:

    সাথে সাথে যদি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিতেন আমার মনে হয় আরও ভাল হত। এভাস্ট ইউজ করি ল্যাটেস্ট টা। তবে ১ মাসের ট্রায়াল। ১ বছরের লাইসেন্স ত কোথাও পেলাম না। @এ.আর.রলিন, ভাই বললে ভাল হত।

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!