পিএইচপি ক্লাসরুমঃ ১৮ তম পর্ব

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

ডাইনামিক ওয়েব সাইট তৈরির ক্ষেত্রে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে সর্বাধিক পরিচিত এবং জনপ্রিয় ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে PHP । একজন দক্ষ ওয়েব ডেভলপার হওয়ার জন্য PHP শেখার কোনো বিকল্প নেই। ডাটাবেজ নির্ভর ওয়েব সাইট তৈরির ক্ষেত্রে PHP এর সাথে ডাটাবেজ হিসেবে MySql এর ওপেন সোর্স  প্রতিদ্বন্দ্বী কেউ নেই। আমরা প্রজেক্ট ভিত্তিক উপস্থাপনার মাধ্যমে বিষয় গুলো আয়ত্ব করার মাধ্যমে দক্ষতা বৃদ্ধির চেষ্টা করব।

……………………………………………………………………

পিএইচপি ক্লাসরুমঃ ১৭ তম পর্ব তে আমরা লজিক্যাল অপারেটর অপারেটর এর প্রজেক্ট ভিত্তিক ব্যবহার নিয়ে আলোচনা দেখেছি। আজ আমরা কমপারিসন অপারেটর নিয়ে আলোচনা করব।

কমপারিসন অপারেটর

অপারেন্ড সমূহের মধ্যে তুলনা করে সাধারণত বুলিয়ান আউটপুট তথা True এবং False হিসেবে ফলাফল প্রদানের জন্য কমপারিসন অপারেটর ব্যবহার করা হয়। সাধারণত যুক্তিমূলক স্টেটমেন্ট তৈরিতে কমপারিসন অপারেটর বেশি ব্যবহার করা হয়।

কমপারিসন অপারেটর সমূহ


কমপারিসন অপারেটর  সমূহ কি প্রকাশ করে

  • (<) হচ্ছে Less than অপারেটর। অপারেটর (<) এর ডানে এবং বামে যে ভেরিয়েবল বা ভ্যালু থাকে তাদের মধ্যে যদি বামের ভেরিয়েবল বা ভ্যালু ছোট হয় তাহলে ফলাফল true হবে, বিপরীত হলে বা সমান হলে ফলাফল false হবে।
  • (>) হচ্ছে Greather than অপারেটর। অপারেটর (>) এর ডানে এবং বামে যে ভেরিয়েবল বা ভ্যালু থাকে তাদের মধ্যে যদি বামের ভেরিয়েবল বা ভ্যালু বড় হয় তাহলে ফলাফল true হবে, বিপরীত হলে বা সমান হলে ফলাফল false হবে।
  • (<=)হচ্ছে Less than or equal to অপারেটর। অপারেটর (<=) এর ডানে এবং বামে যে ভেরিয়েবল বা ভ্যালু থাকে তাদের মধ্যে যদি বামের ভেরিয়েবল বা ভ্যালু ছোট হয় অথবা উভয় ভেরিয়েবল বা ভ্যালু সমান হলে ফলাফল true হবে, বিপরীত হলে ফলাফল false হবে।
  • (>=)হচ্ছে Greather than or equal to অপারেটর। অপারেটর (>=) এর ডানে এবং বামে যে ভেরিয়েবল বা ভ্যালু থাকে তাদের মধ্যে যদি বামের ভেরিয়েবল বা ভ্যালু বড় হয় অথবা উভয় ভেরিয়েবল বা ভ্যালু সমান হলে ফলাফল true হবে, বিপরীত হলে ফলাফল false হবে।
  • (==) হচ্ছে Is equal to অপারেটর। অপারেটর (==) এর ডানে এবং বামে যে ভেরিয়েবল বা ভ্যালু থাকে তারা পরস্পর সমান হলে ফলাফল true হবে, সমান না হলে ফলাফল false হবে।
  • (!=) হচ্ছে Is not equal to অপারেটর। অপারেটর (!=) এর ডানে এবং বামে যে ভেরিয়েবল বা ভ্যালু থাকে তারা পরস্পর সমান না হলে ফলাফল true হবে, সমান হলে ফলাফল false হবে।
  • (===) হচ্ছে Is not identical to অপারেটর। অপারেটর (===) এর ডানে এবং বামে যে ভেরিয়েবল বা ভ্যালু থাকে তারা পরস্পর সমান হলে একই টাইটপের হলে ফলাফল true হবে, সমান হলেও যদি একটি ইন্টিজার আর অন্যটি ফ্লট হয় তাহলে ফলাফল false হবে।

………………………………………………………………………………..

এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল ।

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ অসীম কুমার সম্পর্কে কিছু কথা...
অসীম কুমার বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর একজন অতিথি লেখক।তিনি একজন ইলেকট্রনিক্সের শিক্ষার্থী। তিনি বাংলা ভাষায় প্রযুক্তি চর্চাকে এগিয়ে নিতে, "প্রযুক্তি চর্চার মুক্তমঞ্চ www.tectuts.com পরিচালনা করছেন। তাকে ফেসবুকে বন্ধু হিসেবে যোগ করতে পারেন।

মতামত সমূহ

4 টি মতামত “পিএইচপি ক্লাসরুমঃ ১৮ তম পর্ব”
  1. ভাল লাগলো, পিএইচপি শিখছি, উদ্দেশ্য একটা সিএমএস বানানো। আপনার টিউটো কাজে লাগবে। :shock:

  2. ভাই আমি খুব সুন্দর সুন্দর ওয়েব সাইট তৈরি করতে পারি কিন্তু এডমিন প্যানেল এর কাজ করতে পারতেছিনা দয়া করে যদি এক্তু বলে দেন খুব উপকার হয় ।

  3. Zahidul Hossain says:

    এডমিন প্যানেল এর জন্য তো ডাটাবেস কনেক্ট করতে হবে অথবা কোন টেক্সট ফাইলে লগইন ডিটেইলস সেভ করে লগইন এর ব্যবস্থা করতে হবে। আর পুরো কাজটা হবে পিএইচপি তে।

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!