আপনি জানেন কীঃ ক্যালসিয়াম ওজন কমায়!

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

বিসমিল্লাহির রহমানীর রাহীম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আসলে শরীর যদি ভালো না থাকে তাহলে তো কাজেও মন বসবে না তাই না? সুতরাং শরীরের উপর মনযোগ অত্যান্ত জরুরী একটি জিনিষ। আজ আমি ক্যালসিয়াম সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনাদের উপকারে আসবে। আমি শুনেছি জ্ঞান কখনো বৃথা যায় না। আর এটা এমন না যে ছোটরা বড়দের চেয়ে সবদিক থেকে কম জানে।

ক্যালসিয়াম এমন একটা মিনারেল যা শরীরের চর্বি কমিয়ে ওজনটাকেও কমিয়ে দেয়। সম্প্রতি বিষয়টি নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে পারাভিউ ইউনিভার্সিটির গবেষকগণ। বেশ কিছু সংখ্যক মহিলাদের নিয়ে এ পরীক্ষাটি চালানো হয়েছে। গবেষকগণ তাদেরকে বেশি বেশি করে ক্যালসিয়াম সমৃদ্ধি খাবার খাইয়েছেন। অপর আরেকদল মহিলাদেরকে গবেষকগণ স্বাভাবিক খাবার খাইয়েছেন। দেখা গেছে যারা বেশি করে ক্যালসিয়াম খেয়েছেন তাদের ওজন কমেছে বাকিদের তুলনায়।
এদিকে ক্যালসিয়াম কিভাবে ওজন কমায় তা নিয়ে বিজ্ঞানী-গবেষকগণ একটা নতুন তথ্যও দাঁড় করিয়েছেন। তাদের ভাষ্যমতে ক্যালসিয়ামের অভাব হলে রক্তে প্যারাথাইয়েড হরমোনের মাত্রা বেড়ে যায়। এটি একই সাথে রক্তে এ্যাকটিভ ভিটামিন-ডি এর মাত্রা বাড়িয়ে দেয়। এই প্যারাথাইয়েড হরমোন এবং ভিটামিন ডি ফ্যাট সেলগুলোতে ক্যালসিয়ামের অনুপ্রবেশ ঘটায় এবং ফ্যাটসেল গুলোতে আরো ফ্যাট জমা হতে সাহায্য করে। ফলে শরীরে ফ্যাট জমে ওজন বেড়ে যায়।

অপরদিকে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকলে এই দৃশ্যপট বদলে যায়। ফলে ফ্যাট ভাঙ্গতে শুরু করে আর ফ্যাটের স্টোরও কমে যায়। ফলে ওজনও কমে যায়।

সুতরাং ওজন কমাতে হলে এখন থেকেই বেশি বেশি করে ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া শুরু করুন। থাকুন ফ্যাট ফ্রী, উড়ে বেড়ান মুক্ত বাতাসে :)

-মোঃ আব্দুর রহিম

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ আব্দুর রহিম সম্পর্কে কিছু কথা...
আব্দুর রহিম বিজ্ঞান প্রযুক্তিতে একজন নিয়মিত লেখক। বর্তমানে তিনি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়ছেন। এছাড়াও তিনি ব্লগিং ও প্রোফেশনাল ওয়েব ডিজাইন করে থাকেন। তার প্রযুক্তির উপর বাংলা ব্লগ আইটি ওয়ার্ল্ড। তাকে ফেসবুকে পাবেন।

মতামত সমূহ

5 টি মতামত “আপনি জানেন কীঃ ক্যালসিয়াম ওজন কমায়!”
  1. রাসেল says:

    শেয়ার করার জন্য ধন্যবাদ

  2. Siraj1970 says:

    আস সালামু আলাইকুম।শারীরিক সুস্থতার জন্য আপনার লেখার অবদান/গুরুত্ব স্মরন রাখার মত।তাই, দোয়া করি আপনি সুস্থ থাকেন আর বেশী বেশী করে আমোদের জন্য লিখে যান।

  3. আলফাজুর রহমার (আরিফ) says:

    ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদদ আমাদেরকে আইডিয়া দেওয়ার জন্য>>>>>>>>>>>>>>>>>>>:lol:

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!