মনিটরেই দেখুন আপনার অবস্থানের মহাকাশকে

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

আমরা অনেকেই হইত জানি জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সফটওয়্যারগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে প্লানেটোরিয়াম জাতীয় সফটওয়্যার। আজ এরকম একটি প্লানেটোরিয়াম সফটওয়্যার সম্পর্কে আলোচনা করবো। এটি আপনার কম্পিউটারে একটি ভার্চুয়াল ত্রিমাত্রিক প্লানেটোরিয়াম তৈরী করবে। আপনি পৃথিবীর যেকোনো প্রান্তেই থাকেননা কেন এটি যে কোন সময়ে আপনার অবস্থানে আকাশের গ্রহ, নক্ষত্র, নক্ষত্রমন্ডলীর অবস্থান সম্পর্কে জানান দেবে। আপনাকে শুধু আপনার কো-অর্ডিনেট আর সময় নির্ধারণ করে দিতে হবে। হাতে টেলিস্কোপ নেই কিন্তু মনে হচ্ছে, ইস! মঙ্গলকে যদি আরো কাছে দেখা যেত! মাউসের হূইল স্ক্রোল করে শুধু মঙ্গলের পৃষ্ঠই নয় আপনি এমনকি ফেবোস ও ডিমোসকে(মঙ্গলের দুই উপগ্রহ)-ও দেখতে পারবেন। অনেক আনন্দদায়ক তাই না!
আমি আজ যে সফটওয়্যার নিয়ে কথা বলছি সেটির নাম STELLARIUM, এটি একটি মুক্ত উৎস বা Open Source  সফটওয়্যার। যা থ্রিডিতে বাস্তব আকাশ দেখাবে, ঠিক যেমনটি আপনি দেখেন খোলা চোখে, দূরবিণ বা টেলিস্কোপে। এটি প্লানেটোরিয়াম প্রজেক্টরেও ব্যবহৃত হয়। এখানে আপনার অক্ষাংশ-দ্রাঘিমাংশ সেট করুন এবং দেখতে থাকুন।
আপনি আপনার দৃশ্যপট আরোও বাস্তব সম্পন্ন করতে পারবেন কিছু Atmospheric Effect যোগ করে। মাউসটা কোন তারার উপর রাখলে এটি ঐ তারা সম্পর্কিত তথ্যাদি, যেমন এর নাম, দূরত্ব, অবস্থান প্রভৃতি সম্পর্কে জানান দেবে। প্রোগ্রামটি রিয়েল টাইমে সিমুলেট করা। তাই খেয়াল করবেন আপনার অবস্থান পরিবর্তনের সাথে সাথে তারাগুলিও তাদের অবস্থান পরিবর্তন করছে। নক্ষত্রমন্ডলীর কাল্পনিক সংযোগ রেখা, রাশিমন্ডলগুলির কাল্পনিক ছবি, Atmosphere, অ্যাজিম্যাথ এবং ইকুয়েটোরিয়াল গ্রিড, ভূ-পৃষ্ঠের দিগন্ত রেখা এবং নাইটমোড চালু বা বন্ধ করে আকাশ দেখাকে উপভোগ করতে পারেন।
সুবিধা সমূহঃ এটি শুধু বহুভাষীকই নয়, ভিন্ন ভিন্ন সংস্কৃতির দেয়া ভিন্ন ভিন্ন তারার নামও এখানে দেখতে পাবেন। মূলত সফটওয়্যারটি খুবই শিক্ষামূলক।
সফটওয়্যার পাওয়ার ঠিকানাঃ www.stellarium.org (ওয়েব পেজটির ডানে লিখা থাকা Operating System গুলোর মধ্যে আপনার Operating System এর নামের উপর ক্লিক করলেই Download শুরু হবে।)

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ জোনায়েদ তানজিম সম্পর্কে কিছু কথা...
আমি একজন প্রযুক্তিপ্রেমি মানুষ। সবসময় চেষ্টা করি নতুন কিছু জানতে তাই বিভিন্ন ব্লগে ঘুরে বেরাই আর নিজের জানা জিনিস অন্যকেও জানিয়ে প্রযুক্তির উন্নয়ন করতে চাই। ফেইসবুকে আমার বন্ধু হতে পারেন এখান থেকেঃ facebook.com/jonayed.tanjim

মতামত সমূহ

6 টি মতামত “মনিটরেই দেখুন আপনার অবস্থানের মহাকাশকে”
  1. বিপি’র পোস্টিং প্যানেলে সাগতম!

    প্রথম পোস্টেই বুঝা যাচ্ছে … চালিয়ে যান! :)

  2. দাদু says:

    দারুন! অনেক মজার !! তবে বাংলা থাকলে ভাল হতো।অনেক অনেক ধন্যবাদ।

  3. mind4urs says:

    জোটিল ভাই……… :-)

  4. Siraj1970 says:

    আস-সালামু আলাইকুম।আল্লাহ পাকের কুদরতের যেমন শেষ নেই, তেমনি জানার শেষ নেই। আর জানার ব্যবস্থা যদি চোখের সামনে এবং সহজে হয়, তাহলেতো কথাই নেই। পরম সৌভাগ্যের বিষয়।আপনার কাছ থেকে ভবিষ্যতে আরো মজাদার বিষয়ে জানব- এ আশায় শেষ করছি।:-D:-D

  5. tamim says:

    খুব ভালো লাগলো।

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!