ফ্লিকআর-এ শিডিউল করে ছবি আপলোডের দু’টি সহজ উপায়
ফ্লিকআর-কে বলা যায় বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় ফটো শেয়ারিং ওয়েবসাইট। পেশাদার ফটোগ্রাফার ছাড়াও শখের ফটোগ্রাফারদের জন্য বিনামূল্যে অসীম ছবি আপলোড ও শেয়ারের সুবিধা দিচ্ছে দারুণ এই সাইটটি। কেবল ফটোগ্রাফারই নয়, ওয়েবসাইট মালিকদেরও তাদের প্রবন্ধের সঙ্গে জুড়ে দেয়ার জন্য শর্তের ভিত্তিতে এই সাইটে দারুণ সব ছবি খুঁজে পেতে পারেন এবং তাদের সাইটে যোগ করতে পারেন।
ফ্লিকআর বাংলাদেশেও একটি জনপ্রিয় সেবা। অনেকেই শখের ফটোগ্রাফি করেন এবং তাদের ছবিগুলো ফেসবুকে এবং ফ্লিকআর-এ আপলোড করে থাকেন। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, যদি আপনি ভবিষ্যতের নির্দিষ্ট কোনো সময়ে কিছু ছবি আপলোড করতে চান, তাহলে তা কীভাবে করবেন?
ব্লগ পোস্টের ক্ষেত্রে কাজটি খুবই সহজ। বর্তমানে প্রায় সব ব্লগেই শিডিউল ফিচারটি রয়েছে। এর মাধ্যমে আপনি ব্লগটি প্রকাশের তারিখ ও সময় নির্ধারণ করে দিতে পারবেন। ফলে, ঘড়ির কাঁটা আপনার পছন্দের সময়ে আসলে নিজে নিজেই পোস্টটি প্রকাশিত হয়ে যাবে। অনেকেরই হয়তো ফ্লিকআর-এর ক্ষেত্রেও এই সুবিধাটি প্রয়োজন হতে পারে। তাই কীভাবে আপনি ফ্লিকআরে ফটো আপলোড শিডিউল করতে পারবেন, এই নিয়ে আজকের পোস্ট।
পদ্ধতি একঃ ওয়েব-বেসড মাধ্যম – ফ্লিকআরকিউ
ফ্লিকআর-এ ছবি আপলোডের জন্য ফ্লিকআরকিউ নামের একটি তৃতীয়পক্ষের ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। এর বিশেষ সুবিধা হচ্ছে এই যে, আপনি ওয়েবেই সব কাজ শেষ করতে পারবেন। কোনোকিছু ডাউনলোড বা ইন্সটল করার প্রয়োজন হবে না। তবে আসুন জেনে নিই কীভাবে আপনি আপনার ছবি এই ফ্লিকারকিউ-এর মাধ্যমে শিডিউল করে রাখতে পারবেন।
প্রথমেই ফ্লিকআর-এ লগইন করুন এবং এই ঠিকানায় যান। যে পৃষ্ঠাটি খুলবে, এখানে ডান পাশে দেখবেন ছবি ইমেইলের মাধ্যমে আপলোড করার জন্য আপনাকে একটি বিশেষ ইমেইল ঠিকানা দেয়া হয়েছে। ঠিকানাটি পরবর্তীতে ব্যবহারের জন্য টুকে রাখুন।

এবার ফ্লিকআরকিউডটকম সাইটে গিয়ে বিনামূল্যে রেজিস্ট্রেশন করুন। এই সাইটটি ওয়ার্ডপ্রেসে তৈরি, তাই পরিচিত ইন্টারফেস দেখে থমকে যাবেন না যেন!
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ড্যাশবোর্ড থেকে ইওর ফটোস এ ক্লিক করুন। যে পৃষ্ঠাটি আসবে, সেখান থেকে ক্লিক হিয়ার টু প্রসিড লেখায় ক্লিক করুন।

এবার যে পৃষ্ঠাটি আসবে, এখানে আপনি পূর্বে টুকে রাখা গোপন ইমেইল ঠিকানাটি দিন। নিচের সিগনেচার বক্সেও ইচ্ছে করলে কিছু লিখে দিতে পারবেন। এটি আপনার ছবির ডিসক্রিপশন বক্সে প্রদর্শিত হবে। তবে মনে রাখুন, এটি সব ছবির ক্ষেত্রেই প্রযোজ্য। তাই এখানে আপনার নাম বা আপনার ওয়েবসাইটের ঠিকানা দিতে পারেন। সিগনেচার ছাড়াও ডিফল্ট আপলোড ইন্টারভাল ড্রপডাউন বক্স থেকে ঠিক করে দিতে পারবেন দু’টি ছবি আপলোডের মাঝখানে কত সময় বিরতি থাকবে।

এর মধ্য দিয়ে আপনার ফ্লিকআরকিউ-এর প্রাইমারি সেটিংস সম্পন্ন হলো। এবার আপলোড ফটোস এ ক্লিক করে আপনার ছবি আপলোড করুন। আপলোড করতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতি অবলম্বন করুন। এভাবে আপনি চাইলে একাধিক ছওি আপলোড করতে পারবেন। সিলেক্ট করা সম্পন্ন হলে সবুজ অ্যাড বাটনটিতে ক্লিক করুন। আপলোড হওয়া শুরু হবে।


আপলোড শেষ হলে ছবির টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এবং আপলোডের সময় নির্বাচন করুন এবং কিউ বাটনে ক্লিক করুন।

এভাবেই আপনি ফ্লিকআরকিউ ব্যবহার করে নিশ্চিন্তে যতখুশি ছবি আপলোড করতে পারবেন ভবিষ্যতের কোনো সময়ে।
পদ্ধতি দুইঃ ডেস্কটপ অ্যাপ্লিকেশন
আপনি যদি পেশাদার ফটোগ্রাফার হয়ে থাকেন এবং একই পদ্ধতিতে অর্থাৎ শিডিউল করে ছবি আপলোড করতে চান, তাহলে শিডিউলআর নামের ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি আপনার জন্যই। শিডিউলআর একটি ফ্রি সফটওয়্যার যার মাধ্যমে আপনি শিডিউল করে ছবি আপলোড করতে পারবেন। এটি এখান থেকে ডাউনলোড করে নিন এবং চালু করুন। প্রথমবার আপনাকে ফ্লিকআর সাইট থেকে অথোরাইজ করে নিতে হবে। এজন্য নিচের ছবিটি অনুসরণ করুন।

অথোরাইজেশনের পর্যায় শেষ হলে সফটওয়্যারটিতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ পদ্ধতিতে ছবি সিলেক্ট করে আপলোড করে দিন। নির্দিষ্ট সময়ে ছবি প্রকাশিত হয়ে যাবে।

সফটওয়্যারটির অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ইন্সটল করার ঝামেলা নেই। জিপ ফাইল আনজিপ করলেই চালু করতে পারবেন। এছাড়াও এর মাধ্যমে ছবি আপলোড সম্পন্ন হওয়ার সাথে সাথে হার্ডডিস্ক থেকে ঐ ছবিগুলো স্বয়ংক্রিয়ভাবেই মুছে দিতে পারবেন। এটি উইন্ডোজ এক্সপি, ভিস্তা এবং ৭-এ বেশ ভালোভাবেই কাজ করতে পারে।
এরকম আরও কিছু পোস্টঃ
- ইন্টারনেট সার্চিংকে আরও সহজ ও কার্যকর করে তুলতে একটি পিডিএফ গাইড
- সহজ এবং উপকারী একটি রিকভারি সফটওয়্যার!
- সফটওয়্যার সাইন করার সহজ কিছু কৌশল
- মোবাইল চোরের হাত থেকে সহজে সুরক্ষিত থাকার উপায়
- কয়েক ক্লীকেই ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে ছবি সংযুক্ত করুন!
- কঙ্গোয় চোরাকারবার ধ্বংস করে এখন “টিনটিন আমেরিকায়”
- মাদারবোর্ডের ড্রাইভার আপডেট করে পিসির গতি বাড়ান

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






কাজে লাগার মত পোস্ট।ধন্যবাদ সজীব ভাইয়া।
সুন্দর পোস্ট। ধন্যবাদ আমিনুল ভাই।