সফল ওয়েবসাইট তৈরীর জন্য প্রয়োজনীয় রেসিপি
সন্দেহ নেই, জীবনের সর্বক্ষেত্রে, আমরা বেশির ভাগ মানুষই সফলতা চাই। সফলতার সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম হতে পারে, তবে আপনি যে কাজই করুন না কেন সে কাজটি আপনাকেসহ আপনার চারপাশে যারা আছে তাদেরকেও আনন্দ দেবে এবং এটা নিঃসন্দেহে একটা বড় সফলতা। এবার ওয়েব সাইটের কথায় আসি। ধরুন আপনি একটি ওয়েব সাইট পরিচালনা করেন। আপনার একান্তই ব্যক্তিগত সাইট অথবা আপনার প্রতিষ্ঠান বা সংস্থার সাইট। আপনি নিশ্চয়ই চাইবেন এ ওয়েব সাইটটটি সবার কাছে আদরণীয় হোক, পরিণত হোক সবার গন্তব্যে? অন্তত যেসব মানুষের উদ্দেশে আপনি এটি পরিচালনা করছেন তাদেরতো বটেই! আগেভাগেই স্বীকার করে নেয়া ভাল, এটা সহজ কোনো কাজ নয়। তবে অসম্ভব কিছুও নয়। আসুন আমরা জেনে নিই, কোন কোন কৌশল অবলম্বন করলে আপনার ওয়েব সাইটটিকে করতে পারবেন সবার কাছে জনপ্রিয়, আদরণীয় ও গ্রহণীয়। একটা একটা করে শুনি ওয়েব সফলতার রেসিপি’গুলোর কথা।

১। আপনার কাজের জন্য নিখাদ আবেগ
একটা ওয়েব প্রজেক্ট দাঁড় করাতে সময় ও নিষ্ঠা লাগে। বহু নির্ঘুম রাত ও দিনের পরিশ্রমে তিল তিল করে দাঁড়ায় এটি। এতে সম্পৃক্ত আছে অসংখ্য ছোটবড় কাজ যেগুলো মনের আবেগ আর সবটুকু আন্তরিকতা ঢেলে দিয়ে করতে হয়। এ কারণেই কাজটার পেছনে নিজের আবেগকে পুরোপুরি ঢেলে দিতে হবে। নিজেকে প্রশ্ন করুন সে আবেগ, আন্তরিকতা আর সিরিয়াসনেস আপনার আছে কিনা।

২। বিষয় সম্বন্ধে স্পষ্ট জ্ঞান
আপনি একটা ইমেইল অ্যাপ্লিকেশন অথবা একটা ওয়েব প্রকাশনা, যাই তৈরি করুন না কেন, আপনার বিষয়ের আগাপাশতলা সম্বন্ধে আপনার জ্ঞান থাকতে হবে। হিসাবটা সহজ: আপনার বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান থাকাটা আপনার বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য জরুরি। ইন্টারনেট ব্যবহারকারীরা ওয়েবের বিভিন্ন সম্পদ ও সেবা সম্বন্ধে খুবই সন্দেহপরায়ন থাকেন। আপনি যে বিশ্বাসযোগ্য এটি যদি তাদের কাছে প্রমাণ করতে পারেন তাহলে আর কিছু দেখতে হবে না। কিন্তুএই বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য আপনার বিষয়জ্ঞান পরিপূর্ণ হতে হবে।
৩। আপনার ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে খেয়াল রাখুন
আপনার চারপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে নজর রাখা খুবই জরুরি। এটা হচ্ছে নিজের বিষয় বা ক্ষেত্রে নিজেকে আপডেটেড রাখারই একটি অংশ এবং আপনার অডিয়েন্সও আপনার কাছে এটাই চায়। একটা জিনিস মনে রাখতে হবে। ওয়েব খরস্রোতা নদীর মতই নয়িত পরিবর্তনশীল। পরিবর্তনের বন্যায় ঘটে চলা নতুন নতুন ঘটনা সম্বন্ধে নিজেকে অবহিত রাখতে হবে। একদিন আগের তথ্যও বাতিল বলে প্রত্যাখ্যান করতে বাধবে না অনেকেরই। এ কারণে নিজেকে আপটুডেট-ই কেবল নয়, আপ-টু-দ্য-সেকেন্ড’রাখুন।
৪। মন দিয়ে অডিয়েন্সের কথা শুনুন
আপনার সাইটের ব্যবহারকারী বা ভিজিটরদের অনেক কিছুই বলার আছে। আপনার উন্নতি সঙ্গে তাদের উন্নতওি একসূত্রে বাঁধা। তাদের চাহিদা পূরণে আপনি সবসময়ই সচেষ্ট থাকেন এটাই তারা চান। ইন্টারনেটে কারো সমালোচনা করা সহজ বলে এখানে প্রচুর সমালোচনাকারীর খোঁজ মেলে। কিন্তু এদের মধ্যেই এমন অনেকে আছেন যাদের পরামর্শ ও আইডিয়াগুলো আপনার উপকারই করবে, আপনি যদি নিষ্ঠার সঙ্গে সেগুলো মেনে চলেন।

৫। আপনার ইন্ডাস্ট্রির মানুষজনের সঙ্গে যোগাযোগ বাড়ান
ওয়েব আমাদের সুযোগ করে দেয় দূর দূরান্তেও মানুষের কাছাকাছি আসার। একটা কথা বুঝতে হবে, সংযোগ মানেই উৎপাদনশীলতা, যোগাযোগ মানেই প্রবৃদ্ধি ও প্রগতি। কাজেই যত বেশি সম্ভব মানুষের সঙ্গে যোগাযোগ ও মিথস্ক্রয়িা বাড়াতে হবে। বিশেষ করে আপনি যে সেক্টরে কাজ করেন সে সেক্টরের বভিন্নি ব্যক্তি ও প্রতিষ্ঠান, তাদেও অবস্থান যেখানেই হোক না কেন, তাদের কাছে আপনার পৌঁছাতে হবে। সে আপনার প্রতিদ্বন্দ্বী বা বন্ধু যাই হোক না কেন। মনে রাখতে হবে, একজন আরেকজনের বিপক্ষে নয়, বরং একজন আরেকজনের সঙ্গে মিলে কাজ করলেই সবার জন্য সুবিধা। অন্যান্য ওয়েব সাইটের ডিসকাশন ফোরামে অংশ নিন, কারো সঙ্গে দলবদ্ধ হয়ে কাজ করার সুযোগ আছে কিনা খয়োল রাখুন। যোগাযোগের সামান্যতম সুযোগকেও অবহেলা করবেন না।
৬। ঝুঁকি নিন
অনেক ক্ষেত্রে প্রবৃদ্ধির অন্যতম বাধা হচ্ছে পরিবর্তনের ভয়। অনেকেই যে কোনো পরিবর্তনকে ভয় পান এবং এড়িয়ে চলতে চান। কিন্তু পরিবর্তনের প্রতি এই ভয় উদ্ভাবনের স্রোতকে আটকে রাখে। ওয়েবের দুনিয়াটাই এমন যে এখানে ঝুঁকি নিতে হয়। সব সময়, সব ক্ষেত্রে ঝুঁকি এড়ানোর মানসিকতা ওয়েব প্রজেক্টের সফলতার জন্য ক্ষতিকর। ওয়েবের ভুবনে যেখানে সবকিছুই চোখের পলকে পরিবর্তিত হয়ে যায় সেখানে কিছু একটাতে আটকে থাকার মানসিকতা আপনাকে অনেক পিছিয়ে দেবে। কাজেই প্রয়োজন হলে ঝুঁকি নিতে দ্বিধা করবেন না। এ ঝুঁকি আপনার জন্য বিশাল কোনো পুরস্কারও নিয়ে আসতে পারে।
৭। সঠিক সময় ব্যবস্থাপনা করুন
সময় এবং কাজের সঠিক ব্যবস্থাপনা যে না করে আগে বা পরে তাকে পস্তাতেই হয়। আপনার ওয়েব প্রজেক্টের গতিশীলতা বা প্রবৃদ্ধি নির্ভর করছে আপনি কতটা ভালভাবে আপনার সময়, শ্রম, সম্পদ আর কাজের ব্যবস্থাপনা করলেন। সুষ্ঠু ব্যবস্থাপনার কল্যাণে অনেক কঠিন বিপদকেও সামলানো যায়, সামান্য সম্পদও অসামান্য বলে বিবেচিত হয়। মনে রাখবেন, আপনার এবং আপনার কাজের বাধাহীন প্রবৃদ্ধির অন্যতম নিয়ামক হচ্ছে সময়। আপনার বাজেট এবং প্রযুক্তির মত এটাকে বড় একটি সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে।

৮। চোখ কান খোলা রাখুন
অলসতা এবং অবহেলা যে কোনো সময় মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। চোখ কান খোলা রাখুন। বিপদের আশঙ্কাকে যেমন অবহেলা করবেন না, তেমনি সুযোগের সম্ভাবনাকেও নয়। প্রবৃদ্ধির অন্যতম পূর্বশর্ত হচ্ছে ছোটখাট সুযোগকে কাজে লাগিয়ে বড় সুযোগ সৃষ্টি করা। বিভিন্নি প্রকাশনায় লেখালেখি করুন, প্যানেলে যোগ দিন, ব্লগ- এ লিখুন, অন্যান্য কর্মকাণ্ডে অংশ নিন। এরইমধ্যে নানারকম সুযোগ পেয়ে যাবেন আপনার নিজেকে এবং নিজের কাজকে প্রমোট করার। কোনো কিছুকেই অবহেলা করবেন না, তাহলে আর আফসোস করে পরে বলতে হবে না: আহা, আমিওতো ওটা করলে পারতাম!
এরকম আরও কিছু পোস্টঃ
- ওয়েবসাইট এবং ব্লগ এর জন্য শীর্ষ ৫টি সোশ্যাল বুকমার্কিং গেজেট
- ওয়েবসাইট প্রকাশনার পূর্বে আপনার যা করা উচিত
- ব্লক করে রাখুন যে কোন ওয়েবসাইট
- ফ্রীল্যান্সারদের সব ধরনের প্রয়োজন মেটাতে ৮টি ওয়েবসাইট
- ব্যক্তিগত পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির আগে কিছু কথা
- গেইম রিভিউ এবং টিপস পেতে সেরা কয়েকটি ওয়েবসাইট
- নিজেই তৈরি করুন ফ্রী এসএমএস পাঠানোর একটি ওয়েবসাইট

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






আসাধারন আমার খুব কাজে লাগবে।সাইট বানানোর সুরু হতে পোষ্ট দিলে বালো হত।খালিদ ভাই ভলো হয়েছে চালিয়ে যান।ধন্যবাদ
রাসেল ভাইয়া আপনাকে ধন্যবাদ।পোস্ট যেন সবার কাজে লাগে সেই উদেশ্য নিয়েই লেখা। কারো যদি উপকারে না আসে তবে সমস্ত প্রচেষ্টা বিফলে যাবে।
দারুন পোস্ট দিয়েছেন ভাই। আপনার পোস্টগুলো ভালই লাগছে। একটি ওয়েব সাইট সফল করতে আসলেই অনেক দিকে খেয়াল রাখতে হয়।
বিশ্বাস করতে পারছি না যে আপনি স্কুলের ছাত্র। অত্যন্ত আকর্ষনীয়ভাবে প্রয়োজনীয় বেপারগুলো গুছিয়ে লিখেছেন।
“অনেকেই যে কোনো পরিবর্তনকে ভয় পান এবং এড়িয়ে চলতে চান। কিন্তু পরিবর্তনের প্রতি এই ভয় উদ্ভাবনের স্রোতকে আটকে রাখে। ওয়েবের দুনিয়াটাই এমন যে এখানে ঝুঁকি নিতে হয়। সব সময়, সব ক্ষেত্রে ঝুঁকি এড়ানোর মানসিকতা ওয়েব প্রজেক্টের সফলতার জন্য ক্ষতিকর।”-আপনার এ কথাগুলো ভাল লেগেছে।
টিউটো ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ।আপনাদের মত ইউনিক লেখকদের মন্তব্য পেলে আসলেই খুব ভাল লাগে। স্কুল ছাত্র হলেও বাবার ইচ্ছা থাকায় প্রায় তিন বছর যাবৎ ইন্টারনেটে এরকম বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করছি। আপানার টিউটোরিয়াল ব্লগটিতে মাঝে বেশ যেতাম।বর্তমানে শুধু বিজ্ঞান প্রযুক্তি.com নিয়েই আছি।যখন যা ভাল লাগে তা নিয়েই নাড়াচাড়া করতে ভাল লাগে।
আসলেই আমি মুগ্ধ। যে কথা সহসা শুনতে পাই না, সে কথাগুলো আজ অনেক সহজ সরলভাবে পেলাম, যা আমার ধারণার বাইরে ছিলো।
ধন্যবাদ, খালিদ ভাইয়া।
ধন্যবাদ খালিদ ভাই , এত সুন্দর করে খুছিয়ে বলার জন্য