এবার অস্ট্রেলিয়াতেও আইফোনকে ছাড়িয়ে গেল অ্যান্ড্রয়েড

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

খেলাটা মূলত গুগল এবং অ্যাপলের। অ্যাপলের রয়েছে আইওএস প্লাটফর্ম এবং একটি মাত্র ডিভাইস, আইফোন। অন্যদিকে গুগলের রয়েছে অ্যান্ড্রয়েড প্লাটফর্ম এবং স্যামসাং, এলজি, এইচটিসিসহ একাধিক ডিভাইস। এছাড়াও দামের বিভিন্নতার কারণে স্বাভাবিকভাবেই অনেকে আইফোনের বদলে অ্যান্ড্রয়েড-চালিত হ্যান্ডসেট কিনে থাকেন। আর এই অ্যান্ড্রয়েড কেনা মানুষের সংখ্যা আইফোন কেনা মানুষের সংখ্যা প্রথমবারের মতো ছাড়িয়ে গেছে অস্ট্রেলিয়ার মোবাইল ফোন মার্কেটে।

জানা গেছে, মোট বিক্রির ৩৭.২ ভাগ হচ্ছে অ্যাপলের আইফোন এবং ৪২.৯ ভাগ বিভিন্ন অ্যান্ড্রয়েড চালিত ফোন। স্যামসাং গ্যালাক্সি এস ২, এইচটিসি ডিজায়ার এস, ডিজায়ার জেড, ইনক্রেডিবল এস ইত্যাদি স্মার্টফোন বাজারে আসার পরই অ্যান্ড্রয়েড বিক্রির এই ধুম পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্ন প্রতিবেদনে আরো দেখা গেছে, কেবল গত চার সপ্তাহেই অ্যান্ড্রয়েড বিক্রির পরিমাণ ছিল শতকরা ৫৪ শতাংশ যেখানে অ্যাপল ছিল মাত্র ২৯ শতাংশ। এ থেকেই আন্দাজ করা যায় ব্যবহারকারীরা একচেটিয়া আইফোনের দিকে না ঝুঁকে বাজারে আসা বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধাসম্পন্ন হ্যান্ডসেট যাচাই-বাছাই করে কিনছেন। তবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, অ্যাপল আইফোন ৫ বাজারে আসলে এই গ্রাফে আবারও পরিবর্তন আসতে পারে। ধারণা করা হচ্ছে, অ্যাপল আইফোন ৫-এ আইওএস ৫ অপারেটিং সিস্টেম ছাড়াও আরো উন্নত ক্যামেরা, প্রসেসর এবং বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে।

এছাড়াও অ্যান্ড্রয়েডের দেখাদেখি অ্যাপলও কমদামী আইফোন বাজারে ছাড়বে বলে গুজব রটেছে। এসব আইফোন বাজারে আসলে স্বাভাবিকভাবেই আইফোনের বিক্রি আরেক দফা বেড়ে যাবে। যার ফলে হয়তো অ্যান্ড্রয়েডের মালিক তথা গুগলকে আবারও চাপের মুখে পড়তে হতে পারে।

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ সজীব সম্পর্কে কিছু কথা...
আমিনুল ইসলাম সজীব সামনের বছর ঢাকা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দেবেন। তিনি তার ব্যাক্তিগত ব্লগ-এ ইংরেজিতে বিভিন্ন বিষয়ে ব্লগিং করে থাকেন। এছাড়াও তিনি বাংলায় প্রথম অ্যান্ড্রয়েড বিষয়ক সাইট অ্যান্ড্রয়েড কথন-এর প্রতিষ্ঠাতা ও লিড রাইটার।

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!