PIC16F84 মাইক্রোকন্ট্রোলার সার্কিটের জন্য পাওয়ার সাপ্লাই

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

যে কোন ইলেকট্রনিক্স সার্কিটের জন্যই পাওয়ার সাপ্লাই খুবই গুরুত্বপূর্ণ অংশ। সঠিক রেন্জের পাওয়ার সাপ্লাইয়ের উপরই যে কোন ইলেকট্রনিক্স সার্কিটের স্থায়িত্ব নির্ভর করে। আর মাইক্রোকন্ট্রোলারের জন্য পাওয়ার সাপ্লাই আরো বেশি গুরুত্বপূর্ণ। সামান্য এক ভোল্ট কমবেশি হলেই মাইক্রোকন্ট্রোলারটি নষ্ট হয়ে যেতে পারে। তাই আমাদেরকে যে কোন মাইক্রোকন্ট্রোলার সার্কিটের জন্য একটা সঠিক রেন্জের রেগুলেটেড পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে।

PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে অপারেটিং ভোল্টেজ রেন্জ

PIC16F84 মাইক্রোকন্ট্রোলারে অপারেটিং ভোল্টেজ রেন্জ 2.0 ভোল্ট-6.0 ভোল্ট। কিন্তু সাধারণত DC 3V থেকে DC 5v ব্যবহৃত হয়। তবে কনস্ট্যান্ট 5v DC ব্যবহার করাই অধিক যক্তিযুক্ত। এজন্য ব্যটারী থেকে 5v সাপ্লাই ব্যবহার করা সবচেয়ে ভাল অথবা ট্রান্সফরমার এবং রেকটিফায়ার সার্কিট দ্বারা গঠিত 5v DC রেগুলেটেড পাওয়ার সাপ্লাই ব্যবহার করা যায়।

PIC16F84 মাইক্রোকন্ট্রোলার সার্কিটের জন্য পাওয়ার সাপ্লাই

উপরের সার্কিটটি একটি 5v DC রেগুলেটেড পাওয়ার সাপ্লাই এর।

প্রয়োজণীয় উপকরণ

  • একটি ট্রান্সফরমার 220-9v, 220-12v ও হতে পারে।
  • চারটি IN4007 রেকটিফায়ার ডায়োড।
  • একটি 1000uF এবং দুইটি 0.1uF ক্যাপাসিটর।
  • একটি LM7805 ভোল্টেজ রেগুলেটর IC ।

কার্যপ্রণালী

উপরে প্রদর্শিত সার্কিটির আউটপুটকে PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের সাথে যুক্ত করা হয়। PIC16F84 মাইক্রোকন্ট্রোলারের ১৩নং পিন Vdd তে এ +5v এবং ৫নং পিন এ গ্রাউন্ড বা নেগেটিভ ভোল্টেজ প্রদান করা হয়।

সার্কিটে যে ট্রান্সফরমারটি ব্যবহৃত হয়েছে তা একটি সাধারণ AC 220v-9v স্টেপ ডাউন ট্রান্সফরমার, AC 220v-12v হলেও চলবে। ট্রান্সফরমারটি 220v AC কে 9v AC বা 12v AC তে রূপান্তর করে। ট্রান্সফরমারটির সাথে চারটি IN4007 ডায়োড যুক্ত করে একটি ব্রিজ রেকটিফায়ার সার্কিট তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ট্রান্সফরমারের 9v AC আউটপুট 9v DC তে রূপান্তরিত হয়। রেকটিফায়ার সার্কিটের আউটপুটে প্রাপ্ত 9v DC তে কিছু নয়েজ থাকতে পারে।এই নয়েজ দূর করার জন্য একটি 1000uF ক্যাপাসিটর ব্যবহার করা হয়।

LM7805 IC টি একটি ভোল্টেজ রেগুলেটর IC, এর কাজ হল 5v এর চেয়ে বেশি ভোল্টেজ গ্রহণ করে আউটপুটে কনস্ট্যান্ট 5v DC সরবরাহ করা । আমাদের সার্কিটে 9v DC ইনপুট হিসেবে নিয়ে LM7805 IC টি আউটপুটে কনস্ট্যান্ট 5v DC সাপ্লাই প্রদান করে। সার্কিটে ব্যবহৃত 0.1uF ক্যাপাসিটর দুটিও সার্কিটে নয়েজ দূরীকরনের জন্য ব্যবহৃত হয়।

আমাদের তৈরিকৃত সার্কিটটি কোন ইলেকট্রনিক্স সার্কিটে কনস্ট্যান্ট 5v DC সাপ্লাই ভোল্টেজ প্রদানের জন্য  ব্যবহার করা যাবে।

………………………………………………………………………………..

এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল ।

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ অসীম কুমার সম্পর্কে কিছু কথা...
অসীম কুমার বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর একজন অতিথি লেখক।তিনি একজন ইলেকট্রনিক্সের শিক্ষার্থী। তিনি বাংলা ভাষায় প্রযুক্তি চর্চাকে এগিয়ে নিতে, "প্রযুক্তি চর্চার মুক্তমঞ্চ www.tectuts.com পরিচালনা করছেন। তাকে ফেসবুকে বন্ধু হিসেবে যোগ করতে পারেন।

মতামত সমূহ

3 টি মতামত “PIC16F84 মাইক্রোকন্ট্রোলার সার্কিটের জন্য পাওয়ার সাপ্লাই”
  1. আপনার লেখা গুলো আমার বেশ ভালো লাগে। You are really genius

  2. ধন্যবাদ রহিম ভাই, শুভকামনা রইল।

  3. আচ্ছা অসীম দা, ৫ ভোল্ট ডিসি কে কিভাবে ৩ ভোল্ট ডিসি বানানো যাবে ? আমি ডায়োড ব্যবহার করতে চাচ্ছি না। কেননা ডায়োডের ভোল্টেজ ড্রপ গ্যারান্টেড হয় না …

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!