ফ্রী ডোমেইন এবং হোস্টিং দিয়ে তৈরি করুন নিজের একটি ব্লগ

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

ইন্টারনেটে স্বাধীনভাবে মত প্রকাশের জন্য ব্লগের গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। আর তাই আজকাল প্রায় সকল ইন্টারনেট ব্যবহারকারী চায় নিজের একটি ব্যক্তিগত ব্লগ থাকুক। অনেকেই ঠিক বুঝতে পারেন না কোন যায়গা থেকে শুরু করবেন। আবার অনেকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপিং এর বই এবং ব্লগ ঘাটাঘাটি করেও শেষ পর্যন্ত তৈরি করতে না পেরে হাল ছেড়ে দেন। ফ্রী ডোমেইন এবং হোস্টিং দিয়ে আপনি ইচ্ছে করলে সহজেই একটি ব্লগ তৈরি করতে

2010-07-30_205347

পারেন। আর এটি তৈরি করতে ১ ঘন্টার বেশি লাগবে না। এবার আসা যাক মূল টিউটোরিয়াল এ …

ফ্রী হোস্টিং এবং ব্লগ সার্ভিস এর জন্য আমরা ব্যবহার করবো Blogger.com
আর ফ্রী ডোমেইন এর জন্য ব্যবহার করবো co.cc

ব্লগ তৈরি করা

আশা করি আপনাদের সকলেরই একটি গুগল একাউন্ট (জি-মেইল) আছে। আর না থাকলে www.gmail.com থেকে একটি খুলে নিতে পারেন। এরপর www.blogger.com এ যান। সেখানে আপনার জি-মেইল এর ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। এরপর ব্লগার ড্যাসবোর্ড আসবে এবং সেখানে Create a Blog এ ক্লিক করুন। তারপর নিচের মত একটি পেইজ দেখা যাবে। এখানে ইচ্ছে মত আপনার ব্লগের একটি নাম দিন।

2010-07-30_124036

তারপরের ঘরে ব্লগের জন্য একটি এড্রেস লিখুন। এই এড্রেস ব্রাউজারে লিখেই সবাই আপনার ব্লগে প্রবেশ করতে পারবে। এটি বড় হলেও কোন সমস্যা নেই। কারন আমরা এই এড্রেস ব্যবহার করবো না। co.cc থেকে ছোট একটি ফ্রী ডোমেইন ব্যবহার করা হবে ব্লগ এড্রেস হিসেবে। এড্রেস লিখে Continue বাটনে ক্লিক করুন। পরবর্তী পেইজে আপনাকে আপনাকে ব্লগের জন্য একটি টেমপ্লেট সিলেক্ট করতে বলবে। পছন্দমত যেকোন একটি টেমপ্লেট সিলেক্ট করে Continue তে ক্লিক করুন। এরপর আপনার ব্লগ তৈরি হয়েছে, এরকম একটি বার্তা দেখা যাবে পরের পেইজে। সেখানে Start Blogging বাটনে ক্লিক করুন। এরপর নিচের মত একটি পেইজ দেখা যাবে।

2010-07-30_125248

সেখানে View Blog লিংকে ক্লিক করে আপনি আপনার সদ্য তৈরি করা ব্লগটি দেখতে পারেন। আর পোস্ট এডিটরে টাইটেল এবং কিছু লেখা লিখে Publish Post বাটনে ক্লিক করলে আপনার ব্লগে দেখা যাবে। ব্লগ তৈরির কাজ মোটামুটি শেষ। এটিকে পরে আপনি আপনার পছন্দের ডিজাইন ও কন্টেন্ট দিয়ে আরও আকর্ষনীয় করে তুলতে পারবেন।

ডোমেইন রেজিস্ট্রেশন এবং সেটাপ

ডোমেইন রেজিস্ট্রেশন এর জন্য প্রথমে co.cc ওয়েব সাইটে যান। সেখানে নিচের মত একটি ইউআরএল লেখার বক্স

2010-07-30_184634

দেখতে পাবেন। সেখানে আপনার পছন্দের একটি নাম দিন। আর এটিই পরবর্তীতে আপনার ব্লগের ডোমেইন নেইম হবে। যেমনঃ www.eBooksDock.co.cc তবে আপনি যে নামটি নিতে চান সেটি অবশ্যই খালি থাকতে হবে। অর্থাৎ আপনার আগে কেউ যদি আপনার পছন্দের নামটি রেজিস্ট্রেশন করে ফেলে, তাহলে আপনি আর সেটি নিতে পারবেন না। নাম লিখে Check availability বাটনে ক্লিক করুন। এরপর এরকম একটি পেইজ দেখা যাবে

2010-07-30_185205

এখানে Continue to registration বাটনে ক্লিক করুন। এরপর আপনাকে লগিন করতে বলবে। আপনার যেহেতু

2010-07-30_194626

একাউন্ট নেই সেহেতু Create an account now লিংকে ক্লিক করে নতুন একটি একাউন্ট খুলে নিন। এরপর সাইন ইন করলে আপনার রেজিস্ট্রেশন করা ডোমেইনটি দেখতে পাবেন। এরপর ডোমেইনটিতে ক্লিক করুন। পরের পেইজে ডোমেইনের পাশে থাকা Set Up বাটনে ক্লিক করুন। এরপর নিচের ছবির মত দেখতে পাবেন এবং সেখানে Zone Record রেডিও বাটনে ক্লিক করুন।

2010-07-30_200032

এরপর Add a record ফিল্ডে প্রথম বক্সে অর্থাৎ Host এর বক্সে www সহ আপনার ডোমেইন নেইম লিখুন।

2010-07-30_200458

এরপরের বক্সটি যেভাবে আছে সেভাবে রাখুন। পরেরটিতে CNAME সিলেক্ট করুন। শেষ বক্সটি অর্থাৎ Value এর পাশে ghs.google.com লিখে Set up এ ক্লিক করুন।

নাহ … এখনো শেষ হয়নি। আর একটু কাজ বাকি আছে :(

এবার আবার আপনার ব্লগার একাউন্ট এ লগিন করুন। আর লগিন করা থাকলে Settings > Publishing এ ক্লিক করুন। পরের পেইজে Custom Domain লিংকে ক্লিক করুন। এরপর যে পেইজ আসবে সেখানে Switch to advanced settings এ ক্লিক করুন। এরপর এডভান্সড সেটিংস পেইজ আসবে এবং সেখানে প্রথম বক্সে আপনার ডোমেইন নেইম www সহ লিখে একদম নিচের ওয়ার্ড ভেরিফিকেশন বক্সটি পূরন করে Save Settings এ ক্লিক করুন। পরের পেইজেও একই কাজ করুন এবং Redirect Robott.co.cc to www.robott.co.cc এর পাশের চেক বক্সে টিক চিহ্ন দিয়ে Save Settings এ ক্লিক করুন। ব্যাস। আর কষ্ট করতে হবে না :)

উদাহরন হিসেবে একই ভাবে তৈরি করা এই ব্লগটি দেখতে পারেনঃ www.ebooksdock.co.cc

এরকম আরও কিছু পোস্টঃ

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ ইমতিয়াজ মাহমুদ সম্পর্কে কিছু কথা...
ইমতিয়াজ মাহমুদ বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর একজন লেখক এবং ইনক্রেডিবল ল্যাবের প্রধান নির্বাহী। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অধ্যয়নরত। এই মূহুর্তে তিনি কি করছেন জানতে চাইলে তাকে টুইটার অথবা ফেইসবুকে অনুসরন করুন অথবা বন্ধু হোন

মতামত সমূহ

22 টি মতামত “ফ্রী ডোমেইন এবং হোস্টিং দিয়ে তৈরি করুন নিজের একটি ব্লগ”
  1. ভাল এ হইসে…………… ছা লায় জাও বাবাজি

  2. রাসেল says:

    ইমতিয়াজ ধন্যবাদ।setting^publishing খুজে পাই না।

  3. রাসেল says:

    পেয়ে গেছি ধন্যবাদ ইমতিয়াজ ভাই।

  4. মোহাম্মাদ says:

    I have complete the my domain at http://www.mohammad.co.cc, but I am not found the Setup button in domain. After registration there is not message shown as your,

  5. ইমরান says:

    ভাইজান gmail একাউন্ট খোলা খুব কষ্টকর, yahoo দিয়ে হবেনা দায়া করে তারাতারি বলুন।

  6. ইমন says:

    ভাইয়া আপনি যেভাবে দেখালেন সেভাবে ই সবকিছু করার পর যখন নাকি নতুন বানানো ডোমেইন টা সার্চ দেই তখন Not Fund The requested URL …page টা show করে।আবার যখন ব্লগার থেকে অই ডোমেইন এ কিছু পোস্ট এডিট করে publish দিয়ে যখন View Blog তে ক্লিক করি তখন ও Not Fund The requested URL… page টা show করে……… ভাইয়া এখন কি করতে পারি kindly একটু জানাবেন…… যে ডোমেইন টা create করি তা হল http://www.funguru24.co.cc

  7. ইমন says:

    ভাইয়া আপনি যেভাবে দেখাইসেন আমি ঠিক সেভাবে ই করসি… আপনার এই পোস্ট টা দেখে আমি এর এক সপ্তাহ আগে একটা ডোমেইন ব্লগার এ হস্টিং করতে চাইসিলাম… অই সময় ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগার কথা ছিল co.cc তে… কিন্তু এক সপ্তাহ হয়ে গেল কিন্তু বারবার Not Fund The requested URL দেখায়… তাই ভাব্লাম যে হয়ত কিছু ভুল করেছি…তাই নতুন করে আজ আবার করলাম আপনার instruction এর step by step দেখে দেখে….. কিন্তু এখন ও ওই এক ই প্রব্লেম দেখায়…বুঝতেসিনা যে কি করব

  8. hamim says:

    ভাই. এক কথায় অসাধারন আপনার পোস্টটি.

  9. Ratul says:

    boss domain e jaoar por create an new account select korar por sob gula fill up korar por onno page open hoy na ki korbo ektu bolben?(homepage ta ki onno ta dibo?)

  10. রাতুল says:

    Boss thanks 4 ur kind information.

  11. Suman says:

    আমি করেছি। আমার সাইট ৫ মিনিটের মধ্যেই চালু হয়েছে।
    কিন্তু ইমতিয়াজ ভাই, ওরা এক বছর মেয়াদ দেখাচ্ছে, এর পর কি হবে, কিছু বলতে পারেন?

    আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই পোস্টের জন্যে।

  12. আমি অনেক আগে করেছিলাম……….http://www.getobitan.co.cc/ কে এই ওয়েব সাইটে ট্রান্সফার করে http://www.tohidctg.blogspot.com

  13. ভাই আমি weebly.com এ কাজ করি। কিন্তু সেখানে কিভাবে co.cc এর ডোমেইন বসাব তা পাচ্ছি না..
    দয়া করে একটু বলবেন কি?

  14. Md. Raihanul Ihsan says:

    দারুন।
    আমি বিভিন্ন ব্লগগুলো শুধু পড়ি। সবখানে খুব ভালো ভালো টিউন। কিন্তু সব জায়গাতেই একই ব্যাপার। সেটা হলো শুরু কিভাবে করা যায়। যারা বিষয়টি জানে না তাদের জন্য এটাই অনেক। কিন্তু এতে একজনের চাহিদা পরোপুরি পূরণ হচ্ছে না বলে আমার ধারনা। কারণ এপযর্ন্ত কাজটুকু অনেক কম সময়ে করা যাচ্ছে। কিন্তু বড় বিষয় হলো একটি সাইট বা ব্লগকে পরিপূর্ণ রূপ দেয়া। যেমন এর আগে দেখেছি োয়ার্ড প্রেস বা জুমলা কিভাবে সেটাপ করতে হয়, বিচ্ছিন্নভাবে দেখছি কিভাবে প্লাগিন ইনষ্টল করতে হয় এসব। এগুলো আসলে যারা কিছু কাজ জানে তাদের জন্য। যারা নতুন তাদের কি হবে? মূল কথা হলো একটি সাইট কিভাবে ডিজাইন করতে হবে এসম্পর্কে বিস্তারিত আলোচনা দেয়া দরকার। আমি যারা লিখছেন (কাজ জানেন) তাদের সকলকেই অনুরোধ করছি এসম্পর্কে পোষ্ট দেয়ার জন্য। ডাতে নতুন যারা কাজ করছে তারা একটি ভাল ব্লগ/সাইট বানাতে পারে।

  15. Sohag says:

    তোমাকে ধন্যবাদ

  16. Fahad6 says:

    apnar ebooks dock blog-er google add gulo kay diasay? hosting company, naki blog malik nijae? plz janaben……

    ai free domain name dia ki Google Ad-sense-a outsourcing cora jabay?

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!