দারুণ সব সুবিধা নিয়ে এলো গুগল ক্রোমের নতুন সংস্করণ

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

ব্লগার বন্ধুরা কেমন আছো? রমজানের এই সময়গুলো নিশ্চয় ভালো কাটছে! প্রযুক্তি প্রিয় হিসেবে ইন্টারনেট ব্রাউজারের সাথে সখ্যতা প্রতি মুহুর্তে এটি নিশ্চিতভাবে বলা যায়। আর গুগলের পণ্য হলেতো কথাই নেই। এবার ইন্টারনেট ব্রাউজারের জগতে সুখবর এনে দিয়েছে গুগলের ক্রোম ব্রাউজার। আর সেই সুখবর নিয়েই বিপ্রতে আমার দ্বিতীয়  পোস্ট এটি। যাইহোক প্রকৃত কথাই আসি…

গুগলের অন্য সব সেবার মতো এবার পরিবর্তন আসলো তাদের ইন্টারনেট ব্রাউজার ‘গুগল ক্রোম’এ। ইনস্ট্যান্ট পেজ ভিউ, প্রিন্ট প্রিভিউ, অ্যাড্রেসবার টাইপংসহ নিরাপত্তা সমস্যাকে দুর করে সম্প্রতি বাজারে ছাড়া হয়েছে ‘ক্রোম ১৩’ নেমকোডের নতুন সংস্করণ। সবমিলিয়ে ব্রাউজার মার্কেটে প্রতিযোগিতার নতুন ইরা সৃষ্টি করতে যাচ্ছে ক্রোম, এমন মন্তব্য বাজার বিশ্লেষকদের।
ক্রোমের নিজস্ব ব্লগে দেয়া এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রোম ১৩ ব্রাউজারে দ্রুততম সময়ে ওয়েব পেজ দেখার বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে। গুগল সার্চ ইঞ্জিনে কোন বিষয় সার্চ দিলে ‘ইনস্ট্যান্ট পেজ’ নামের নতুন এ ফিচারটির মাধ্যমে প্রদর্শিত যেকোনো লিংকের উপরে গেলে এর প্রিভিউ দেখাবে। একই সাথে ক্রোম স্বয়ংক্রিয়ভাবে পূর্ব থেকেই পেজ ডাউনলোড এগিয়ে রাখবে। ফলে যেকোন লিংকে ক্লিক করলে আগের থেকে প্রায় ৫ গুন দ্রুততম সময়ে পেজটি প্রদর্শন করবে। গতমাসে ক্রোম বেটা সংষ্করণ ছাড়ার সময় ‘ইন্সট্যান্ট পেজ’ ফিচারটি প্রকাশ করা হয়। অবশ্য ইনটারনেট ব্রাউজার মোজিলা ফায়ারফক্সে প্রিভিউ দেখার ব্যবস্থা ছিল। ক্রোম এটি আরো পরিবর্ধন করে ব্যবহারবান্ধব করেছে।

নতুন এ সংষ্করণে যুক্ত হওয়া প্রিন্ট প্রিভিউয়ের মাধ্যমে ব্যবহারকারী তার ভিজিট করা ওয়েব পেজটি প্রিন্ট করার পর কেমন হবে সেটি দেখতে পাবেন। ফলে পেজটি সুবিধাজনকভাবে প্রিন্ট করা যাবে। পরিবর্তন এসেছে অ্যাড্রেস বারেও। এখানে কোন অ্যাড্রেস টাইপ করার সময় নিখুতভাবে শব্দ শনাক্ত করবে।

অমিত সিংহাল নামে গুগলের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে গ্রাহকদের নিত্যনতুন ও সুবিধাজনক সেবা দিতে কাজ করে যাচ্ছি। বিভিন্ন সেবার পাশাপাশি নতুন ক্রোম সংস্করণে নিরাপত্তারদিকে বিশেষ নজর দিয়ে বেশ কয়েকটি ত্রুটি দুর করা হয়েছে।’ নতুন এ সংষ্করণটি  http://goo.gl/EC1bL লিংক থেকে ডাউনলোড করা যাবে।

এরকম আরও কিছু পোস্টঃ

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ বদরুদ্দোজা মাহমুদ তুহিন সম্পর্কে কিছু কথা...
লেখক তথ্যপ্রযুক্তি প্রিয় সাংবাদিক! নিক নেম তুহিন মাহমুদ। আছেন দৈনিক সমকালে ফিচার রিপোর্টার হিসেবে। এছাড়াও বিভিন্ন অনলাইন সংবাদপত্রে লেখালেখি করেন। ব্লগিংয়ে যাত্রা খুব অল্প কয়েকদিনের। তার সম্পর্কে জানতে ক্লিক করতে পারেন ফেসবুক অথবা ভিজিট করতে পারেন তার পার্সোনাল ব্লগে

মতামত সমূহ

9 টি মতামত “দারুণ সব সুবিধা নিয়ে এলো গুগল ক্রোমের নতুন সংস্করণ”
  1. আরে তুহিন ভাই ইজ ইন বিপি !!!! চরমজজ !!!! ওয়েলকাম :mrgreen: :mrgreen:

  2. Shiblee says:

    পূর্বের ভার্সন কি আপডেট করা যায়না?

    • বদরুদ্দোজা মাহমুদ তুহিন says:

      পূর্বের ভার্সন থেকে আপডেট করা যায়। এজন্য ক্রোমের ‌’অ্যাবাউট গুগল ক্রোম’ মেনু থেকে আপডেট দিতে হবে…

  3. পরাগ says:

    অনেক আনন্দের সংবাদ । তবে একটা প্রশ্ন আছে , গুগল আগে থেকেই ডাউনলোড করে রাখবে মানে আমার নিজেরও বেশ কিছু MB চলে যাবে . . .. . তাই নয় কি ?

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!