ইউটিউবের ভিডিও আপলোড লিমিট বৃদ্ধি পেতে যাচ্ছে
ভিডিও শেয়ারিং এর কথা মনে হলেই সবার আগে আসে ইউটিউবের কথা। অসাধারন এই ফ্রী সার্ভিসের জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও এর ভিডিও আপলোড টাইম লিমিট নিয়ে অনেকের রয়েছে অভিযোগ। ইউটিউবে এখন পর্যন্ত সর্বোচ্চ ১০ মিনিটের ভিডিও আপলোড করা যায়। আর এ কারনে অনেক সময় একটি বড় ভিডিওকে কেটে কয়েকটি পার্ট করে আপলোড করতে হয়। আর ভিডিওটি যদি হয় ১২-১৩ মিনিটের তাহলেতো বিরক্তি পৌঁছুবে চরম পর্যায়ে। মাত্র ২-৩ মিনিটের জন্য ভিডিওটিকে ২ ভাগ করতে হবে।

এই সমস্যা নিয়ে অভিযোগ শুনতে শুনতে ইউটিউব কর্তৃপক্ষের কান ঝালাপালা। ইউটিউব নিজে যদি নিজেকে পরিবর্তন করার ক্ষমতা থাকতো, তাহলে এতদিনে নিশ্চিতভাবে এটি এর ভিডিও লিমিট ১৫ থেকে ২০ মিনিট করে দিতো
২০০৬ সালে গুগল কিনে নেয় ইউটিউবকে। আর গুগলের দুই প্রধান প্রতিষ্ঠাতা Larry Page এবং Sergey Brin এর চামড়া নিশ্চয় গন্ডারের মত। নাহলে গুগলকে তারা এতদুর এগিয়ে নিতে পারতো না।

বেচারা ল্যারি ভাই কাজের চাপে দাঁত ব্রাশ করার সময় পায়না
কিসের মধ্যে কি? ইউটিউব নিয়ে লিখতে গিয়ে গুগলের দুই প্রতিষ্ঠাতা নিয়ে মজা লুটা শুরু করেছি
যাই হোক, শেষ পর্যন্ত ইউটিউব তাদের ভিডিও আপলোড লিমিট বাড়াতে চলেছে। আর তখন থেকে সর্বোচ্চ ১৫ মিনিটের ভিডিও আপলোড করা যাবে। কবে নাগাদ এই সুবিধা পাওয়া যাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি। তবে মানুষের চাহিদার শেষ নেই। ১৫ মিনিট করার পর ২০ মিনিট করার জন্য চিল্লাচিল্লি শুরু করে দিবে ……
এরকম আরও কিছু পোস্টঃ
- বন্ধ হয়ে যাচ্ছে ‘গুগল ভিডিও’ সার্ভিস
- ইয়াহু! কর্তৃক পরিচালিত Delicious কে কিনে নিল ইউটিউবের দুই প্রতিষ্ঠাতা
- আত্নজীবনী লিখে ১.৩ মিলিয়ন ডলার পেতে যাচ্ছেন জুলিয়ান এসাঞ্জ
- ইংল্যান্ডের রাজকীয় বিয়ে সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে ইউটিউব
- মাইক্রোসফটের সফটওয়্যার সহায়তা বৃদ্ধি
- ইউটিউবে সর্বকালের অপছন্দের ভিডিও
- বন্ধ হতে যাচ্ছে ফেসবুক ফ্রেন্ডস এক্সপোর্টার প্লাগইন

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






আপনার পোস্টটি পড়ে মজা পেলাম
হা হা হা ! আনন্দ পাইলাম পোষ্ট টি পড়ে। যাই হোক খবরটি শুনে ভালো লাগলো।
পড়ে মজা পেলাম
কোট অব দা পোষ্ট বেচারা ল্যারি ভাই কাজের চাপে দাঁত ব্রাশ করার সময় পায়না