পিএইচপি ক্লাসরুমঃ ৯ম পর্ব
ডাইনামিক ওয়েব সাইট তৈরির ক্ষেত্রে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে সর্বাধিক পরিচিত এবং জনপ্রিয় ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে PHP । একজন দক্ষ ওয়েব ডেভলপার হওয়ার জন্য PHP শেখার কোনো বিকল্প নেই। ডাটাবেজ নির্ভর ওয়েব সাইট তৈরির ক্ষেত্রে PHP এর সাথে ডাটাবেজ হিসেবে MySql এর ওপেন সোর্স প্রতিদ্বন্দ্বী কেউ নেই। আমরা প্রজেক্ট ভিত্তিক উপস্থাপনার মাধ্যমে বিষয় গুলো আয়ত্ব করার মাধ্যমে দক্ষতা বৃদ্ধির চেষ্টা করব।
……………………………………………………………………
পিএইচপি ক্লাসরুমঃ ৮ম পর্ব তে String সম্পর্কে সাধারণ আলোচনা দেখেছি। আজ আমরা String এর ব্যবহারিক প্রয়োগ বিষয়ে আলোচনা দেখব।
ব্যবহারিক প্রয়োগ ১
<?php
$var1 = “Welcome to Bangladesh”;
echo $var1.”Bangladesh is very butiful.<br />”;
echo “$var1 Bangladesh is very butiful.<br />”;
echo “{$var1} Bangladesh is very butiful.<br />”;
echo ‘$var1 Bangladesh is very butiful.<br />’;
?>
উপরের কোডে $var1 = “Welcome to Bangladesh”; এর মাধ্যমে একটি ভেরিয়েবলের মান হিসেবে একটা String নেয়া হয়েছে।
echo $var1.”Bangladesh is very butiful.<br />”;
echo “$var1 Bangladesh is very butiful.<br />”;
echo “{$var1} Bangladesh is very butiful.<br />”;
লাইন তিনটার মাধ্যমে তিন পদ্ধতিতে $var1 এর সাথে Bangladesh is very butiful. এই String টি যুক্ত করে প্রদর্শন করার ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে
echo “{$var1} Bangladesh is very butiful.<br />”; ।
আমরা ইতোমধ্যেই String প্রকাশের তিনটি পদ্ধতি শিখেছি, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন পদ্ধতি। তবে সিঙ্গেল কোটেশন পদ্ধতি বেশি প্রয়োজন না হলে ব্যবহার না করাই শ্রেয়।
echo ‘$var1 Bangladesh is very butiful.<br />’;
echo “$var1 Bangladesh is very butiful.<br />”;
এই দুটো কোডের মধ্যে পার্থক্য শুধুমাত্র ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশন কিন্তু সিঙ্গেল কোটেশন যুক্ত কোডটি কাংঙ্খিত আউটপুট প্রদর্শন করে না। ব্রাউজার $var1 Bangladesh is very butiful. প্রদর্শন করে।
ব্যবহারিক প্রয়োগ ২
<?php
echo strtolower($var1); //Lowercase Sentence
echo “<br />”;
echo strtoupper($var1); //Uppercase Sentence
echo “<br />”;
echo ucfirst($var1); //Uppercase first-letter
echo “<br />”;
echo ucwords($var1); //Uppercase Words
echo “<br />”;
?>
আমরা $var1 ভেরিয়েবলের মান হিসেবে Welcome to Bangladesh এই String টি দিয়েছিলাম।
echo strtolower($var1); নির্দেশ করে যে Welcome to Bangladesh এই String টির সবগুলো letter ব্রাউজারে Lowercase হিসেবে প্রদর্শিত হবে।
echo strtoupper($var1); নির্দেশ করে যে Welcome to Bangladesh এই String টির সবগুলো letter ব্রাউজারে Uppercase হিসেবে প্রদর্শিত হবে।
echo ucfirst($var1); নির্দেশ করে যে Welcome to Bangladesh এই String টির First letter ব্রাউজারে Uppercase হিসেবে প্রদর্শিত হবে।
echo ucwords($var1); নির্দেশ করে যে Welcome to Bangladesh এই String টির প্রতিটি Word এর First letter ব্রাউজারে Uppercase হিসেবে প্রদর্শিত হবে।
প্রজেক্ট অনুশীলন
<html>
<head>
<title>This is title </title>
</head>
<body>
<?php
$var1 = "Welcome to Bangladesh";
echo $var1."Bangladesh is very butiful.<br />";
echo "$var1 Bangladesh is very butiful.<br />";
echo "{$var1} Bangladesh is very butiful.<br />";
echo '$var1 Bangladesh is very butiful.<br />';
?>
<?php
echo strtolower($var1); //Lowercase Sentence
echo "<br />";
echo strtoupper($var1); //Uppercase Sentence
echo "<br />";
echo ucfirst($var1); //Uppercase first-letter
echo "<br />";
echo ucwords($var1); //Uppercase Words
echo "<br />";
?>
</body>
</html>
উপরের কোড টুকুকে একটা notepad এ লিখে File মেনু থেকে Save as এ ক্লিক করে File name হিসেবে string2.php দিয়ে Save as type হিসেবে All files সিলেক্ট করে এরপর Save বাটনে ক্লিক করে Save করুন।
অবশ্যই string2.php ফাইলটিকে ব্রাউজারে প্রদর্শন করার জন্য C:\xampp\htdocs অর্থাৎ htdocs ফোল্ডারের মধ্যে রাখতে হবে। সুবিধার্থে htdocs ফোল্ডারটিকে Shortcut করে Desktop এ রেখে দিতে পারেন। অবশ্যই xampp অর্থাৎ Apachi সার্ভার Running অবস্থায় রাখতে হবে।
ফাইলটি ব্রাউজারে দেখানোর জন্য এড্রেস বারে লিখুন http://localhost/string2.php
তাহলে ব্রাউজারে নিচের ছবির মত দেখা যাবে

প্রজেক্ট বিশ্লেষণ
ব্যবহারিক প্রয়োগ ১ এবং ব্যবহারিক প্রয়োগ ২ তে আলোচনা করা হয়েছে।
………………………………………………………………………………..
এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা রইল ।

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






হুম বুঝলাম সাথে ভেরিয়েবল লিখার নতুন নিয়মও শিখলাম। তবে কিছু প্রশ্ন:
১. echo ‘$var1 Bangladesh is very butiful.’; ব্রাউজারে মান প্রদর্শন না করার কারন কি?
২. echo ucfirst($var1); //Uppercase first-letter এর তিনটি ওয়ার্ড এর মাঝে ২টির প্রথম অক্ষর বড় হাতের হলো কিন্তু to এর t বড় হাতের হলো না কেন? যেখানে বলা আছে “Uppercase first-letter”.
১. echo ‘$var1 Bangladesh is very butiful.’ এবং echo $var1.”Bangladesh is very butiful.” এই দুইটা উপস্থাপনায় আনা হয়েছে যে সিঙ্গল কোটেশন ব্যবহার না করাই ভাল এটা বোঝানোর জন্য। ব্রাউজারে মান প্রদর্শন না করার কারন কি? এটা আমার নিজেরও প্রশ্ন। কখনো উত্তর পেলে জানানোর চেষ্টা করব।
২. echo ucfirst($var1); //Uppercase first-letter এর তিনটি ওয়ার্ড এর মাঝে ২টির প্রথম অক্ষর বড় হাতের হলো কিন্তু to এর t বড় হাতের হলো না কেন? যেখানে বলা আছে “Uppercase first-letter”
এখানে কিন্তু তিনটি ওয়ার্ড এর মাঝে নিয়ম অনুযায়ী ১ম Word টিই বড় হতের হয়েছে আর Bangladesh এর B কোডেই বড় হাতের লেখা হয়েছে। এখানে উল্লেখ্য যে Lowercase এর ক্ষেত্রে কোডে যেভাবেই লেখা হোক না কেন তা ছোট হাতের দেখাবে কিন্তু Uppercase first-letter এর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ১ম Word টিই বড় হতের হবে এবং কোডে কোন Word বড় হাতের থাকলে তা বড় হাতের হবে।
ধন্যবাদ শাওন ভাই।
হুম বুঝলাম !!! আবারো ধন্যযোগ।