সফলতা পেতে গ্রুপ ফ্রীল্যান্সিং এর গুরুত্ব

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

অধিকাংশ ফ্রিল্যান্সারই নিজে নিজে কাজ করে মজা পায়। অথচ নিজের একটি ফ্রিল্যান্স ব্যবসাকে বড় করতে হলে একা অনেক কাজ করা সম্ভব হয় না। আর তাই অনেকে মিলে কাজটি সমাধান করতে হয়। আমি বেশ কয়েকজনকে দেখেছি যারা শুরুতে ঘরের কোনে বসে বসে ব্লগ লিখতো পরে অনেকে মিলে একটি প্রতিষ্ঠান দিয়ে ফেলেছে। আর এ বেপারে টিউটরিয়ালবিডিতে আছে আমার কিছু কথা। কয়েকদিন আগের আরেকটা পোস্টের কথা উল্লেখ না করলেই নয় তা হলো সৃষ্টিশীলতা বনাম মার্কেটিং: দুই প্রান্তের কাজ যা অনেকের ভাল লেগেছে।

boring

Image credit: BuddhaMunx

কি কি সুবিধা হতে পারে একসাথে কয়েকজন মিলে কাজ করলে?

একাকিত্ব দুর করা

আসলে দুই ধরনের কাজের মধ্যে এক সাথে বসে কাজ করার মজাই আলাদা। একা কাজ করলে অনেক সময় নিজের মধ্যে ক্লান্তি দূর করার কিছু পাওয়া যায় না। আর একসাথে কয়েকজন ডেভলপার বসে কাজ করলে আসে অন্যরকম মজা।

শেখা

এক এক জন ডিজাইনার ও ডেভলপারের রয়েছে এক এক রকমের মেধা । এক সাথে বসে একে অপরের সাথে বসে কোন প্রোজেক্টে হাত দিলে শেখা যায় অনেক কিছুই। কয়েকদিন ধরে বেশ কিছু ডেভলপারের সাথে আড্ডা দিয়ে কিছু কিছু জিনিস শিখেছি। আমার কাছ থেকেও অনেকে আইডিয়া নেয়।

নেটওয়ার্কিং

প্রত্যেকেরই থাকে একটা আলাদা নেটওয়ার্ক । দেখা গেল আপনি কোন একটা মিটিং এ গেলেন কিন্তু কিছু লোকের সাথে আপনার আলাপ হলো। আর কিছু লোকের সাথে আলাপ হলো না। যদি আপনার টিমে কয়েকজন থাকে তাহলে কোন উদ্দেশ্যকে সাথে নিয়ে কাজ করতে গেলে সহজেই নেটওয়ার্কের সাবাইকে জানাতে পারবেন।

বাড়তি কাজের ক্ষেত্রে সুবিধা

অনেক সময় নিজের কাজের এক চাপ এত বেড়ে যায় যে,কিছু কিছু অর্ডার ফিরিয়ে দিতে হয়। আবার অনেক সময় পরিচিত কিছু লোকের কাজ ফিরিয়ে দেয়াও সম্ভব হয় না। তাই অন্যান্য ফ্রিল্যান্সারের সাথে যোগাযোগ থাকলে তাকে দিয়েও করানো যেতে পারে। অনেক প্রতিষ্ঠান আছে যারা কাজ সংগ্রহ করে শুধু বিতরণ করে এবং অন্যকে দিয়ে করিয়ে টাকা কামাই করে। আপনি চাইলে সেরকম কিছুও করতে পারেন।

openforbusiness

Image credit: saaam

সার্ভিস বাড়ানো

ব্যবসার উন্নয়নের জন্য অবশ্যই অনেকে মিলে কাজ করলে সুবিধা। ধরুন কোন একটি কাজের রিকয়্যারমেন্ট এনালাইসিসের জন্য আপনাকে বাইরে যেতে হলো। এমন সময় আপনার কাছে অন্য কোন নতুন ক্লাইন্ট আসতে চাইছে-কিন্তু আপনি সময় দিতে পারছেন না। এমনও হতে পারে আপনার যখন সময় হবে তখন সে আসতে পারবে না। তাই একা কাজ না করে কয়েকজনের একটা টিম কাজ করার মজাই আলাদা।

আরও কিছু করা

ধরুন আপনা ওয়েব ডিজাইনিং করেন-এ বেপারে আপনার রয়েছে অভিজ্ঞতা। কিন্তু মোবাইল এপ্লিকেশন সহ আরও কিছু কাজ আপনি নিতে পারেন অথচ এ বেপারে আপনার জ্ঞান শূণ্য। তাই নিজের কাজের পরিধি বৃদ্ধি করতেও গ্রুপ ফ্রীল্যান্সিং প্রয়োজন।

moreclients

Image credit: Unhindered by Talent

কিভাবে যোগাযোগ করবেন?

  • কোন একটি কাজ বা তার অংশ অন্যকে দিয়ে করাতে চাইলে অর্ডারটি কনফার্ম হওয়ার পরে ফ্রিল্যান্স সাইটগুলোতে পোস্ট করতে পারেন।
  • ফ্রিল্যান্স ফোরাম ও ব্লগে নিয়মিত আংশগ্রহণ করলেও একটা নেটওয়ার্কে যুক্ত হতে পারেন।
  • বিভিন্ন ফ্রিল্যান্সারের ই-মেইল সংগ্রহ করে মেইলেও যোগাযোগ করতে পারেন।

এরকম আরও কিছু পোস্টঃ

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ মাহবুব টিউটো সম্পর্কে কিছু কথা...
মাহবুব টিউটো বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর একজন লেখক, সম্পাদক এবং উপদেস্টা। তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং ও ওয়েব ডিজাইন এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। তার কম খরচের ডোমেইন ও হোস্টিং প্লানটিও দেখতে পারেন। তাকে ফেসবুকে বন্ধু হিসেবে যোগ করতে পারেন। টুইটারে তাকে অনুসরণ করতে পারেন।

মতামত সমূহ

12 টি মতামত “সফলতা পেতে গ্রুপ ফ্রীল্যান্সিং এর গুরুত্ব”
  1. কয়েকজন মিলে একটা কাজে হাত দিলে সফলতা পেতে সুবিধা হয়। কিন্তু এ বিষয়টি সবাই একটু দেরীতে উপলব্ধি করে। অনেকে আবার এটা মানতেই চায় না।

    • বেপারটা আসলে তাই। একটা গ্রুপের থাকে নানামূখি মেধা। আর তাই তাদেরকে নিশ্চন্তে কাজ দেয় বায়ার। এর একা নিজের একটি অবস্থান বানানো অনেক কঠিন কাজ। যদিও মেধাবীরা একাই একটা প্রতিষ্ঠান।

  2. মোশারফ হোসাইন says:

    ভাল লেগেছে পোস্টটি।

  3. এই রকম গ্রুপ আমি পেলে যোগ দিতাম, আমি আর ও বেশি বেশি শিখতে পারতাম।

    • এরকম অনেকগুলো গ্রুপই আছে। বাংলাদেশের অনেকে মিলেও গ্রুপ করেছে। আমাকে একটি দল ইনভাই করেছির। সময় সুযোগের অভাবে সেই দলে যোগদান করা সম্ভব হয় নি। নিয়মিত মতামত দিন , আশা করি আমরাও কিছু একাটা করতে পারবো।

  4. rehan hasan says:

    Bux.to দিয়ে খুব সহজেই ইন্টারনেট থেকে টাকা আয় করুন।

    ইন্টারনেট থেকে আয়ে করার অনেক PTC (paid to click) সাইট আছে, কিন্তু এর বেশির ভাগ সাইট কোন টাকা পরিশোধ করে না। আজকে আমি এইটি PTC নিয়ে বিস্তারিতভাবেবলবো যারা টাকা পরিশোধ করে
    PTC তে কাজ করার পূর্বে আপনাকে Alertpay/ Paypal – তে একাউন্ট খুলতে । শুধু
    Alertpay একাউন্ট-ই বাংলাদেশে এখনো সাপোর্ট । তাই আপনাকে Alertpay তে একটি একাউন্ট
    খুলতে হবে। Alertpay তে চেকের মাধ্যমে টাকা তোলার সিস্টেম রয়েছে। তাই এখানে টাকা
    তুলতে কোন ঝামেলা হয় না বললেই চলে। এবারে আসুন কিভাবে আপনি একাউন্ট খুলবেন।

    Alertpay তে একাউন্ট খোলার জন্য ক্লিক করুন।
    একাউন্ট খোলার পরে মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। মোবাইল ভেরিফাই শেষ হ লে
    আপনার একাউন্ট রেডি হয়ে যাবে।

    আমি যে PTC সাইত নিয়ে বলব সেতি হলো Bux.to, সাইটটি অত্যন্ত নির্ভরযোগ্য একটি সাইট।
    তাদের ফোরামে অনেক বাংলাদেশী সদস্য খুজেঁ পাওয়া গেছে যারা এ সাইট থেকে টাকা উপার্জন
    করেছে। আমি এই সাইটের একজন নিয়মিত সদস্য। প্রতিদিন আপনি ২৫-৩০ টি এড’স দেখার সুযোগ
    পাবেন । প্রতেক এড আপনি দেখবেন মাত্র ৩০ সেকেন্ড, প্রতি এড জন্য আপনি পাবেন ১
    সেন্ট । সময়তো কতভাবেই নষ্ট হচ্ছে একবার না হয় একটা রিক্স নিয়েই দেখলেন।

    এই সাইটে কাজ করতে গেলে প্রতিটি এডের সাথে ৩০ সেকেন্ড এর একটি ঘড়ি দেখতে পাবেন। ৩০
    সেকেন্ড শেষ হয়ে Done লেখাটি উঠে একটি টিক চিহ্ন আসলেই বুঝবেন আপনার কাজ শেষ।
    অবশ্যই এক আইপি এবং একটি কম্পিউটারে ১ টির বেশি একাউন্ট করতে পারবেন না। নিয়ম-এর বাইরে
    কিছু করলে আপনার লগ ইন এড্রেসটি বাতিল করে দেবে।
    রেজিষ্ট্রেশন করার সাথে সাথে আপনি পাবেন একটি রেফারেল আইডি। এই আইডি দ্বারা আপনি
    আরও অনেক-কে রেফার করতে পারবেন। তাদের প্রত্যেকের আয়ের সমান পরিমান অর্থ জমা হবে
    আপনার একাউন্টে। আপনি সমান পরিমান অর্থ পাবেন যখন তারা কাজ করবে।
    তাই আর দেরি না করে সাইন আপ করুন ।
    ধরুন, আপনার একটি একাউন্ট আছে সেখানে আপনি প্রতিদিন আয় করেন মাত্র ১০ সেন্ট আর
    আপনার রেফারেল করেছেন ৫০ জনকে। এখন তারা প্রতেকে যদি মাত্র ১০ টি করে এডস ক্লিক করে,
    তাহলে যে তারা পাবে ১০ সেন্ট করে এবং আপনি পাবেন মোট ১০+(৫০*১০)=৫.১ ডলার প্রতিদিন।
    অর্থাৎ বাংলাদেশের হিসেবে ৩৫০ টাকা তাও আবার মাত্র ১৫ মিনিট সময় ব্যয় করে। এবার
    সিদ্ধান্ত নিন করবেন কি করবেন না।
    http://Bux.to তে একাউন্ট খোলার প্রক্রিয়া:
    ১. সাইটটিতে প্রবেশ করুন এরপর register লেখা বাটনটিতে ক্লিক করুন।
    ২. এরপর ফরমটি পূরন করুন।

    Selectas your Country, Bangladesh না থাকলে indea িদন কোন problem নাই, কারন টাকা আশবে Alertpayতে।
    মনে রাখবেন: Alertpay লেখা ঘরে Alertpay তে ব্যবহৃত ইমেইল এড্রেস, referrer ঘরে nishatbogra লিখুন এবং I agree লেখা চেক বক্সটি ক্লিক করুন।
    এরপর register বাটনে ক্লিক করুন।
    কিভাবে কাজ করবেন:
    ১. লগ ইন বাটনে ক্লিক করে তৈরিকৃত একাউন্টটি দ্বারা লগইন করুন।
    ২. ইউজার নেইম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে ঘরটি পূরন করে লগইন করুন।

    ৩. লগইন হয়ে গেলে যে পেইজটি আসবে সেখান থেকে Surf ads বাটনে ক্লিক করুন।
    ৪. এই পেইজে যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন মূলত সেগুলোই হচ্ছে এডস। এরপর যেকোন
    এড’স ক্লিক করুন। দেখবেন কিছু সময় পরে এড’দ পেইজে ৩০ সেকেন্ডের একটি ঘড়ি চলছে। ৩০
    সেকেন্ড পরে ঘড়িটি বন্ধ হয়ে Done এবং পাশে একটি টিক চিহ্ন উঠবে। এখন আপনি পেইজটি
    Close করে একইভাবে এই পেইজের সকল এড’স দেখুন।

    ৫. সকল এড’স দেখা শেষে আপনার মোট এমাউন্ট অর্থাৎ কত সেন্ট বা ডলার হল সেটি দেখে
    নিন My Stats লিঙ্কটিতে ক্লিক করে।
    ৬. সবশেষে logout করে বেরিয়ে আসুন।
    http://www.bangladeshgirlwallpaper.blogspot.com/

  5. রানা says:

    অসংখ্য ধন্যবাদ এমন একটি সুন্দর পোষ্টের জন্য । আমি ফ্রিল্যান্সিং করতে চাই । এজন্য একটি টিমে ঢুকতে চাই । কারন আমি যে জায়গায় থাকি সেখানে হেল্প করার কেউ নেই । আমি যা জানি তার সবটুকু শিখেছি নেট থেকে । কেউ টিম করলে আমাকে জানাতে পারেন । যোগাযোগ : ntsrana@gmail.com । ভাল থাকবেন ।

  6. jewel6710 says:

    আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!