বিপুল পরিমাণ ক্ষতিতে মাইস্পেস বিক্রি করে দিল নিউজ কর্পোরেশন!
সামাজিক যোগাযোগের সাইট মাইস্পেস কে বেশ লাভজনক প্রকল্প হিসাবেই নিয়েছিল নিউজ কর্পোরেশন। ২০০৫ সালে তাই মাইস্পেসের নির্মাতাদের কাছ থেকে ৫৮ কোটি ডলারে কিনে নিয়েছিল মাইস্পেস সাইটটি। তবে আদতে সাফল্যের মুখ দেখেনি এ সামাজিক যোগাযোগ সেবা, বরাবরই কোনঠাসা হয়ে রয়েছে প্রতিদ্বন্দী ফেইসবুক-টুইটারের মতো সাইটগুলোর কাছে।

ধারাবাহিক লোকসানের মুখে এবার তাই নিউজ কর্পোরেশন সাইটটি বিক্রিই করে দিল। অনলাইন বিজ্ঞাপনী প্রতিষ্ঠান স্পেসিফিক মিডিয়া সাইটটি কিনে নিয়েছে বলে ঘোষনা দিয়েছে নিউজ কর্পোরেশন। সর্বশেষ কত দামে এটি বিক্রি হলো সে নিয়ে অফিসিয়ালি কোন ঘোষনা দেয়নি নিউজ কর্পোরেশন কর্তৃপক্ষ। তবে অসমর্থিত বেশকিছু সূত্র নিশ্চিত করেছে, সাইটটির জন্য স্পেসিফিক মিডিয়া মাত্র ৩ কোটি ৫০ লাখ ডলার দিয়েছে। এতে নিউজ কর্পোরেশনের বিপুল পরিমাণ ক্ষতি হলো।
পপ স্টার এবং অভিনেতা জাস্টিন টিম্বারলেক স্পেসিফিক মিডিয়ার নতুন সামাজিক যোগাযোগ ব্যবসায়ের হাল ধরবেন। ‘তিনি সাইটটির নতুন ডেভেলপিংয়ে সৃষ্টিশীল নির্দেশনা দিবেন, একই সাথে কোম্পানী সহজে কিভাবে সামনে এগিয়ে যাবে সে সংক্রান্ত নির্দেশনাও দিবেন।’ নিশ্চিত করেছেন স্পেসিফিক মিডিয়ার কর্মকর্তারা।
বাজার বিশ্লেষনকারী প্রতিষ্ঠান কমস্কোরের হিসাব অনুযায়ী, মাইস্পেসের বর্তমানে মাসিক ২ কোটি ১৫ লাখ যুক্তরাষ্ট্রের ব্যবহারকারী রয়েছে। যুক্তরাষ্ট্রেই এটি সবচেয়ে বেশি জনপ্রিয়।
এরকম আরও কিছু পোস্টঃ
- ‘ভুলে’ ইমেইল নোটিফিকেশন চালু করে দিল ফেইসবুক
- আইপ্যাড কিনতে কিডনি বিক্রি করলো চাইনিজ কিশোর!
- ফিলিস্তিনি অভ্যুত্থানের পেইজ মুছে দিল ফেইসবুক
- দীর্ঘ পথ পাড়ি দিল এন্ড্রয়েডে চলা গুগলের সয়ংক্রিয় গাড়ী
- চীনে সাময়িক iPhone 4S বিক্রি বন্ধ রাখলো এপল
- একেবারেই বিনামূল্যে গ্রাহকদের স্পিড দ্বিগুণ করে দিলো কিউবি
- ভিজিটর কিভাবে পছন্দ করে ও বিভিন্ন লিংকে ক্লিক করে?

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






যেভাবে একের পর এক সামাজিক যোগাযোগর সাইট গুলো যুদ্ধ করছে একে অন্যের সাথে তাতে তো সার্ভিস ভাল না দিতে পাররো কোন ঠাসা হবেই।
তবে ফাকা গোলে আমরা ব্যবহারকারীরাই সব সময় গোল দ্বাতার ভূমিকায় !!!!!!!! হেহ হেহ