HTML tuts: পর্ব ৪
ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে বেসিক বলতে মূলত যে জিনিসটি সবার আগে জানা প্রয়োজন তা হল এইচটিএমএল। তাই, এইচটিএমএল এর অবদান ওয়েব ডিজাইনিং এ অসামান্য, একথা অস্বীকার করার উপায় নেই। আর এর প্রেক্ষিতেই আমার এ টিউটোরিয়াল HTML tuts।
বন্ধুরা গত পর্বে আমরা এইচটিএমএল এর মূল স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম। আজ দেখব কিছু কমন এইচটিএমএল ট্যাগের ব্যবহার।
নিচের কোডটি দেখুন
<html>
<body>
<h1> MY FIRST WEBSITE </h1>
<p>
Welcome to my first webpage.I am here to have a nice time watching on TV and gossiping with you. Oh, how are you all? I have already forgotten to ask you. Sorry fot that. By the way, what is your plan today to do ? Can I join you if you don’t have any problem ? When you eat your meal ? Do you love to have fast food.I don’t like that coz of having so much fat.
</p>
</body>
</html>
এর ফলে নিচের মত পাবেন
<html> এবং <body> ট্যাগের কথা আপনার পূর্বেই জেনেছেন।
<h1> ট্যাগ দিয়ে পেজটির শিরোনাম ডিক্লেয়ার করা হয়েছে। এ কারণে <h1> এবং </h1> এর মধ্যবর্তী লেখাটি শিরোনাম আকারে দেখা যাবে।
<p> ট্যাগ কোনো লেখাকে প্যারেগ্রাফ আকারে দেখাতে ব্যবহার করা হয়। ফলে <p> ও </p> এর মধ্যবর্তী লেখা প্যারাগ্রাফ আকারে ব্রাউজারে দেখা যাবে।
একটি পেইজে শিরোনাম বিভিন্ন আকারে হতে পারে।
<h1> সবেচেয়ে বড় আকারের শিরোনাম লিখতে ব্যবহার করা হয়।
<h2> এই ট্যাগ দ্বারা নির্দেশিত শিরোনাম <h1> অপেক্ষা ছোট।
এভাবে <h6> পর্যন্ত বিভিন্ন আকারের শিরোনাম নির্ধারণ করা যায়। <h6> ট্যাগ দ্বারা নির্ধারিত শিরোনাম সবচেয়ে ছোট হয়।
নিচের কোডটি দেখুন
<html>
<body>
<h1> MY FIRST WEBSITE </h1>
<h2> MY FIRST WEBSITE </h2>
<h3> MY FIRST WEBSITE </h3>
<h4> MY FIRST WEBSITE </h4>
<h5> MY FIRST WEBSITE </h5>
<h6> MY FIRST WEBSITE </h6>
</body>
</html>
এর ফলে প্রতিটি সাইজের হেডিং এর জন্য এর ফলাফল নিচের মত পাবেন।
কোনো লেখায় লিংক দেয়ার জন্য <a> ট্যাগ ব্যবহার করা হয়। যেমন,
<html>
<body>
hello boys, how are you all. did u visit this <a href= “http://www.bigganprojukti.com”>website</a> ?
</body>
</html>
এই কোডে ৩য় লাইনে website লেখাটির আগে ও পরে যথাক্রমে <a> ও </a> ব্যবহার করার ফলে এই শব্দটি লিঙ্ক এর রূপ পাবে। সাথে “<a” পরে href= “http://www.bigganprojukti.com”> লেখার ফলে লেখাটির লিঙ্কে ক্লিক করলে তা কোন এড্রেসে নির্দেশ করবে তা নির্ধারণ করে দেয়া হয়েছে। অর্থাৎ একটি লিঙ্কে ক্লিক করলে তা কোন সাইট বা কোন পেজে যাবে সেই পেজের এড্রেস <a> ট্যাগের সাথেই নির্ধারন করে দিতে হয়।
উপরের কোড লিখার ফলে নিচের মত রেজাল্ট পাবেন।
বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






চালিয়ে যান শিখতেছি…………..ধন্যবাদ মিঠু ভাই
ধন্যবাদ আপনাকেও
অনেক ধন্যবাদ…।। পোস্টটি অনেক সাহায্য করছে…।।:-D