প্রজেক্টোরিয়াল ভিবিঃ পর্ব-৩: হাসি কান্নার প্রোগ্রাম তৈরি (২)
বন্ধুরা,আবারো হাজির হলাম আপনাদের সামনে ভিবির পশরা নিয়ে। গতপর্বে আমরা নতুন একটি প্রোগ্রাম তৈরি করা শুরু করেছিলাম, নিশ্চয়ই সবার মনে আছে। আমরা শুধুমাত্র প্রোগ্রামটির ভিজ্যুয়াল রূপ তৈরি করেছি, এখনো প্রোগ্রামটি কোডিং করা হয়নি। আজ আমরা প্রোগ্রামটি কোডিং করব।
গতকাল আমরা যে প্রোগ্রামের ভিজ্যুয়াল রূপ তৈরি করেছি তা একবার দেখে নিন।
Make sorry লেখা বাটন অর্থাৎ smileface নামের বাটনটিতে ডাবল ক্লিক করুন ফলে কোড উইন্ডো ওপেন হবে।
এই উইন্ডোর উপরে বামপাশে ড্রপ ডাউন বক্সে দেখতে পাচ্ছেন লেখা আছে “smileface” অর্থাৎ যে বাটনটি সিলেক্ট করেছেন সেই বাটনটির নাম। ডানপাশের ড্রপডাউন বক্সে লেখা আছে “click”। এটি একটি ইভেন্ট বা ঘটনা যা বাটনের ক্ষেত্রে সংঘটিত হয়।
বামপাশে ড্রপ ডাউন বক্সে আপনার ফর্মে যত অবজেক্ট থাকে তার লিস্ট থাকে।
ডানপাশের ড্রপডাউন বক্সে প্রতিটি অবজেক্টের ইভেন্টগুলোর নাম থাকে।
ইভেন্টঃ
ইভেন্ট বলতে কোনো ঘটনাকে বুঝায়। একটা বাটনে ক্লিক করা, বাটনের উপর মাউস রাখা, বাটন থেকে মাউস সরানো এসকল ঘটনা বাটনের ক্ষেত্রে ঘটতে পারে। তাই এগুলো হল মাউসের ইভেন্ট। এরকম আরো অনেক ইভেন্ট আছে।
আবার ফর্ম যখন ওপেন করা হয় তখন তা লোড হয়। এটাও ফর্মের একটা ইভেন্ট।
Smileface নামের বাটনের উপর ডাবল ক্লিক করার ফলে বামপাশের ড্রপ ডাউন বক্সে এই অবজেক্টের নাম এবং ডানপাশের ড্রপ ডাউন বক্সে এই অবজেক্ট অর্থাৎ বাটনের উপর ঘটতে পারা সবচেয়ে সম্ভাব্য ইভেন্ট “click” ইভেন্টের নাম দেখান হয়।
এখন নিচের মত লিখুন
উপরে লক্ষ্য করুন private sub এবং end sub এর মধ্যে দুটি লাইন লেখা হয়েছে এবং লেখাগুলো লেখা হয়েছে smileface নামের যে বাটন আছে তার click ইভেন্টে। ফলে এই বাটনটি ক্লিক করলে এই ইভেন্টে লেখা কোডগুলো কাজ করবে।
Smileface.visible=false এই লাইন দিয়ে বুঝানো হয়েছে, smileface নামের যে বাটন আছে তা যেনো visible প্রপার্টি false বা মিথ্যা হয় অর্থাৎ, smileface বাটনটি অদৃশ্য হয়।
sorryface.Visible = true এই লাইন দিয়ে বুঝানো হয়েছে, sorryface নামের যে বাটন আছে তা যেনো visible প্রপার্টি true বা সত্য হয় অর্থাৎ, sorryface বাটনটি দৃশ্যমান হয়।
এ দুটি ঘটনা একই সাথে ঘটবে তখনই,যখন smileface বাটনে ক্লিক করা হবে। কারণ smileface বাটনের click ইভেন্টে এ দুটি কাজ করার ইন্সট্রাকশান দেয়া হয়েছে।
এখন অবজেক্টের ড্রপ ডাউন বক্স থেকে sorryface এবং ইভেন্টের ড্রপ ডাউন বক্স থেকে click ইভেন্ট সিলেক্ট করলে আরেকটি ঘর দেখতে পাবেন নিচের মত।
এখানে sorryface বাটনে ক্লিক করার সাথে সাথে উলটা কাজটি করতে বলা হয়েছে অর্থাৎ smileface বাটনকে দৃশ্যমান হতে এবং sorryface বাটনকে অদৃশ্য হতে বলা হয়েছে।
আবার smileface অবজেক্টের click ইভেন্টে নিচের কোড লিখুন।
smilepicture.Visible=false লেখার ফলে smilepicture নামের ছবিটি অর্থাৎ হাসির ছবিটি অদৃশ্য হবে।
sorrypicture.Visible=true লেখার ফলে sorrypicture নামের ছবিটি দৃশ্যমান হবে।
আবার sorryface অবজেক্টের click ইভেন্টে নিচের কোড লিখুন।
এর ফলে smileface বাটনের উলটো কাজ হবে।
কোড উইন্ডো বন্ধ করে ফর্মে ডাবল ক্লিক করুন। এখন ফর্ম অবজেক্টের লোড ইভেন্টের অধীনে নিচের কোড লিখুন।
এই কোড কাজ করবে ফর্ম লোড হওয়ার সময়। এর ফলে ফর্ম লোড হওয়ার পর প্রাথমিক অবস্থায় এই কোড অনুসারে সংঘটিত অবস্থা দেখতে পাবেন।
এখন দেখুন।
ফর্ম লোড হওয়ার পর নিচের মত দেখবেন।
Make smile বাটনে ক্লিক করার পরে
এখনও কিছু কাজ বাকি আছে। বাটনগুলোকে একটি আরেকটির উপর বসান, আর পিকচারবক্স দুটিকে একটি আরেকটির উপর বসান। নিচের মত করুন।
এখন Make smile বাটনে ক্লিক করুন।
আবার Make sorry বাটনে ক্লিক করুন।
এইতো হয়ে গেল আমাদের তৈরি করা প্রথম প্রোগ্রাম। দেখুন তো কেমন লাগে ? সবাইকে ধন্যবাদ।
সেভ করার file->save all বাটনে ক্লিক করুন।
ফলে exe ফাইল তৈরি হবে Windows application ফোল্ডারের ভেতরের bin ফোল্ডারে অবস্থি Debug ফোল্ডারের মধ্যে windows application1 নামে। সবাইকে ধন্যবাদ।

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন


















ইয়াক!!!!!
ভাইয়া, এটা কিসের এক্সপ্রেশন!!!!
অনেক ভালো হয়েছে।ধন্যবাদ