লগারিদমের ভিত্তি e হল কেন?

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

আমরা সবাই মোটামুটি ১০ ভিত্তিক লগারিদমের সাথে পরিচিত। ভিত্তি হিসাবে ১০ কে আমাদের কাছে স্বাভাবিক মনে হয়, কারণ আমরা ১০ ভিত্তিক গণনায় অভ্যস্ত। তাই আমরা একটু অবাক হই লগের ভিত্তি হিসেবে e (এটি একটি অমূলদ সংখ্যা যার মান ২.৭১৮২৮১৮২৮৪…...) কে দেখে আর আমাদের মনে প্রশ্ন জাগে এই e আসলো কোথা থেকে আর কেনইবা গণিতবিদদের কাছে এই e কে ১০ এর চেয়েও বেশি ভাল মনে হয় ?

লগারিদম এর লেখচিত্র

যদি আমরা ১০ ভিত্তিক লগ অর্থাৎ y=log_১০ (x) এর লেখ আঁকি এবং অত্যন্ত সতর্কতার সাথে (১,০) বিন্দুতে অংকিত স্পর্শকের ঢাল হিসাব করি তবে আমরা পাই ০.৪৩৪। ঢাল হল, কোন সরলরেখা x-অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের tangent যেমন, উৎপন্ন কোণ ৩০ ডিগ্রী হলে ঢাল হবে tan৩০ডিগ্রী বা, ১.৭৩২

২ ভিত্তিক লগের জন্য সেই মান হয় ১.৪৪… এবং ৩ ভিত্তিক লগের জন্য হয় ০.৯১…, অর্থাৎ, ২ ভিত্তিক লগের জন্য ১ এর চেয়ে বেশি আর ৩ ভিত্তিক লগের জন্য ১ এর চেয়ে কম। আমরা সবাই গণিতের সৌন্দর্যে মোহিত হই, সরলতায় আগ্রহী হই তাই স্বভাবতই আমাদের মনে প্রশ্ন জাগে, এমন কোন ভিত্তি কি নেই যা ২ ও ৩ এর মধ্যবর্তী এবং যার জন্য সেই মান বরাবর ১ হবে ? উত্তর হ্যাঁ, আছে। আর সেই মানই হল e । e ভিত্তিক লগ অর্থাৎ, y=log_e (x) এর জন্য (১,০) বিন্দুতে অংকিত স্পর্শকের ঢাল হবে ১। আর তাই ভিত্তি হিসেবে e ব্যাবহার করলে বিষয়টি অনেক সহজ হয়।

ক্যালকুলাসের অন্তরীকরণ থেকে আমরা জানি  log_e(x) এর অন্তরক সহগ হল ১/x কিন্তু ভিত্তি যদি e না হয়ে অন্য কোন সংখ্যা যেমন a হয় তখন log_a(x) এর অন্তরক সহগ হয় (১/x)log_a(e) অর্থাৎ,১/x এর সাথে ১ ভিন্ন অন্য একটি সংখ্যা গুণ আকারে চলে আসে। যেমন  log_২(x) এর অন্তরক সহগ (১.৪৪…)/x । আর তখন ঢাল ১ না হয়ে ১.৪৪ হয়, e ভিত্তিক লগের জন্য যা ১, কারণ কোন নির্দিষ্ট বিন্দুতে অন্তরক সহগের মানই ওই বিন্দুতে অংকিত স্পর্শকের ঢাল। এ কারনে লগের ভিত্তি হিসেবে e এর ব্যাবহার এতো স্বাভাবিক।

আমরা খুব সহজে e এর মান নিচের ধারা থেকে নির্ণয় করতে পারিঃ-

 

e = ১ + ১/১! + ১/২! + ১/৩! + ১/৪! + …

 

যেখানে, ৪! মানে ১.২.৩.৪=২৪

এরকম আরও কিছু পোস্টঃ

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ হিরণ হিমাদ্রী সম্পর্কে কিছু কথা...
প্রভাষক, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।

মতামত সমূহ

8 টি মতামত “লগারিদমের ভিত্তি e হল কেন?”
  1. ইমতিয়াজ হাসান says:

    ভাইয়া, দারুণ কিছু শিখালেন, ধন্যবাদ।
    10 base log দিয়ে কিন্তু একটি সংখ্যা কয় ডিজিটের তা বের করা যায়।
    log100=log10^2=2
    so 100=2+1=3 digits
    ভাইয়া ১ কেন prime number নয়?

    • হিরণ হিমাদ্রী says:

      আপনাকে অনেক ধন্যবাদ। একটি সংখ্যায় কয়টি ডিজিট আছে তা বের করতে হয়তো ১০ ভিত্তিক লগের দরকার পড়বে না কারণ লগের পর আপনাকে সংখ্যাটি লিখতে হচ্ছে, মানে আপনি আগে থেকে জানেন সংখ্যাটি কি বা তার ডিজিট কত? তার পরেও মৌলিক চিন্তার জন্য আপনাকে অভিনন্দন।
      ১ মৌলিক নয় কেন, তার উত্তর কিন্তু মৌলিক সংখ্যার সংজ্ঞাতেই আছে। কিন্তু দুঃখের বিষয় হল, আমরা অনেকেই মৌলিক সংখ্যার প্রকৃত সংজ্ঞাটি জানি না। মৌলিক সংখ্যা হল ঐ সমস্ত স্বাভাবিক সংখ্যা যাদের কেবল মাত্র দুইটি ভিন্ন স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, একটি ১ আর অপরটি ঐ সংখ্যা নিজে। কিন্তু ১ কে কেবল একটি মাত্র সংখ্যা দিয়েই ভাগ করা যায় , দুটি ভিন্ন সংখ্যা দিয়ে নয়, আর তাই ১ মৌলিক নয়। ২ মৌলিক কারণ ২ কে ২ ও ১ উভয় সংখ্যা দিয়েই ভাগ যায় , যেখানে ১ ও ২ দুটি ভিন্ন সংখ্যা।
      আর কিছু জানার থাকলে জানাবেন, উত্তর দিতে চেষ্টা করব।
      ভাল থাকবেন। ধন্যবাদ।

  2. প্রাপন খান says:

    লেখাটি পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

  3. hridoy says:

    অসাধারণ , আমিও আগে এটা জানতাম না !!!

  4. নিওফাইটের রাজ্যে says:

    সত্যিই অসাধারণ!! যেকোন সাইন্সের ছাত্র-ছাত্রীদের জন্য এটা জানা অনেক জরুরি।
    আপনাকে অসংখ্য ধন্যবাদ। :)

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!