জাভাস্ক্রিপ্ট টিউটরিয়ালঃ পর্ব ২
বন্ধুরা, জাভাস্ক্রীপ্টের দুনিয়ায় আপনাদের আরো একবার স্বাগতম। জগতে কতই না ওয়েব সাইট আছ। একেকটি দেখতে একেক রকম। আর এ বৈচিত্রে যে ল্যাঙ্গুয়েজটি ভূমিকা রাখে তা হল জাভাস্ক্রীপ্ট। এটি একটি সহজবোধ্য স্ক্রীপ্ট ল্যাংগুয়েজ। আজ এই টিউটোরিয়ালের ২য় পর্ব। যারা প্রথম পর্বে জাভাস্ক্রীপ্ট সম্পর্কে আলোচনা করা কিছু কথা মিস করে গেছেন, তা দেখে নিতে পারেন নিচের লিঙ্ক থেকে।
জাভাস্ক্রীপ্ট টিউটোরিয়ালঃ পর্ব-১
আসুন তাহলে শুরু করি।
জাভাস্ক্রীপ্টে কয়েকটি টার্ম আছে, অবজেক্ট, প্রপার্টি,মেথড এবং ইভেন্ট। এই টার্মগুলোর নাম গতপর্বেও আমি উল্লেখ করেছিলাম। আসুন আজ জানি এগুলো বলতে মূলত কি বোঝায়।
অবজেক্টঃ
অবজেক্ট এর সাধারন অর্থ বস্তু। এখানেও তাই, ওয়েব পেইজে আমরা বিভিন্ন কিছু দেখতে পাই। যেমন,বাটন, চার্ট,বার ইত্যাদি। এগুলোই একেকটি অবজেক্ট। আবার যে এইচটিএমল পেইজটি,একে ডকুমেন্টও বলা যায়। এটিও একটি অবজেক্ট।
প্রপার্টিঃ
কঠিন কিছু না। এর অর্থ বৈশিষ্ট্য। এখানেও তার ব্যতিক্রম নয়। প্রতিটি জিনিসেরই তো কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন,আমরা মানুষ। প্রতিটি মানুষের একটি নাম থাকে,বয়স থাকে,নিজস্ব উচ্চতা থাকে। এগুলো মানুষের একেকটি বৈশিষ্ট্য। ঠিক তেমনি প্রতিটি অবজেক্টেরও একেকটি বৈশিষ্ট্য থাকে। যেমন একটি html পেইজ বা ডকুমেন্টের ব্যকগ্রাউন্ডের কালার তার একটি বৈশিষ্ট্য বা প্রপার্টি। Document.bgcolor=”blue”
এখানে ডকুমেন্ট অবজেক্টটির পরে (.) দিয়ে bgcolor লেখা হয়েছে এবং এর পরে = দিয়ে “” চিহ্নের মধ্যে blue কে মান হিসেবে নির্ধারণ করা হয়েছে। এখানে bgcolor হল Document অবজেক্টটির প্রপার্ট এবং blue হল উক্ত প্রপার্টির মান।
মেথডঃ
প্রতিটি অবজেক্টের আলাদা আলাদা কাজ আছে,যা সে করতে পারে। অন্য অবজেক্ট তা করতেও পারে নাও পারে। একেকটি কাজ করতে একেকটি কমান্ড ব্যবহার করতে হয়। যেমন Document.write(“hi all”).এখানে ডকুমেন্ট অবজেক্টটির পরে . দিয়ে write লেখা হয়েছে এবং এর পরে ( ) এর মধ্যে “” এর ভেতর hi all লেখা হয়েছে। এই উদাহরনে Document অবজেক্টর মেথড হল write()। এই মেথডের কাজ হল কোনো কিছু লেখা। write() এ যে () চিহ্ন আছে এতে যা লেখা হবে,write মেথডটি তাইই লিখবে।
উল্লেখ্য মেথড হল কোনো ক্রিয়া আর প্রপার্টি হল ক্রিয়া ব্যতীত অন্য যে কোনো পদ। এতটুকু মনে রাখলে আশা করি মেথড আর প্রপার্টি বুঝতে ভুল হবে না।
ইভেন্টঃ
সাধারণ অর্থ ঘটনা। এখানেও তাই। প্রতিটা অবজেক্টেরই কিছু নিজস্ব ইভেন্ট বা ঘটনা আছে। যেমন একটি বাটনে ক্লিক করতে পারেন,এর উপর মাউস রাখতে পারেন,এর উপর থেকে মাউস সরাতে পারেন। এসকল ঘটনার ক্ষেত্রে মাউসের ইভেন্টগুলো হল যথাক্রমে onClick,OnMouseOver,OnMouseOut ইত্যাদি।
কি, সবকিছু গড়বড় লাগছে নাকি ? চিন্তার কিছু নেই। পরবর্তী পর্বে উদাহরনের মাধ্যমে বিষয়টি সম্পর্কে আরো স্বচ্ছ ধারনা দেয়ার চেষ্টা করব। ততদিন পর্যন্ত বিদায়। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন







ভাই ভালো লিখছেন… চালিয়ে যান
ধন্যবাদ।
হুম ভাল হচ্ছে, চালিয়ে জান। আপনার ক্লাশের নিয়মিত ছাত্র আমি।