জেটপ্যাকে চড়ে আকাশে ওড়ার স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে!

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

জেটপ্যাক কি তা বর্তমানে অনেকেই জানেন। পিঠে জেট ইঞ্জিন লাগিয়ে আকাশে ওড়ার এই যন্ত্র জেটপ্যাক সায়েন্স ফিকশন বা গেইমে বেশ দেখা গেলেও, বাস্তবে এটিকে ব্যবহারযোগ্য একটি আকাশযান হিসেবে পরিনত করতে বেশ কাঠখড় পুড়িয়েও তেমন লাভ হয়নি। মূলত পৃথিবীর বায়ুমন্ডল, মাধ্যাকর্ষন শক্তি এবং মানুষের শারিরীক গঠন কোনটাই জেটপ্যাক ব্যবহার করে আকাশে ওড়ার জন্য সুবিধাজনক নয়। আর তাই বছরের পর বছর ধরে জেটপ্যাককে ব্যবহারযোগ্য করার করার সকল প্রচেস্টা ব্যার্থ হয়।

তবে এবার বোধহয় মানুষের ইচ্ছাশক্তি এবং পরিশ্রমের কাছে হার মানতে যাচ্ছে সকল বাধা। Martin JetPack জেটপ্যাক নামক নতুন এক জেটপ্যাক সম্প্রতি ৫,০০০ ফুট উচ্চতায় ঘন্টায় প্রায় ৬৩ মাইল গতিতে আকাশে ওড়ে। প্রায় ৬ মিনিট ধরে আকাশে অবস্থানকালে এটিকে নিয়ন্ত্রন করা হয় একটি উড়ন্ত হেলিকপ্টার থেকে। এ টেস্ট ফ্লাইটে মানুষের পরিবর্তে ডামি ব্যবহার করা হয় এবং ইমার্জেন্সি প্যারাশ্যুটও টেস্ট করা হয়।

এই সফল টেস্ট ফ্লাইট এবং জেটপ্যাকের ভবিষ্যত ব্যবহার সম্পর্কে মার্টিন বলেন,

“This successful test brings the future another step closer. This test also validated our flight model, proved thrust to weight ratio and proved our ability to fly a Jetpack as an unmanned aerial vehicle, which will be key to some of the Jetpack’s future emergency/search and rescue and military applications.”

আর সবচেয়ে মজার তথ্য হচ্ছে মার্টিন জেটপ্যাকের নির্মাতা প্রতিষ্ঠান নিউজিল্যান্ডের মার্টিন এয়ারক্রাফট কর্পোরেশন ঘোষনা দিয়েছে বছর দুয়েক পরই এটি যে কেউ মাত্র ১০০,০০০ ডলার এর বিনিময়ে কিনে ব্যবহার করতে পারবে! কিনতে চাইলে এখনই টাকা জমানো শুরু করুন ;)

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ ইমতিয়াজ মাহমুদ সম্পর্কে কিছু কথা...
ইমতিয়াজ মাহমুদ বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর একজন লেখক। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অধ্যয়নরত। এই মূহুর্তে তিনি কি করছেন জানতে চাইলে তাকে টুইটার অথবা ফেইসবুকে অনুসরন করুন।

মতামত সমূহ

12 টি মতামত “জেটপ্যাকে চড়ে আকাশে ওড়ার স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে!”
  1. রাসেল says:

    একটা কিনে পেলবো …………মাএ ১০০০০০ ডলার কিছুই না

  2. আরে জেটপ্যাকে আমার হবে না। রকেট কিনতে যাচ্ছি। মহাকাশ পাড়ি দিতে হবে :)

  3. আমিনুল ইসলাম says:

    ধুর! কত উড়েছি! GTA San Andreas e. :D চিটকোড rocketman ;)

  4. কামরুল says:

    ভাই ২০০০০০ ডলার হলে কিনতাম । এ সস্তা জিনিস কিনতে চাই না । জানেন তো সস্তার দশ অবস্তা । কিনব যখন কম দামে বাজে জিনিস কিনব কেন ???

  5. shovon151089 says:

    লল………………………………

  6. আরিফুল ইসলাম (শাওন) says:

    বাঙ্গালীরা এতো মাগনা জিনিস কিনতে চায় না, দাম বাড়াইতে বইলেন কিনুম দুই-চার টা :lol:

  7. আবু সাইদ says:

    এতই সস্তা যে এখন থেকে ডলার জমাতে হবে
    ভাবতাছি ষাট সত্তুর টার অর্ডার দিয়া একখান দোকান দিমু স্কুলের সামনে

  8. অমিত says:

    এবার আমায় ঠ্যাকায় কে, এভারেস্টের মাথায় নয় সোজা চাঁদে গিয়ে আমেরিকার পতাকার উপর বাংলাদেশের পতাকা উড়িয়ে দিয়ে আসব

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!