ওয়েবসাইট প্রকাশনার পূর্বে আপনার যা করা উচিত
সত্যিকারার্থে একটি ওয়েব সাইটরে কাজ শেষ করার সময় স্বাভাবিকভাবেই প্রোগ্রামার অনেক উত্তেজিত থাকে। অনেক সময় এটা কোন ভাল বয়ে আনে আবার এটার অসুবিধাও আছে। বেশ কিছু দিন কাজ করার পর আপনি যখন ভাবছেন সাইটের কাজটা শেষ হয়েছে, এখন এটা উম্মুক্ত করার সময় এসেছে-সেই সময় এই বেপারগুলো দেখে নিয়েছেন কিনা ভেবে দেখুন।

আপনা একটা ওয়েব ডিজাইনার/ডেভলপার আপনার কাজের এটা পরিশিমা আছে আর সেই পরিশিমার মধ্য থেকেই বলছি-অনেকে বেশ কিছু বিষয়ের প্রতি নজর না দিয়েই শুরু করে দেয় যা একটু আধটু সমস্যাও সৃষ্টি করতে পারে।
আলোচনাঃ
সাইটের কাজটা শেষ পর্যায়ে চলে গেলেও কিছু কিছু বেপারে হয়তো আপনার সন্দেহ থেকে যায় যে, এ কাজটি এভাবে না করে ও ভাবে করলে কেমন হয়? এমন কিছু বেপারও থাকতে পারে যা ক্লায়েন্ট বুঝবে না, বা তার সাথে কথা বলে লাভ নেই। সেই সব বিষয়ে আলোচনা করে নিতে পারেন। আপনার সামাজিক নেটওয়ার্কের বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। তবে, বেপারটা এমন নয় যে অতীব জরুরী… এমন নয় যে আপনি কারো কাছ থেকে সাজেশন নিচ্ছেন। আসলে বেপারটাকে এমন ভাবে নিচ্ছেন যে, শুধুই আলোচনা। তার মধ্য থেকে ভাল জিনিষটি নিতে হবে।
একটু ধীরে সুস্থে কাজ করাঃ
ওয়েব ডিজাইনের শেষের কাজগুলো অনেক শ্রমসাধ্য হয় এবং পরিশ্রমও বেশি দিতে হয়। তাই একটু সাইটটি লাঞ্চ করার আগে আপনাকে বিশ্রাম নিতে পরামর্শ দেব। সাইট আনু
ষ্ঠানিক ভাবে প্রকাশের আগে নিশ্চিন্তে একটা দিন কাটালে এটা আপনার উপকারই হবে।
বিশ্রামের পরে এমন কিছু জিনিষ মনে আসতে পারে যা অনেক কাজের চাপের সময় খেয়াল ছিল না।
আপনি সবসময় কাজে ব্যস্ত থাকেন- এটা প্রকাশ করতে আপনার ভাল লাগে? আপনার ক্লাইন্ট হয়তো ফোন করলো যে, আমার কাজের কি খবর আপনি বললেন-আপনার কাজটিই করছি। আমি অবশ্য এরকম উত্তর দেয়ার চেয়ে পছন্দ করবো-ভিন্ন কিছু। আপনি যে, সবসময় কাজে ব্যস্ত থাকেন এটা আপনার দিক থেকে অনেকটা পজিটিভ হলেও মানুষ হিসেবে অন্যরা এরকম লোক পছন্দ করে না।
প্রকৃত ব্যপার এই যে, সবাই রিলাক্স লোক পছন্দ করে। বাইরে বৃষ্টি হচ্ছে সবাই যাতায়াতে কষ্ট ইত্যাদি বৃষ্টির দুঃনাম গাইছে। সেই সময় আমি হুট করে বললাম- কি মজার বৃষ্টি, আমার কাছে ভালই লাগছে। এতে অনেকে আমার কথাটা পছন্দও করে ফেলে – আমি যে ভাল আছি তারা আমার এ্ই কথাটায় বুঝতে পারে।
লেন-দেন সম্পর্কিত বেপারঃ
ওয়েবসাইটটি রিলিজ দেওয়ার বেপারে আপনাদের টাকা -পয়সা দেয়ার বেপারে যে রকম কন্ট্রাক্ট হয়েছিল তার বাস্তবায়নের বেপারটা পরিষ্কার করে নিন। স্বাধারনত কাজ শেষ হলে সম্পূর্ণ টাকাটাই নিয়ে নিতে হয়। অনেক সময় টেস্টিং এর জন্য কয়েকমাস সময় দিতে হয়। প্রফেশনালিজম নিজের মধ্যে না আনতে পারলে-সবচেয়ে বেশি সমস্যায় পরে টাকা পয়সার বেপারে। তার পর একটা ঝামেলা হয়-এবং তা থেকে শিক্ষা। তার চেয়ে বরং এ বেপারগুলো পরিষ্কার থাকাটা অনেক জরুরী।
তাই ওয়েবসাইটের কাজটি রিলিজ দেওয়ার আগে-
- INVOICE বানিয়ে নিন
- টাকা পাওয়ার বেপারটি নিশ্চিত হয়ে নিন
- সাইট রিলিজের পরের সার্ভিসের কোন বেপার থাকলে তা একটি চুক্তি পত্র তৈরী করে নিন।
- সাইটের ডিজাইন ও অন্যান্য ডকুমেন্টেশনের কোন হার্ড কপি প্রয়োজন হলে তা সংরক্ষন করুন।
ওয়েব সাইটের কম্পাটিবিলিটি চেক করাঃ
-

আপনি হয়তো কোন একটি ব্রাউজার ব্যবহার করেছেন । মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, সাফারী ইত্যাদি ব্রাউজারের মাধ্যমে চেক করে নিন বানানো সাইটটি।
- সাইটের লোডের সময় কতটুকু লাগে তা চেক করে নিন। ছবিগুলো সঠিক অপটিমাইজ করা হয়েছে তা কিন্তু দেখা দরকার।
- বিভিন্ন রেজুলেশনে আপনার সাইট কেমন লাগে ? দেখেছেন তো? ইদানিং অনেক বড় বড় মনিটেরের ব্যবহার বাড়ছে। যেমন আমি সর্ব শেস যে মনিটরটা কিনেছি তা ৯০০*১৬০০ পিক্সেল স্ট্যান্ডার্ড।
- কাজ করার সময় অনেক সময় কিছু কিছু অপ্রয়োজনীয় ফাইল ও কোড লেখা হয়। এবার চাইলে আপ্রয়োজনীয় কোডগুলোও মুছে দিতে পারেন।
ব্যাকআপ নেওয়াঃ
কাজটি যদি শেষ হয়েছে বলে মনে করেন, তাহলে সম্পূর্ণ কাজটির ব্যকআপ নিন । কাজ
টি ক্লআন্টের হাতে যাওয়ার পরে আপনার ডিজাইনটির কি অবস্থা হবে তা আপনি নাও জানতে পারেন। তাই, নিজের করা কাজটি ব্যাকআপ নিয়ে তারিখ দিয়ে রাখুন। আর বিভিন্ন অংশের স্ন্যাপও নিতে রাখতে পারেন। ডাটাবেজ টেবিলের রিলেশন সহ কিছু তথ্য নোট করে রাখা দরকার পরলেও তা করে নিন।
বিষয়গুলো আপনাদের কেমন লেগেছে জানাবেন। আশা করি পরবর্তিতে নতুন নতুন কাজের আইডিয়া শেয়ার করতে পারবো।
আমার পূর্বের লেখাগুলো পড়তে পারেন যা কাজে লাগতে পারেঃ
ওয়েব জগতে নতুন উদ্যোগ নেয়ার বেপারে কিছু তথ্যপূর্ণ উপদেশ
এরকম আরও কিছু পোস্টঃ
- সফল ওয়েবসাইট তৈরীর জন্য প্রয়োজনীয় রেসিপি
- নিজে নিজেই তৈরী করি একটি সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইট
- পিএইচপি-তে ছবি রিসাইজ করা
- ফ্রীল্যান্সারদের সব ধরনের প্রয়োজন মেটাতে ৮টি ওয়েবসাইট
- ব্লক করে রাখুন যে কোন ওয়েবসাইট
- ব্যক্তিগত পোর্টফোলিও ওয়েবসাইট তৈরির আগে কিছু কথা
- গেইম রিভিউ এবং টিপস পেতে সেরা কয়েকটি ওয়েবসাইট

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






চমৎকার পোস্ট দিয়েছেন টিউটো ভাই। প্রতিটি বিষয়ই খুবই গুরুত্বপূর্ন। আপনার কাছ থেকে এরকম তথ্যপূর্ন পোস্ট আরও পাবো বলে আশা করি।
আশা করি চরম ব্যস্ততার মাঝেও নিজেকে বাংলা ব্লগগুলোতে ভাগ করে দিতে পারবো। ধণ্যবাদ ইমতিয়াজ মাহমুদ ভাই।
ইমতিয়াজ মাহমুদ ভাই আপনাকে এখন টেকটিউনসে দেখি না কেন?
টিউটো ভাই জটিল লিখেছেন।
ধন্যবাদ।
টেকটিউনসে ঢুকা হয় প্রায়ই। কিন্তু কমেন্ট বা পোস্ট করা হয়না। আসলে ইদানিং সময় পাইনা তেমন
ভালো কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন ভাই। আপনাকে অনেক ধন্যবাদ।
লেখাটিতে খুব দ্রুত সাড়া পাওয়াতে আমি বেশ খুশি। আশা করি নিয়মিত মতামত দিয়ে আমাকে অনুপ্রানিত করবেন। মতামত দিলে নতুন নতুন লেখার আগ্রহ জন্মায়.. ধণ্যবাদ মাইনুল ভাই।
এই পোষ্টটি কে টিউটো ভাই এর সেরা পোষ্ট বললে ভুল হবে না
আমার কাছে মনে হয় টিউটো ভাইয়ের প্রত্যেকটি পোষ্টই সেরা পোষ্ট
চমৎকার পোষ্ট টিউটো ভাই। আপনি গুরুত্বপূর্ন সকল পয়েন্ট এখানে তুলে ধরেছেন। ধন্যবাদ পোষ্ট টির জন্য।
এরকম তথ্যপূর্ন আরও পোস্ট পাবো বলে আশা করি।
আমিও চেস্টা করি ভাল কিছু লেখার জন্য। আশা করি প্রযুক্তি ব্লগে আরো নান্দনিক কিছু লেখা উপহার দিতে পারবো। মানসম্মত লেখার একটি সুন্দর প্লাটফর্ম বানানোর জন্য এডমিনগণকে ধণ্যবাদ।
আপনাকে ও ধন্যবাদ।
জটিল পোষ্ট ব্রাদার। শিক্ষনীয়।
এ রকম পোষ্ট আরো পাবো তো?
হুম। আশা করি ভাল কিছু পোস্টদেব। তবে আমি কিন্তু আলোচনাধর্মী মতামত আশা করি। ধণ্যবাদ আপনাকে।
ভালো পোষ্ট অনেক শিক্ষনীয়..
আমাদের ব্লগে প্রিন্সের আগমনে আমরা গর্বিত
। আপনাকে ধণ্যবাদ।
আসলেই এই কাজ গুলো না করে আমি কোন ওয়েবসাইট পাবলিস করি না,
টিউটো ভাইকে ধন্যবাদ তালিকা টা করে দেয়ায়র জন্য।
অনেক কিছুই মিলে গেলো। আরও অনেক কিছুই থেকেগেলো। ওয়েবসাইট পাবলিশ করার পূর্বে আরও কি কি করা যেতে পারে তা যদি কেউ বলতো তাহলে আরও উপকৃত হতাম। সাম্য ভাইকে ধন্যবাদ।
টিউটো ভাইয়া, আপনার সবগুলো পোস্ট এক কথায় অসাধারন!
আমার লেখাগুলো আপনারকাছে অসাধারন মনে হওয়াতে আমি গর্বিত। অবশ্য আমি একজন সাধারনগোছের অগোছালো মানুষ। ধন্যবাদ রাহাত।
bhaia wap site creation niye post din……….. kivabe wap site creat, script collection agula niye din…………….
আমি এখনো এ বেপারটি ধরি নাই। তবে ওয়াপ সাইট বানানো বেশ সহজ বলেই জানি । আগে আমি নিজে শিখে নেই। তারপর দেখি শিখাতে পারি কিনা,,ধণ্যবাদ আবনিশ ভাই।
আনেক দিন দরে ওযেব সাইট বানানোর চেষ্ণা করচি তথ্য গুলো আনেক গুরুত পুন।ধন্যবাদ
ধন্যবাদ রাসেল ভাই। সামনের দিনগুলোতে আমি হয়তো আরও কিছু দরকারী তথ্য নিয়ে আসতে পারি সাথে থাকুন , ভাল থাকুন।
যদি বলি অল-রাউন্ডার তাতেও কম হবে,
ভাই বাংলা ব্লগে আপনার একেকটা পোষ্ট এর গুরুত্ব অনস্বীকার্য
ভালো লাগলো, ইনশাল্লাহ কিছু দিনের মোধ্যেই আপনাকে প্রয়োজন হবে….