ইমেজকে ফেভিকন এ কনভার্ট করার জন্য কিছু ফ্রী অনলাইন টুলস
কোন ওয়েবসাইট ভিজিট করার সময় url এর পাশে ছোট যে আইকনটি দেখা যায় সেটি হল favicon । সুন্দর একটি ফেভিকন একটি সাইটকে আরো আকর্ষনীয় করে তুলতে পারে । দারুন একটি Image কে ফেভিকন এ রুপান্তর করলে সেটিও হবে আকর্ষনীয় একটি ফেভিকন । আর তাই ইমেজ কে ফেভিকন এ কনভার্ট করার জন্য কিছু ফ্রী অনলাইন টুলস সম্পর্কে আজকে লিখব ।
Dagon Design

এটি খুবই সাধারন একটি ফেভিকন জেনারেটর টুল । Dagon Design ওয়েব সাইটটিতে গেলে আপনি উপরের ইমেজটির মত একটি ইন্টারফেস দেখতে পাবেন । এবার Browse বাটনে ক্লিক করে যে ইমেজটিকে ফেভিকন এ রুপান্তর করতে চান তা সিলেক্ট করে আপলোড বাটনে ক্লিক করলেই কয়েক সেকেন্ডের মধ্যে ইমেজটি আপলোড হয়ে ফেভিকন তৈরি হয়ে যাবে । এরপর ফেভিকন এর পাশের Download লিংক এ ক্লিক করে ফেভিকনটি ডাউনলোড করে নিন । আপনি এখানে JPG, PNG এবং GIF ফরমেটের সর্বোচ্চ 100KB সাইজের ইমেজ ব্যবহার করতে পারবেন ।
Genfavicon

এই টুলটির সুবিধা হচ্ছে এখানে আপনি 4MB পর্যন্ত ইমেজ ব্যবহার করতে পারবেন । এছাড়াও এখানে আপনি ইমেজ ক্রপ করতে পারবেন । 16*16 ও 32*32 এই দুইটি ফরমেট এ ফেভিকন তৈরির সুযোগ রয়েছে এবং url অথবা pc থেকে ইমেজ আপলোড করা যাবে ।
এগুলো ছাড়াও আরো কিছু ইমেজ to ফেভিকন কনভার্টার রয়েছে । Free Favicon, Faviconr, Favicon.ru এরকমই কিছু ফ্রী টুল । তবে উপরে যে দুটো সম্পর্কে লিখেছি আশা করি সেগুলো দিয়েই আপনি আপনার চাহিদা মত ফেভিকন তৈরি করতে পারবেন ।
স্যাম্পল হিসেবে বিজ্ঞান প্রযুক্তি.com এর ফেভিকনটি দেখতে পারেন । এটি Dagon Design দিয়ে করা হয়েছে
এরকম আরও কিছু পোস্টঃ
- বিজ্ঞান, গণিত এবং ভাষা শিক্ষার্থীদের জন্য ৮টি অনলাইন এবং ডেস্কটপ টুলস
- ব্লগারদের জন্য ১৮ টি ফ্রী ওয়ার্ডপ্রেস থীম
- মজিলা ফায়ারফক্স কাস্টোমাইজ করার জন্য ২৫টি দারুন টিপস
- প্রয়োজনীয় কিছু ফ্রী সফটওয়্যার
- পিসি বন্ধ বা রিস্টার্ট এবং এলার্ম সেট করার জন্য একটি ঘড়ি
- ফ্রী ওয়ার্ডপ্রেস থীম ডাউনলোড এর জন্য ১০টি ওয়েব সাইট
- ওয়ার্ডপ্রেস এ ফিচার ইমেজকে থাম্বনাইল হিসেবে যুক্ত করবেন যেভাবে

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






এই খানে ফেভিকন ব্যবহার করার নিয়মটা জানিয়ে দিলে আরো ভাল হতো।
ধন্যবাদ।
অন্য একটি পোস্ট এ wordpress.org এবং blogger.com এ ফেভিকন ব্যবহারের নিয়ম জানানো হবে ।