প্রতি দু’মাসে একটি নতুন স্মার্টফোন কেনেন মোবাইল ফোনের জনক

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

আমাদের প্রাত্যহিক জীবনে মোবাইল ফোনের অবদান বলার অপেক্ষা রাখে না। এ বস্তুটি ছাড়া একটি দিন পার করাও যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তবে এই মোবাইল ফোনের জনক মার্টিন কুপারকে হয়তো আমরা অনেকেই চিনি না। ১৯৭৩ সালে তিনিই প্রথম মোবাইল ফোন তৈরি করেন। যদিও এর ওজন ছিল এক কেজির বেশি এবং সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত কথা বলা যেত, তবে সেই ডিভাইসটিই আজকের সব অত্যাধুনিক ফোনের পথপ্রদর্শক ছিল।

মজার কথা হচ্ছে ৮২ বছর বয়সী কুপার প্রতি ২ মাস অন্তর একটি নতুন স্মার্টফোন ফোন কেনেন। আর বর্তমানে তিনি ব্যবহার করছেন একটি এইচটিসি থান্ডারবোল্ট। এর আগে তিনি আইফোন ৪ এবং মটোরোলা ড্রয়েডও ব্যবহার করেছেন। তার ব্যবহৃত সকল ফোন তিনি তার নাতিকে দিয়ে দেন (আমার দাদা কেন মোবাইল ফোন আবিস্কার করলো না :( )

আইটি ওয়ার্ল্ডে দেয়া এক ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, বর্তমান মোবাইল ফোন এরকম একটি পর্যায়ে চলে আসবে এটা তিনি ১৯৭৩ সালে কল্পনা করতে পেরেছিলেন কিনা। জবাবে তিনি বলেন,

No. I like to think that I’m a really good futurist but at the time there were no personal computers, no World Wide Web, no MP3 players. We were in the Dark Ages and the future of mobile data wasn’t clear. Although I’m not at all humble of at least seeing the fact that freedom of mobility was going to be important. We knew that people would all have cell phones and they would all be talking over them.

কুপারের যা কল্পনাতীত ছিল তা বর্তমানে আমাদের সবার পকেটে। আর এখন যা আমাদের কল্পনাতীত, তা হয়তো এক সময় বাস্তবে রুপ নিবে।

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ ইমতিয়াজ মাহমুদ সম্পর্কে কিছু কথা...
ইমতিয়াজ মাহমুদ বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর একজন লেখক। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অধ্যয়নরত। এই মূহুর্তে তিনি কি করছেন জানতে চাইলে তাকে টুইটার অথবা ফেইসবুকে অনুসরন করুন।

মতামত সমূহ

6 টি মতামত “প্রতি দু’মাসে একটি নতুন স্মার্টফোন কেনেন মোবাইল ফোনের জনক”
  1. আবু সাইদ says:

    হিরোরা অনেক কিছুই করতে পারে

  2. সানজিদ says:

    মোবাইল ফোন তো ব্যবহার করি, কিন্তু এর যে জনক আছে তা ভুলেও কোন দিন মনে পড়ে নাই।
    খুবই খারাপ কথা।
    যাই হোক, ধন্যবাদ ইমতিয়াজ ভাই ;-)

  3. আমিনুল ইসলাম says:

    আমাদের কল্পনাতীত কী সেটাই চিন্তার বিষয়।

  4. মোবাইল ফোনের জনক মার্টিন কুপারকে এই পোস্টের মাধ্যমে ধন্যবাদ জানাই আমাদের প্রয়জনিয় বস্তুটি উপহারদেয়ার জন্য এবং ইমতিয়াজ ভাইকে ধন্যবাদ জানাই অজানা তথ্যটি শেয়ার করার জন্য।

  5. সবই পড়লাম, তবে আক্ষেপ আপনার মত, ইস !!! আমার দাদা কেন মোবাইল ফোন আবিস্কার করলো না :mrgreen:

  6. অনেক ধইন্যবাদ ভাইয়া অজানা তইথ্যটা জানাইনোর জইন্য। কিন্তু ভাইয়া মার্টিন কত বছর বয়সে আবিষ্কার টা করেন আর তখন তিনি কি তিনি লেখাপড়া করতেছিলেন?

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!