পিসি বন্ধ বা রিস্টার্ট এবং এলার্ম সেট করার জন্য একটি ঘড়ি

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। অনেকদিন পরে বিজ্ঞান প্রযুক্তিতে লিখতে বসলাম। ব্যস্ততার জন্য লেখা হয়ে ওঠে না। কিছুদিন পরেই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আর এ কারণেই এত ব্যস্ততা। আশা করি খুব শীঘ্রই আবার নিয়মিত লেখা শুরু করব। দোয়া করবেন

আজ আমি আপনাদের সামনে একটি অন্যরকম সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। একটি ঘড়ি যা দিয়ে আপনি একটি নির্দিষ্ট সময় সেট করে দিতে পারবেন পিসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ বা রিস্টার্ট হওয়ার জন্য। তাছাড়া এলার্ম সেট করে দিতে পারবেন, পিসি চলা কালে কোনো কাজের কথা মনে করিয়ে দেয়ার জন্য। কেমন দেখতে সেই ঘড়িটি। চলুন তাহলে দেখে নিই একনজর।

1

আপনি ইচ্ছা করলে ঘড়ির ডিজিটের রঙ বা ব্যাকগ্রাউন্ডের রঙ চেঞ্জ করতে পারবেন। উপরের দিকে থাকা ছোট ছোট বিভিন্ন রঙের বাটন প্রেস করে ডিজিটের রঙ আর নিচের দিকের বাটন প্রেস করে ব্যাকগ্রাউন্ডের রঙ চেঞ্জ করা যায়। কিছু নমুনা নিচে দেখানো হল।

2

5

3

4

6

বামপাশের টেক্সটবক্সে নিচের মত সময় লিখে set alarm এ ক্লিক করলে ঐ সময় অনুসারে ঘড়িটি এলার্ম দিবে। এলার্ম বন্ধ বা বাতিল করার জন্য Stop বাটনে ক্লিক করুন।

aaa

ডানপাশে থাকা টেক্সটবক্সে নিচের মত সময় নির্ধারন করে Shut down বা Restart এ ক্লিক করলে আপনার নির্ধারন করা সময়ে আপনার পিসি বন্ধ বা রিস্টার্ট হবে। আর এই সময়টি বাতিল করার জন্য Cancel বাটনে ক্লিক করুন।

8

ও, আরেকটি কথা বলা হয়নি। এটি ঘড়িটি টিক টিক শব্দও করে। তবে আপনি চাইলে এ শব্দটি বন্ধ করতে পারেন এর নিচে থাকা Sound off বাটনে ক্লিক করে। আবার শব্দ চালু করতে পারেন Sound on এ ক্লিক করে।

hjhkjk

ঘড়িটি সবসময় সব উইন্ডোর উপরে দেখানোর জন্য Always on top লেখার নিচে yes বাটনে ক্লিক করুন। নতুবা No বাটনে ক্লিক করুন।

10

প্রোগ্রামটি চালাতে শুধু আপনার পিসিতে microsoft.net ফ্রেমওয়ার্ক ইন্সটল থাকতে হবে,আর কিছু না।

ডাউনলোড করুন এখান থেকে ৫১৯ কিলোবাইটের রার ফাইলটি

ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। কেমন লাগলো জানাতে ভুলবেন না।

বিঃদ্রঃ পরবর্তী পোষ্টে আমি এই ঘড়িটি তৈরি নিয়ে আলোচনা করব।

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ মিঠু সম্পর্কে কিছু কথা...
মিঠু বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর একজন অতিথি লেখক। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযূক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের একজন ছাত্র। প্রোগ্রামিং এবং গ্রাফিক্স ডিজাইনিং এ তার আগ্রহ বেশি। গেইমিং তার নেশা।

মতামত সমূহ

20 টি মতামত “পিসি বন্ধ বা রিস্টার্ট এবং এলার্ম সেট করার জন্য একটি ঘড়ি”
  1. আবু সাইদ says:

    পরবর্তী পোষ্টের অপেক্ষায় থাকলাম

  2. রাসেল says:

    ইউন 7 এ সাউন্ড আসেনা তবে আসলে আনেক সুন্দর ঘড়ি……………মিঠু ভাই ধন্যবদ

    • মিঠু says:

      আপনাকেও ধন্যবাদ, তবে সাউন্ড তো আসার কথা। আপনি দয়া করে দেখুন , লেটেস্ট বা তার আগের .net ফ্রেমওয়ার্ক ইন্সটল করা আছে কিনা।

  3. ইনষ্টল দিতে পারছিনা।

  4. Kamruzzaman Limon says:

    ইন্সটল দিতে পাচ্ছিনা। কি করব এখন????

  5. Kamruzzaman Limon says:

    ফ্রেমওয়ার্ক ভার্সন কথাই পাব ভাইয়া???

  6. এ কাজটি JetAudio দিয়েও করা যায়!
    আপনাকে ধন্যবাদ, শেয়ার করার জন্য!

    • মিঠু says:

      ভাই, ঘড়ি আর জেট অডিও কি এক জিনিস ?
      আপনি নিজেই বলুন নিএজের বানানো প্রোগ্রাম যদি খুব ছোটও হয় তবে তা দিয়ে কাজ করে আপনি যে তৃপ্তি পাবেন জেট অডিও দিয়ে কি তা পাবেন ? যা হোক,আমি এই পোষ্ট করেছি, ভিবির ধারণা দেয়ার জন্য যা আমি ধাপে ধাপে বর্ননা করব।

  7. ভাইয়া সত্যি অসাধারন। যখন জানলাম আপনার নিজের বানানো আরও ভাল লেগেছে । আপনার বানানো র কি কি আচে শিয়্যার করেন

  8. মম says:

    খুব ভালো । অনেক ধন্যবাদ।

  9. bokasele says:

    priote rakhlam………………:lol:

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!