নকিয়ার পরবর্তী মালিক কি তবে মাইক্রোসফট?
সম্প্রতি স্কাইপের মালিকানা বদল হওয়ার খবর জানেন না এমন প্রযুক্তি ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এবার নিজেরা পণ্য তৈরির পরিবর্তে বর্তমান বিশ্বের জনপ্রিয়তম উপায় কোম্পানি কিনে নেয়ার দিকে হাত বাড়াচ্ছে। স্কাইপকে কিনে নিয়ে ক্ষমতাধর কোম্পানির তালিকায় নিঃসন্দেহে একধাপ এগিয়ে গেছে মাইক্রোসফট। কেননা, এর ফলে সর্ববৃহৎ ভিওআইপি সেবা এখন মাইক্রোসফটের মুঠোয়। আর এখনই সময় মুঠোফোনেরও একটি ব্যবস্থা করার। আর তাই বোধহয় মাইক্রোসফটের পরবর্তী লক্ষ্য নকিয়া।
সম্প্রতি এক রাশান ব্লগার যিনি মাইক্রোসফটের অভ্যন্তরীণ ব্যাপারে জ্ঞান রাখেন তিনি তার ব্লগে জানিয়েছেন নকিয়াকে কিনে নেয়া নিয়ে কথাবার্তা চলছে ফিনল্যান্ড-ভিত্তিক এই মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ও মাইক্রসফটের মধ্যে। তিনি আরো জানিয়েছেন, ২০১১-এর শেষের আগেই এই চুক্তি সম্পাদিত হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন, দুই কোম্পানিই তাড়াহুড়ার মধ্যে রয়েছে।
উল্লেখ্য, নকিয়া কিনে নিলে মাইক্রোসফট কেবল স্কাইপ ব্যবসার সম্প্রসারণই করতে পারবে না বরং উইন্ডোজ ফোন ৭-কেও একধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে। এর আগে গত ফেব্রুয়ারিতে নকিয়ার সঙ্গে মাইক্রোসফটের একটি চুক্তি সম্পাদিত হয়েছে যা অনুসারে নকিয়ার নতুন স্মার্টফোনগুলোর প্রাইমারি অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ফোন সেভেন দেয়া থাকবে। এর আগে একটি ফাঁস হয়ে যাওয়া মেমোতে দেখা গেছে মাইক্রোসফট নকিয়ার ভবিষ্যৎ খারাপ বলে মন্তব্য করেছে। এর কারণ হিসেবে তারা দেখিয়েছে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী গুগল এবং অ্যাপল-এর পণ্য। তবে এবার মাইক্রোসফট নকিয়াকে নিজেদের করে নিয়ে এর মাধ্যমে উইন্ডোজ ফোন সেভেনের মার্কেট সম্প্রসারণের চেষ্টা চালাবে বলেই স্পষ্ট।
তবে, বাংলাদেশ-ভারতসহ এশিয়ার দেশসমূহে নকিয়ার তুমুল জনপ্রিয়তা থাকলেও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ অন্যসব দেশে আইফোন, ব্ল্যাকবেরি ও সমশ্রেণীর স্মার্টফোনের বাজারই বেশি। তাই নকিয়াকে কিনে নিলেও যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রে নকিয়ার বাজার সম্প্রসারণ করার ভার মাইক্রোসফটের কাঁধেই এসে পড়বে।
এরকম আরও কিছু পোস্টঃ
- অবশেষে আসছে নকিয়ার উইন্ডোজ ফোন
- এবার মাইক্রোসফট বাজারে আনলো ‘আম’
- এবার ইন্টারনেট এক্সপ্লোরার ১০ নিয়ে মাতলো মাইক্রোসফট
- উইন্ডোজ ৮ নিয়ে ট্যাবলেট মার্কেটে ফিরছে মাইক্রোসফট
- উইন্ডোজ ৮ নিয়ে নতুন ব্লগ খুললো মাইক্রোসফট
- স্কাইপে বিজ্ঞাপন প্রদর্শন করবে মাইক্রোসফট
- ব্রাউজার ভিত্তিক গেইম স্টোর নিয়ে আসছে মাইক্রোসফট

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






ভাই জটিল তথ্য দিয়েছেন। ধন্যবাদ আপনাকে
ব্যাপার টা আপাত দৃষ্টিতে তো ভালোই মনে হচ্চে
খবরটি একদিকে যেমন চমকপ্রদ অন্যদিকে চিন্তার কারন। এভাবে একচেটিয়াভাবে কোন প্রতিষ্টান অন্য কো প্রতিষ্টানকে কিনে নিচ্ছে, যদিও এটা একান্তই তাদের ব্যাপার। কিন্তু, ব্যবহারকারী হিবাবে আমরা কতটা নিরাপদ বা নিশ্চিন্তে থাকতে পারবো তাদের সেবা সম্পর্কে এটা অনিশ্চিত। কারন, একই কোম্পানী সব সাপোর্ট সমানভাবে দিতে পারে না তা ইউনিভার্সাল ট্রু।
দেখা যাক মাইক্রোসফট কী করতে পারে !!!!!
ধন্যবাদ আমিনুল ভাই কে । যাক নোকিয়া কে মাইক্রোসফট কিনে নিলে, সিম্বিয়ান এর মতন বাজে অপারেটিং সিস্টেম এর হাত থেকে আমরা বেচে যাব
সহমত