স্কাইপকে মাইক্রোসফটের ৮ বিলিয়ন ডলার অফার!
কয়েক দিন আগেও শুনা যাচ্ছিল, গুগল অথবা ফেসবুক কিনতে যাচ্ছে স্কাইপকে। তবে সব আলোচনার অবসান করে অবশেষে হয়তো স্কাইপকে কিনতে যাচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন। দ্যা ওয়ার্ল স্ট্রেট জার্নাল জানিয়েছে, মাইক্রোসফট সর্বশেষ কোম্পানী হিসাবে ৮ বিলিয়ন ডলারের বিনিময়ে টেলিফোন ও ভিডিও চ্যাট সেবাদাতা কোম্পানী স্কাইপকে কিনতে ইচ্ছা প্রকাশ করেছে। তবে, ওয়ার্ল স্ট্রেট জার্নাল এও জানিয়েছে, স্কাইপের বিক্রয় মূল্য এখনো চূড়ান্ত হয় নাই। এমনও হতে পারে মূল্য কম কিংবা বেশিতেও কিনতে হতে পারে মাইক্রোসফটকে।

এখন সবচেয়ে বড় কথা হল, যদি চূড়ান্ত পর্যায়ে মাইক্রোসফট স্কাইপকে কিনেই ফেলে তবে তারা স্কাইপ-কে কিভাবে ব্যবহারকারীরর সামনে পেশ করবে। তারা স্কাইপকে অপারেটিং সিস্টেম এ রূপ দিবে নাকি তাদের অন্যান্য সেবা মাইক্রোসফট অফিস, লাইভ মেসেন্জোর অথবা অন্যান্য এপস হিসাবে অন্তর্ভূক্ত করবে। নাকি যেমনটা ছিল সেভাবেই রাখবে। তবে বলা বাহুল্য, মাইক্রোসফট যদি স্কাইপকে সত্যি পরিবর্তন করে ফেলে তবে এর ব্যবহারকারীরা চরম সমস্যার সম্মুখীন হতে হবেই।
ওয়ার্ল স্ট্রেট জার্নাল আরো জানিয়েছে, স্কাইফ সম্প্রতি অনেক ঋণ এর মাঝে হাবুডুবু খাচ্ছে। এই কারনে স্কাইপ কর্তৃপক্ষ একে চালানোর সমর্থ হারিয়ে ফেলছেন। এবং এই সুযোগ কে কাজে লাগিয়ে মাইক্রোসফট ৮ বিলিয়ন ব্যায় করতে পিছু পা হবে না।
তবে এই মুহুর্তেই সঠিকভাবে বলা যাচ্ছে না কি হবে। তবে খুব শীঘ্রই এর সকল খবর ইন্টারনেট মিডিয়া জানতে পারবে বলে ধারনা করা যাচ্ছে। দ্যা সান ফ্রানসিসকো ক্রোনিক্যাল জানিয়েছে, স্কাইপ এবং মাইক্রোসফট যৌথ ভাবে নতুন করে স্কাইপকে শুরু করতেও পারে। এক বিবৃতিতে স্কাইপ টিম জানিয়েছে, তারা এই সপ্তাহের মধ্যেই সব আপডেটগুলো প্রকাশ করবে।
আরো বিস্তারিত এখানে।

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






সেদিন দেখলাম “স্কাইপকে ফেসবুকের ৪ বিলিয়ন ডলার অফার” । আজ দেখছি “মাইক্রোসফট কর্পোরেশন ৮ বিলিয়ন ডলারের অফার” । বাজার দর ভালই হাকিয়েছে দেখছি…..
মাঝথেকে অন্যকেউ নেবে এমন সম্ভবনাও আছে দেখছি।
হুম সম্ভাবনাতো আছেই। তবে চিন্তা করতেছি আমি কিনে নিতে পারি কিনা
তাতো আছেই …… কিন্তু কথা হচ্ছে, যে যত বেশি দিয়ে কিনবে, সে তার গ্রাহক দের কাছ থেকে ততই মুনাফা করার চেষ্টা চালাবে। আমাদের কি হবে একবার ভেবেছেন ??
আমরাতো আমাদের মতই ভাবছি। কিন্তু আমাদের ভাবার তো মূল্যায়ন হচ্ছেনা তাদের কাছে। তাই আমাদের নিরম দর্শক এর ভূমিকাই পালন করতে হচ্ছে।
স্কাইপকে গুগল কিনে নিলেই বেশি ভালো হত, এতে স্কাইপের সুবিধাগুলোর পাশাপাশি গুগল মামারও কিছু সুবিধা যোগ হয়…
হুম ঠিক বলছো। কিন্তু, যে বেশী দাম হাকাতে পারবে তার ঘরেই স্কাইফ যারে। আবার এও হতে পারে যৌথভাবেও কাহারো সাথে চুক্তিতে আসতে পারে স্কাইফ।