ল্যাপটপ মেইন্ট্যানে​ন্স এর টুকটাকঃ পর্ব ৪

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

ল্যাপটপ মেইন্ট্যানেন্স এর টুকটাক নামের ধারাবাহিক পোস্ট এর প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে ল্যাপটপ এর ব্যাটারির কিছু সাধারন বিষয় নিয়ে আলোচনা করব। ল্যাপটপ এর ব্যাটারি খুবি সেনসিটিভ একটি কম্পোনেন্ট। তাই কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে;

Untitled 1

১। যত ছোট ততই ভালোঃ লক্ষ্য করলে দেখবেন, নেটবুক গুলো আমাদের ল্যাপটপ বা নোটবুক এর থেকেও বেশি ক্ষন ব্যাটারি ব্যাকআপ দেয়। কেন ?

আপনার ল্যাপটপ এর ডিসপ্লে যত ছোট হবে, তার জন্য ব্যাটারি ততটাই কম খরচ হবে। আবার আপনার হার্ডডিস্ক টি যদি ৪২০০ আরপিএম এর হয়, তবে তা ৫৪০০ বা ৭২০০ আরপিএম হার্ডডিস্ক থেকে কম ব্যাটারি খরচ করবে। একই কথা প্রসেসর এর জন্যও… নেটবুক এর এটম প্রসেসর অন্যান্য সকল প্রসেসর থেকে অনেক কম বিদ্যুৎ এ চলে।

p1

২। পাওয়ার কন্ট্রোলঃ আপনি আপনার ল্যাপটপ এর পাওয়ার সেটিংস্ থেকে আপনার ল্যাপটপ টি কি পরিমাণ পাওয়ার খরচ করবে তা নির্ধারন করে দিতে পারবেন।

p2

যেমন, যদি আপনার ল্যাপটপ টি বেশ কিছু সময় ধরে অকার্যকর অবস্থায় থেকে, তবে তা যেন নিজ থেকেই বন্ধ হয়ে যায়, তার পরে, ঠিক কত সময় পরে আপনার ডিসপ্লে বন্ধ হবে, সে সময়ে আপনার ল্যাপটপ এর হার্ডডিস্ক টি চালু থাকবে কি না, ইত্যাদি আপনি নির্ধারন করে দিন।

স্ক্রীন এর উজ্জলতা কমিয়েঃ আপনার ল্যাপটপ এর ব্যাটারি খরচ কমাতে আপনি আপনার ল্যাপটপ এর স্ক্রীন এর ব্রাইটনেস বা উজ্জলতা কমিয়ে রাখতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই উজ্জলতা এতটাই কমানো উচিত হবে না, যাতে আপনার চোখের উপর চাপ পড়ে।

ব্যাটারি ব্যবহারের দিকে লক্ষ্য রাখুনঃ আপনি যখনই ল্যাপটপ টী ব্যাটারি দ্বারা ব্যবহার করবেন, একটু লক্ষ্য রাখুন, আপনার ল্যাপটপ টি কি পরিমান ব্যাটারি ব্যবহার করছে। যদি মনে হয়, সাধারনের থেকে হঠাৎ করেই আপনার ল্যাপটপ টি বেশি পরিমান ব্যাটারি ব্যবহার করছে, তবে সাথে সাথেই তা সার্ভিস সেন্টারে দেখিয়ে নেয়া উচিত।

ব্যাটারি চার্জ করে রাখুনঃ যখনই যেখানে সম্ভব অর্থাৎ আপনি যখনই এমন কোথাও যাবেন, যেখানে ইলেক্ট্রিসিটি আছে, আপনার ল্যাপটপ এর ব্যাটারিটি চার্জ করে নিন।

p3

ব্যাকআপ ব্যাটারিঃ অনেক ল্যাপটপ আছে, যেগুলো দুইটি ব্যাটারির সাহায্যে চলতে পারে। একটির চার্জ শেষ হয়ে গেলেও অন্যটি আপনাকে ব্যাকআপ দিবে। তবে বর্তমান ল্যাপটপ গুলো তে এই সুবিধাটি নেই। তাই আপনি, নতুন একটু ব্যাটারি কিনে আপনার সাথে ব্যাকআপ হিসেবে রেখে দিতে পারেন। তবে অবশ্যই সেই ব্যাকআপ ব্যাটারিটিকেও আপনার ল্যাপটপ এর মূল ব্যাটারির মতনই যত্ন নিতে হবে।

ব্যাটারির পাওয়ার শেষ করে নিনঃ প্রথম বারের জন্য যখন আপনি আপনার ল্যাপটপ টিকে চালু করবেন, (যে দিন আপনি ল্যাপটপ কিনলেন বা অনেক দিন ব্যবহার না করলে) তখনই ল্যাপটপের ব্যাটারি কে সম্পূর্ন ডিসচার্জ করে নিন। এর পরে চার্জ করতে শুরু করুন।

ব্যাটারি পরিস্কার রাখুনঃ নিয়মিত ভাবে ব্যাটারি পরিস্কার রাখা খুবি গুরুত্বপূর্ন। অনেক সময় দেখা যায়, ব্যাটারির টার্মিনাল গুলোতে ময়লা পড়ে, তা ল্যাপটপ এর সাথে ঠিক মতন কন্টাক্ট করতে পারে না। এতে করে আপনার ল্যাপটপে এবং ব্যাটারিতে ক্ষতি হবার সম্ভাবনা থাকে।

সি-মস (CMOS) ব্যাটারি চেক করে রাখুনঃ ল্যাপটপ বা ডেক্সটপ এর ভেতরে ছোট্ট একটি ব্যাটারি থাকে। এটা আপনার কম্পিউটারের ক্লক টিকে সচল রাখে। কোন কারনে যদি এই সি-মস ব্যাটারি টি শেষ হয়ে যায়, তবে তখন আপনার মেইন ব্যাটারি থেকে শক্তি নিয়ে আপনার ল্যাপটপ সেই ক্লক টিকে চালু রাখে।

১০ অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশান এবং হার্ডওয়্যার বন্ধ করে রাখুনঃ আপনার কম্পিউটার যখন ব্যাটারির ক্ষমতায় চালাবেন, তখন, অকারনে ল্যাপটপ এর BlueThooth, WiFi বন্ধ করে রাখতে পারেন।আপনি যদি এক্সটার্নাল মাউস ব্যবহার করেন, তবে আপনার ল্যাপটপটির টাচ প্যাড বন্ধ করে রাখতে পারেন।অকারনে আপনার ইউএসবি পোর্ট এ কোন ডিভাইস লাগিয়ে রাখা উচিত হবে না। যে সমস্ত সফটওয়্যার আপনার কাজে কম লাগে, সেগুলো কে একে বারে মুছে ফেলাই ভালো। কখনো লাগলে আবার ইন্সটল করে নিন।

এবার আসুন দেখে নেয়া যাক, কিভাবে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারির আয়ু বাড়াতে পারেন;

১। সব সময় আপনার ল্যাপটপ টির সাথে আসা চার্জার দিয়েই আপনার ল্যাপটপ এর ব্যাটারি চার্জ করুন। অনেক সময় দেখা যায়, অরিজিনাল চার্জার নষ্ট বা হারিয়ে গেলে, আমরা অন্য ব্রান্ড এর চার্জার , অথবা ইউনিভার্সেল চার্জার (বাজারে পাওয়া যায় ) দিয়ে ল্যাপটপ চার্জ করে থাকি। যা কখনই উচিত নয়। হ্যা এটা ঠিক যে, অরিজিনাল চার্জার এর দাম অনেক বেশি। কিন্তু এটাও সত্যি যে, আপনার এই সতর্কতাটির অভাবে, আপনার ল্যাপটপের ব্যাটারি যে ক্ষতিগ্রস্থ হতে পারে তাই নয়, আপনার ল্যাপটপ টির ক্ষতির সম্ভাবনাও আছে।

২। ল্যাপটপ এর সাথে কিছু ব্যবহার বিধি দেয়া থাকে, শুধু মাত্র ল্যাপটপ এই নয়, সমস্ত ইলেক্ট্রনিক্স প্রোডাক্ট এর সাথেই থাকে। আমরা আমাদের খামখেয়ালিপনার জন্য কখনই তা পড়ে দেখিনা। যা মোটেও ঠিক নয়।কেননা আপনার ল্যাপটপ এর এবং এর ব্যাটারির সঠিক যত্নের উপায় কিন্তু এই ব্যবহার বিধিতেই পাবেন। সতরাং এটা পড়ে দেখুন।

৩। ল্যাপটপ এর ব্যাটারি কখনই এমন কোথাও রাখা ঠিক না, যেখানে সরাসরি সূর্যের আলো পড়ে, অথবা যে সমস্ত জায়গা খুবি গরম হয়।

৪। ব্যাটারি ইনলে, সাধারনত লিথিয়াম আয়োন ব্যাটারি কেনাই ভালো, কেননা এতে বিল্ট-ইন প্রসেসসর থাকে। (যদিও লিথিয়াম ব্যাটারির দাম একটু বেশি)।

৫। নন লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে সপ্তাহে অন্তত দুই থেকে তিন বার, ব্যাটারি সম্পূর্ন ডিসচার্জ করে, ফুল চার্জ করে নেয়া ভালো। এবং লিথিয়াম ব্যাটারির জন্য, মাসে কমপক্ষে একবার এই কাজটি করা উচিত।

৬। ধরুন এমন হলো, আপনি অনেক দিনের জন্য কোথাও যাবেন, এবং সে সময় আপনার ল্যাপটপ টি অব্যবহৃত থাকবে। এক্ষত্রে আপনি ল্যাপটপ এর ব্যাটারিটি সম্পূর্ন ডিসচার্জ করে রেখে যেতে পারেন।

আর এরই সাথে শেষ হয়ে গেল, আমার চার পর্বের ল্যাপটপ মেইন্ট্যানে​ন্স টুকটাক। আশা করি এই চারটি পর্বের প্রতিটি থেকেই কিছু না কিছু টিপস আপনাদের উপকারে আসবে।

কেমন লাগলো আমার এই পোস্ট টি, আশা করি জানাতে ভুলবেন না।

sign3

এরকম আরও কিছু পোস্টঃ

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ রিয়াজুল হাশেম সম্পর্কে কিছু কথা...
রিয়াজুল হাশেম বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর একজন নিয়মিত লেখক। কম্পিউটারের হার্ডওয়্যার সংগ্রহ করা উনার নেশা। তার একটি অনলাইন হার্ডওয়্যার যাদুঘর রয়েছে যেটি আপনারা এখান থেকে দেখতে পারেন। বর্তমানে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের আই টি বিভাগে কর্মরত আছেন।

মতামত সমূহ

26 টি মতামত “ল্যাপটপ মেইন্ট্যানে​ন্স এর টুকটাকঃ পর্ব ৪”
  1. সাকিব হাসান says:

    লিখাটি পরে খুব ভাল লাগল। ল্যাপটপটির টাচ প্যাড বন্ধ কিভাবা রাখা জাই বল্লে খুসি হব।

  2. shahriyer says:

    apnar key board e akta key ache kina dekhen,jetate touchpad er symbol ake er opor cross sign dea ase.oitate press korlei touchpad off hoe jabe.or touchpad ar driver theke ata manuali off kora jai.

  3. রাসেল says:

    সত্যি আনেক কিছু জানতে পারলাম………………ধন্ন ধন্ন

  4. azad says:

    ধন্যবাদ, খুব ভাল লাগল।

  5. apni bolesen, joto choto toto valo…kintu convert er moto kaj korte gale to ar oi choto jinish chole na…..ar apner post er jonno oses dhonnobad…..:) :) :)

    • তুহিন ভাই , একেবারে ঠিক বলেছেন। কিন্তু এটাও কিন্তু সত্যি যে ছোট স্ক্রীন হলে, আপনার ব্যাটারি ব্যাকআপ টাইম অনেক বেড়ে যাবে !!! আমি আই এস পি তে কাজ করে এমন কয়েক জন কে দেখেছি, তারা শুধু মাত্র ব্যাটারি ব্যাকআপ টাইম এর জন্যি নেট বুক ব্যবহার করে …
      মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ …

  6. ভাই আসলামু আলাইকুম ,
    আমার একটা সমস্যা, যা হলো আমার Laptop এর ব্যাটারী টা হটাৎ করে ব্যাকআপ দেওয়া বন্দ করে দিছে ।
    এবং চার্জ হবার সময় সিগনাল বাতি টা সবুজ রং এর জলতো , কিন্তু এখন তা লাল রং হয়ে থাকি , এক সেকেন্ড ও ব্যাকআপ দেয়না । নষ্ট হবার আগে আমাকে কিছু বলে ও নি মাত্র । আমি অনেক গরিব মানুষ আমার এই ব্যাটারী বদলানোর মত সামর্থ নেই । দয়া করে আমাকে কোন একটা উপায় করে দেন ।

    আমার Laptop এর মডেল ।
    name : Dell
    Model : L A T I T U D E । D630

    • Sk. Reazul Hashem says:

      ভাই, এ সকল জিনিষ হঠাৎ করেই নষ্ট হয়। কিছুই বলে না। তবে আমার যা মনে হচ্ছে… আপনি আপনার ল্যাপটপ টিকে ভাল যে কোন সার্ভিস সেন্টারে দেখান। কেননা ব্যাটারি সাধারনত এভাবে ডেড হওয়া অন্য কিছু ইঙ্গিত করতে পারে। ব্যাটারি সম্পূর্ন ডেড হবার আগে, ব্যাকআপ কম দিতে থাকে।

  7. sujan says:

    i am using a laptop from 10days.so how can i get power option in laptop?
    how can i increase or dicrease my laptops brightness?plz inform me by email.

    • সুজন ভাই, আপনি এক কাজ করেন, আপনার ল্যাপটপ এর F1 থেকে F12 পর্যন্ত কী গুলো দেখেন… ওখানে কি আমন কোন কী আছে, যে টাতে আলোর চিহ্ন আছে ? দুটো কী পাশাপাশি থাকবে… এবার আপনার ল্যাপটপ এর কীবোর্ড থেকে fn নামক কী চেপে ধরে ওই কী দুটো তে চাপুন, দেখবেন আপনার ল্যাপটপ এর স্ক্রীন এর উজ্জ্বলতা বাড়ছে এবং কমছে।

      আপনার ল্যাপটপ এর পাওয়ার অপশন্‌স এ যেতে হলে আপনাকে, কন্ট্রোল প্যানেল এ যেতে হবে। এবার কন্ট্রোল প্যানেল থেকে পাওয়ার অপশন্‌স নামে একটি আইকন আছে তাতে দুইবার ক্লিক করুন।

      আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন । ধন্যবাদ …

  8. Md. Ferdous says:

    ভাইয়া আমি বিজ্গান ও প্রযুক্তির এক জন নতুন ইউজার। আমার নোটবুকের ব্যাটারী বাদ দিয়ে অন্য যেমন ই,পি,এস এর ১২ ভোল্ট ব্যাটারী কি ভাবে কানেক্ট করে ব্যাবহার করতে পারি। এতে কোন ক্ষতি হবে কি। দয়া করে আমাকে বিস্তারিত ভাবে ব্যাটারী কানেক্টরের ভোল্টেজ পরিচিতি এবং কানেক্ট পদ্ধতি জানিয়ে দিন।

    • বিজ্ঞান প্রযুক্তি তে আপনাকে স্বাগতম …

      ভাই, এ ব্যাপারে আমি তেমন একটা কিছু জানি না। তবে এতটুকু জানি, আপনি যাদি ইউ পি এস এর ব্যাটারি লাগাবার চেস্টা করেন, তবে কিছু কিছু ঝামেলা হতে পারে। যেমন, প্রথমেই আপনার ঝামেলা হবে ভল্টেজ নিয়ে। আপনার নোটবুক এর ব্যাটারির ভোল্টেজ এবং ইউ পি এস এর ব্যাটারির ভোল্টেজ এক হবে না। আবার এম্পেয়ার এর একটা বিষয় থাকবে।
      কিন্তু এর পরও আমি দেখি এ বিষয়ে কিছু পেলে অবশ্যই আপনাকে জানাবো ।

  9. Md. Ferdous says:

    ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তবে চেষ্টা চালেয় যান ইস্যু পেলে আমাকে জানান

  10. Roy says:

    ভাই আমার ল্যাপটপ এর back light on করতে পাচ্ছি না।সাহায্য করেন…………মডেল ডেল ১৫৫৭

  11. ইতমাম says:

    আচ্ছা, আমার নেটবুক এর বায়োস এর একটা অপশন এ দেখলাম যে লেখা ব্যাটারির লাইফ বাড়াতে হলে এই অপশন টি চালু রাখুন, এটি ব্যাটারি ৮০% চার্জ করবে…এরপর আর চার্জ হবে না…এটি আসলেই আমার ব্যাটারির জন্য ভালো???

  12. rahan says:

    লেখা টা অনেক উপুকারে আসবে।
    ধন্যবাদ

  13. rony says:

    আসসালামুয়ালাই-কুম । আমার LG E50 মডেলের লেপটপ এর পাওয়ার বাটন সমস্যা হয়েছে,
    যার জন্য লেপটপ চালু করতে পারছি না । কি ভাবে এটি ঠিক করা যায়,আইডিবির কোথায় ঠিক করা যায় এবং কত খরচ হবে দয়া করে কেউ বললে উপকার হয়।
    ধন্যবাদ।

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!