সবচেয়ে খ্যাতিসম্পন্ন কোম্পানির নাম গুগল
হ্যারিস ইন্টারঅ্যাক্টিভ জরিপ অনুসারে গুগল খ্যাতিমান কোম্পানির তালিকায় সর্বোচ্চ স্থান অধিকার করেছে বলে জানা গেছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের এই কোম্পানিটিই অর্জন করে নিয়েছে সর্বাধিক খ্যাতিসম্পন্ন কোম্পানির সুনাম। হ্যারিস ইন্টারঅ্যাক্টিভ জরিপে প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৬০টি মোস্ট ভিজিবল কোম্পানির মধ্য থেকে ফাইন্যান্সিং ইনফরমেশন, ইমোশনাল অ্যাপেয়ারেন্স, সোশাল রেসপনসিবিলিটিসহ ২০টি ভিন্ন ভিন্ন অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে এই জরিপ পরিচালনা করা হয়। উল্লেখ্য, এসব কোম্পানির মধ্যে কেবল টেকনোলজিই না, বরং প্রায় সব ধরনের কোম্পানির নামই ছিল। তবে প্রযুক্তি কোম্পানিগুলোই তালিকার প্রথম দিকের স্থানগুলো দখল করে নেয়।

প্রথম অবস্থানে থাকা গুগলকে হ্যারিস ইন্টারঅ্যাক্টিভ দিয়েছে ১০০-তে ৮৪.০৫ রেপুটেশন স্কোর। গুগল ছাড়াও উল্লেখযোগ্য যেসব কোম্পানি তালিকার উপরের দিকে রয়েছে তাদের মধ্যে রয়েছে অ্যাপল (৫), ইনটেল (৬), আমাজন (৮), সনি (১৪) এবং মাইক্রোসফট (১৬)। বলা বাহুল্য, এদের প্রত্যেকেই ৮০ এর উপরে রেপুটেশন স্কোর অর্জন করেছে।
এদিকে ব্যাংক, ইন্সুরেন্স কোম্পানিসহ “খুব একটা খবরে আসে না” এমন কোম্পানিগুলোই তালিকার নিচের দিকে রয়েছে। সেসব তালিকার মধ্যে রয়েছে কমকাস্ট, ডেলটা এয়ারলাইনস, জেপি মরগ্যান চেজ, এক্সন মোবাইল, জেনারেল মটর, ব্যাংক অফ আমেরিকা, সিটি গ্রুপ, ক্রাইসলার ইত্যাদি।
সর্বমোট ২৭টি কোম্পানি এই তালিকায় স্থান পেয়েছে যার মধ্যে সবার নিচে রয়েছে এআইজি এবং বিপি।

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






জানা কথা … গুগল হচ্ছে বস …
শেয়ার করার জন্য ধন্যবাদ
বাংলাদেশের কিছু নাই তালিকাতে!!!
শেয়ার করার জন্য ধন্যবাদ