উইন্ডোজ সেভেনে ওয়ালপেপার স্লাইডশো

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

উইন্ডোজ সেভেনে ওয়ালপেপার স্লাইড-শো অপশন সবাই ব্যবহার করেছেন বলেই আমার বিশ্বাস। তবুও যারা করেননি, তাদের জন্য শুরুতে এটি এনাবল করার পদ্ধতি বলছি, পরে আসল কথায় আসছি। প্রথমে ডেস্কটপে রাইট ক্লিক করে “Personalize” এ ক্লিক করুন। দেন, নিচে “Desktop Background” এ ক্লিক করুন। যেসব ছবি আপনার পছন্দ হয় সেগুলো সিলেক্ট করুন। (একাধিক ফাইল সিলেক্ট করার জন্য “Ctrl” চেপে ক্লিক করুন।) এবার নিচের “Change picture every” তে ক্লিক করে আপনার পছন্দমত সময় সেট করে দিন। ইচ্ছা করলে “Shuffle” অপশনটি এনাবল করে দিতে পারেন। এতে ছবিগুলো র‍্যানডমভাবে চেন্জ হতে থাকবে।

এবার আসল কথা… যদি আপনার কম্পিউটারে আরো কিছু সুন্দর ছবি থাকে, যেগুলো আপনি এই ছবিগুলোর পাশাপাশি ওয়ালপেপার হিসেবে সেট করতে চান?! এক্ষেত্রে, প্রথমে যেই ফোল্ডারে ছবিগুলো আছে (ওই ফোল্ডারে যদি শুধুমাত্র ছবি থাকে, তবেই) সেটি কপি করুন। (অথবা শুধু ছবিগুলোও কপি করতে পারেন।)

কপি

কপি

এবার C:>Windows > Web > Wallpaper এ যান। এখানে ফোল্ডারটি পেস্ট করুন।

পেস্ট

পেস্ট

অথবা কপি করা ছবি গুলোর জন্য একটি ফোল্ডার বানিয়ে ফোল্ডারটিতে ছবিগুলো পেস্ট করে দিন। ব্যাস!! হয়ে গেল।

ভিউ

ভিউ

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ শায়ের সম্পর্কে কিছু কথা...
গবর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে ২০১১ সালে এস.এস.সি. পরীক্ষা দিলাম... ক্লাস ওয়ান থেকেই কম্পিউটার আমার অবসরের সঙ্গী... নিজে নিজে গুঁতাগুঁতি করে অনেক কিছু শিখেছি... আর ইন্টারনেট এবং ফ্রেন্ডরাও আমাকে অনেক সাহায্য করেছে... আমি যা জানি, তাই আপনাদেরও জানানোর চেষ্টা করবো.. :)

মতামত সমূহ

2 টি মতামত “উইন্ডোজ সেভেনে ওয়ালপেপার স্লাইডশো”
  1. Pasha says:

    আমি জানতে ছাচ্ছিলাম যে,যেসব মোবাইলে বাংলা সাপোর্ট করে না,তারা কীভাবে এ সাইট টি পড়বে।

    • ভাইয়া… যেসব মোবাইলে বাংলা সাপোর্ট করেনা, সেসব সেটে অপেরা দিয়ে বাংলা পড়া যায়….

      প্রথমে http://mini.opera.com থেকে আপনার মোবাইলের উপোযোগী ভার্সনটি নামিয়ে নিন….

      এবার অ্যাড্রেস বারে লিখুন opera:config

      যেই পেজ আসবে, ওইটার একদম নিচের অপশনটি [Use bitmap fonts for complex scripts] yes করে দিন…. এবার সেভ করুন….

      এরপর থেকে অপেরা দিয়ে বাংলা পড়া যাবে….. তবে লক্ষ্য রাখবেন, এতে পেইজের সাইজ অনেক বেড়ে যায়, ফলে Pay as you go অপশনে অনেক বেশি খরচ হয়….

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!