হোয়াইট হাউজ প্রযুক্তির দিক দিয়ে ৩০ বছর পিছিয়ে -বারাক ওবামা
প্রযুক্তির দিক দিয়ে স্বর্ণযুগে অবস্থান করা দেশটির নাম আমেরিকা। বিশেষ করে সিলিকন ভ্যালি মানেই প্রযুক্তির স্বর্গরাজ্য। পৃথিবীর সবচাইতে ব্রিলিয়্যান্ট ব্রেইনগুলো সিলিকন ভ্যালিতে অবস্থিত, এমনটাই বলে থাকেন অনেকে। যত নতুন প্রযুক্তি আছে, আমেরিকার মধ্য দিয়েই পৃথিবীর মুখ দেখে তারা। আর সেই দেশের সর্বোচ্চ ক্ষমতাধর অফিস তথা হোয়াইট হাউজে কত উন্নত প্রযুক্তি যেন ব্যবহার করা হয়, এমনটাই হয়তো ভাবি আমরা, তাই না? কিন্তু প্রেসিডেন্ট বারাক ওবামা সবাইকে অবাক করে দিয়ে জানালেন হোয়াইট হাউজে বসবাস নাকি মোটেও আরামদায়ক না। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, হোয়াইট হাউজের প্রযুক্তি নাকি ৩০ বছরের পুরনো প্রযুক্তির মতো।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, প্রথমেই তিনি ব্ল্যাকবেরির ফ্যান। কিন্তু ব্ল্যাকবেরি ফোন তাকে নিতে দেয়নি সিক্রেট সার্ভিস। পরে ব্যাপক ঝুট-ঝামেলার পর তার জন্য বিশেষভাবে তৈরি নিরাপদ একটি ব্ল্যাকবেরি পেয়েছেন তিনি। কিন্তু ফোনের নতুন সংস্করণগুলো পাচ্ছেন না তিনি। নিরাপত্তার স্বার্থেই তাকে পুরনো মডেলের ফোনই ব্যবহার করতে হচ্ছে। মজার ব্যাপার হলো, তিনি হোয়াইট হাউজে যাবার আগে নাকি জানিয়ে গিয়েছিলেন যে তিনি হোয়াইট হাউজে জটিল সব ফোন এবং অন্যান্য জিনিসপত্র আশা করছেন! যা বাস্তবে তিনি পাননি বলে যথেষ্টই হতাশ হয়েছেন।
সংবাদমাধ্যমগুলো বলছে, আমেরিকার প্রেসিডেন্ট যদি সর্বাধুনিক ও সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করতে না পারেন, তাহলে কে পারবেন? কিন্তু তবুও প্রেসিডেন্ট বারাক ওবামা যেন সর্বাধুনিক প্রযুক্তি থেকে বরাবরই বঞ্চিত। এবিসি নিউজের জানিয়েছে, তারা প্রেসিডেন্টকে বলতে শুনেছে “আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, বাহারি বাটন ও বিগ স্ক্রিনের জিনিসগুলো কোথায়?”
তবে অনেকে আবার ওবামার এই বক্তব্যকে অগ্রাহ্যও করছেন। তারা বলছেন, তার জন্য কোনো বিশেষ অটোমেটিক চাবির প্রয়োজন হয় না, কারণ সব দরজাই তার জন্য খোলা। তার সর্বাধুনিক প্রযুক্তির গাড়ির প্রয়োজন হয় না, কারণ তার নিজের রয়েছে বিশ্বের সবচেয়ে নিরাপদ ও হাই-টেক প্রেসিডেন্সিয়াল গাড়ি। তার কোনো স্পিচ-কন্ট্রোলারের প্রয়োজন হয় না, কারণ তার বডিগার্ডরা সবসময়ই তার নির্দেশ মানার জন্য তার আশেপাশে রয়েছেন। আর তিনি জানিয়েছেন তার একটি আইপ্যাড রয়েছে।
তাহলে তিনি কীসের অভাব অনুভব করছেন?

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






প্রযুক্তির দিক দিয়ে ৩০ বছর পিছিয়ে থাকলে কি হবে যুদ্বের দিক দিয়ে এগিয়ে আছে…….ধন্যবাদ আমিনুল ভাই
শেখ হাসিনাকে জিজ্ঞাস করলে বলবে “বর্তমান জাতীয় সংসদ প্রযুক্তির দিক দিয়া বিশ্বের চেয়ে ৩০ বছর এগিয়ে আছে”
বাংলাদেশ এখন ডিজিটাল আর হোয়াইট হাউজ এনালগ
বেচারা ওবামার জন্য খারাপই লাগছে। একটা ব্ল্যাকবেরীই তো চাইছে… বেশি কিছু না
হুম আর এ দিক দিয়ে আমাগো সরকারে ফুরা ডিজিটাল বানালাইছে