বিভিন্ন প্রজাতির গোলাপ ফুলঃ পর্ব ১
পৃথিবীতে প্রায় ১০০ থেকে ১৫০ প্রাজাতির গোলাপ ফুল রয়েছে। এই সমস্ত প্রজাতির মধ্যে রয়েছে বিভিন্ন উপ-প্রজাতী। সব মিলিয়ে প্রায় ৫৫০টি আলাদা আলাদা গোলাপের অস্তিত্ব রয়েছে পৃথিবী জুড়ে। এই পোস্টে সেই সমস্ত প্রজাতীগুলির ফুলগুলিকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আসলে পরিচয় করিয়ে দিব বললে ভুল বলা হবে, মূলত সেই সমস্ত গোলাপের ছবি আপনাদের সামনে তুলে ধরব। যাতে করে আপনারা শুধু দেখতে পাবেন পৃথিবীতে কত রকমের গোলাপ রয়েছে, আর সেগুলি কোনটি দেখতে কেমন। সেই সাথে চেষ্ঠা করবো সামান্য কিছু তথ্য যোগকরে দিতে, যা হিসাবের মধ্যে না নিলেও হয়। আমি গোলাপ গুলিকে তাদের নামের ইংরেজী বর্নমালার নিম্নক্রম অনুসারে সাজাব। আজ আমরা দেখব A দিয়ে শুরু হওয়া গোলাপ গুলির ছবি।
০১। Abraham Darby

আবিষ্কৃত হয় : ১৯৯০ সালে, গাছের প্রকৃতি : ঝোপাকৃতি , গাছের উচ্চতা : ৫-৬ ফিট, ফুল ফোটার ধরন : একে-একে বারবার , ফুলের রং : Apricot, ফুল ঘ্রাণ যুক্ত, কোনো ফল বা বীজ হয় না।
০২। Adam

আবিষ্কৃত হয় : ১৮৩৮ সালে, গাছের প্রকৃতি : লতানো ঝোপাকৃতি, গাছের উচ্চতা : ৫-৭ ফিট, ফুল ফোটার ধরন : একে-একে বার-বার, ফুলের রং : গোলাপি, ফুল ঘ্রাণ যুক্ত, কোনো ফল বা বীজ হয় না ।
০৩। Alberic Barbier


আবিষ্কৃত হয় : ১৯০০ সালে, গাছের প্রকৃতি : লতানো, গাছের উচ্চতা : ১৫-২০ ফিট, ফুল ফোটার ধরন : একসাথে, ফুলের রং : সাদা, ফুল ঘ্রাণ যুক্ত, কোন ফল বা বীজ হয় না ।
০৪। Albertine

আবিষ্কৃত হয় : ১৯২১ সালে, গাছের প্রকৃতি : লতানো, গাছের উচ্চতা : ১৫-১৮ ফিট, ফুল ফোটার ধরন : একসাথে অনেকগুলি, ফুলের রং : কমলা-গোলাপি, ফুল ঘ্রাণ যুক্ত, কোন ফল বা বীজ হয় না ।
০৫। Alchymist


আবিষ্কৃত হয় : ১৯৫৬ সালে, গাছের প্রকৃতি : লতানো, গাছের উচ্চতা : ১২-১২ ফিট, ফুল ফোটার ধরন : একসাথে অনেকগুলি, ফুলের রং : Apricot, ফুল ঘ্রাণহীন, কোন ফল বা বীজ হয় না ।
০৬। Alfred Colomb

আবিষ্কৃত হয় : ১৮৬৫ সালে, গাছের প্রকৃতি : ঝোপাকৃতি, গাছের উচ্চতা : ৩-৬ ফিট, ফুল ফোটার ধরন : একে-একে বার-বার, ফুলের রং : ঘন-গোলাপি, ফুল ঘ্রাণ যুক্ত, কোন ফল বা বীজ হয় না ।
০৭। Alister Stella Gray

আবিষ্কৃত হয় : ১৮৯৪ সালে, গাছের প্রকৃতি : লতানো, গাছের উচ্চতা : ৬-১২ ফিট, ফুল ফোটার ধরন : একে-একে বার-বার, ফুলের রং : হলুদ, ফুল ঘ্রাণ যুক্ত, কোন ফল বা বীজ হয় না ।
০৮। Aloha

আবিষ্কৃত হয় : ১৯৪৯ সালে, গাছের প্রকৃতি : লতানো ঝোপাকৃতি, গাছের উচ্চতা : ৬-৮ ফিট, ফুল ফোটার ধরন : একে-একে বার-বার, ফুলের রং : গোলাপি, ফুল ঘ্রাণ যুক্ত, কোন ফল বা বীজ হয় না ।
০৯। Altissimo


আবিষ্কৃত হয় : ১৯৬৬ সালে, গাছের প্রকৃতি : লতানো, গাছের উচ্চতা : ৮-১০ ফিট, ফুল ফোটার ধরন : একে-একে বার-বার, ফুলের রং : লাল, ফুল ঘ্রাণ যুক্ত, ফল বা বীজ হয়।
১০। Amazone

আবিষ্কৃত হয় : ১৮৭২ সালে, গাছের প্রকৃতি : ঝোপাকৃতি, গাছের উচ্চতা : ৪-৬ ফিট, ফুল ফোটার ধরন : একে-একে বার-বার, ফুলের রং হলুদ: , ফুল ঘ্রাণ যুক্ত, কোন ফল বা বীজ হয় না ।
১১। American Beauty
আবিষ্কৃত হয় : ১৮৭৫ সালে, গাছের প্রকৃতি : ঝোপাকৃতি, গাছের উচ্চতা : ৪-৬ ফিট, ফুল ফোটার ধরন : একে-একে বার-বার, ফুলের রং : গোলাপি, ফুল ঘ্রাণ যুক্ত, কোন ফল বা বীজ হয় না ।
১২। American Beauty climbing

আবিষ্কৃত হয় : ১৯০৯ সালে, গাছের প্রকৃতি : লতানো, গাছের উচ্চতা : ১২-১৫ ফিট, ফুল ফোটার ধরন : একসাথে অনেকগুলি, ফুলের রং : গোলাপি, ফুল ঘ্রাণ যুক্ত, কোন ফল বা বীজ হয় না ।
১৩। American Pillar

আবিষ্কৃত হয় : ১৯০২ সালে, গাছের প্রকৃতি : লতানো, গাছের উচ্চতা : ১২-২০ ফিট, ফুল ফোটার ধরন : একসাথে অনেকগুলি, ফুলের রং : গোলাপি, ফুল ঘ্রাণহীন, কোন ফল বা বীজ হয় না ।
১৪। Andenken an Alma de l’Aigle
আবিষ্কৃত হয় : ১৯৫৫ সালে, গাছের প্রকৃতি : ঝোপাকৃতি, গাছের উচ্চতা : ৪-৫ ফিট, ফুল ফোটার ধরন : একে-একে বার-বার, ফুলের রং : গোলাপি, ফুল ঘ্রাণ যুক্ত, কোন ফল বা বীজ হয় না ।
১৫। Anemone


আবিষ্কৃত হয় : ১৮৯৬ সালে, গাছের প্রকৃতি : লতানো, গাছের উচ্চতা : ৬-১০ ফিট, ফুল ফোটার ধরন : একসাথে অনেকগুলি, ফুলের রং : গোলাপি, ফুল ঘ্রাণ যুক্ত, কোন ফল বা বীজ হয় না ।
১৬। Anson Jones

আবিষ্কৃত হয় : ২০০০ সালে, গাছের প্রকৃতি : ঝোপাকৃতি, গাছের উচ্চতা : ৪-৫ ফিট, ফুল ফোটার ধরন : একে-একে বার-বার, ফুলের রং : হলুদ, ফুল ঘ্রাণ যুক্ত, কোন ফল বা বীজ হয় না ।
১৭। Antoine Rivoire

আবিষ্কৃত হয় : ১৮৯৫ সালে, গাছের প্রকৃতি : ঝোপাকৃতি, গাছের উচ্চতা : ৩-৫ ফিট, ফুল ফোটার ধরন : একে-একে বার-বার, ফুলের রং : গোলাপি, ফুল ঘ্রাণ যুক্ত, কোন ফল বা বীজ হয় না ।
১৮। Archduke Charles

আবিষ্কৃত হয় : ১৮৩৭ সালে, গাছের প্রকৃতি : ঝোপাকৃতি, গাছের উচ্চতা : ৩-৫ ফিট, ফুল ফোটার ধরন : একে-একে বার-বার, ফুলের রং : লাল, ফুল ঘ্রাণ যুক্ত, কোন ফল বা বীজ হয় না ।
১৯। Ards Rover

আবিষ্কৃত হয় : ১৮৯৮ সালে, গাছের প্রকৃতি : লতানো, গাছের উচ্চতা : ৮-১২ ফিট, ফুল ফোটার ধরন : একে-একে বার-বার, ফুলের রং : লাল, ফুল ঘ্রাণ যুক্ত, কোন ফল বা বীজ হয় না ।
২০। Arethusa

আবিষ্কৃত হয় : ১৯০৩ সালে, গাছের প্রকৃতি : ঝোপাকৃতি, গাছের উচ্চতা : ৫-৭ ফিট, ফুল ফোটার ধরন : একে-একে বার-বার, ফুলের রং : হলুদ, ফুল ঘ্রাণ যুক্ত, কোন ফল বা বীজ হয় না ।
২১। Audubon

আবিষ্কৃত হয় : ২০০৪ সালে, গাছের প্রকৃতি : ঝোপাকৃতি, গাছের উচ্চতা : ৩-৪ ফিট, ফুল ফোটার ধরন : একে-একে বার-বার, ফুলের রং : লাল, ফুল ঘ্রাণহীন, কোন ফল বা বীজ হয় না ।
২২। Autumn Damask

আবিষ্কৃত হয় : ১৮১৯ সালে, গাছের প্রকৃতি : ঝোপাকৃতি, গাছের উচ্চতা : ৪-৫ ফিট, ফুল ফোটার ধরন : একে-একে বার-বার, ফুলের রং : গোলাপি, ফুল ঘ্রাণ যুক্ত, কোন ফল বা বীজ হয় না ।
২৩। Awakening
আবিষ্কৃত হয় : ১৯৯২ সালে, গাছের প্রকৃতি : লতানো, গাছের উচ্চতা : ১৫-২০ ফিট, ফুল ফোটার ধরন : একে-একে বার-বার, ফুলের রং : গোলাপি, ফুল ঘ্রাণ যুক্ত, কোন ফল বা বীজ হয় না ।
গোলাপ নামা (১ম পর্ব) এখানেই শেষ হলো, আগামী পর্বে আবারো অনেকগুলি গোলাপের সৌরভ নিয়ে হাজির হবো আপনাদের জন্য।

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






খাইছে!! এত রকমের গোলাপ আছে জানতামই না। খালি জানতাম লাল, সাদা, গোলাপী আর হলুদ গোলাপ আছে
এত গোলাপের সন্ধান দেয়ার জন্য দস্যুভাইকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ইমতিয়াজ ভাই। নানা গোলাপের নানান সৌরভ আপনাদের জন্যই।
দস্যুর মনে আবার গোলাপের প্রতি ভালবাসা জাগলো…
নাকি মরুভূমিতে গোলাপ ফুটাইতে ব্যর্থ হইয়া শেষে দস্যুগিরি শুরু করলেন
হে হে হে ত জা বলেছেন মাহবুব ভাই।
মরুভূমির জলদস্যু ভাই জোশিলা একখানা পোস্ট দিলেন …… ,
@মাহবুব ভাই, সবাই কি আর মরুভূমিতে গোলাপ ফুটাতে পারে ?? আমি টানা তিন বছর বিভিন্ন ধরনের গোলাপ ফোটানোর চেষ্টা করছি ……
… কাজ হচ্ছেই না। দেখি এবার হাইব্রিড গোলাপ দিয়ে শেষ চেষ্টা হবে।
@ইমতিয়াজ ভাই জানবেন কিভাবে ?? উনিতো উনার ইয়ে কে, মানে আমাদের ভাবি কে গোলাপ উপহার দেন না … কি ঠিক বললাম না ???
চেষ্ঠা করেন রিয়াজুল ভাই, ফোটাতে পারলে ফটো দিয়েন।
@রিয়াজ ভাই, একদম ঠিক কইছেন। এখনতো ডিজিঠাল যুগ। গুলাপের বদলে ‘এসএমএস’ দেই
দস্যু ভাই অনেক ধন্যবাদ এত রকম গোলাপ সম্বন্ধে জানানোর জন্য……
আরো বাকি আছে, তাদের সৌরভ নিয়ে।
পুরো টপিক জুড়ে “প্রজাতী” বানান ভুল আছে, হবে প্রজাতি।
সব প্রজাতি দরকার আমর
গার্ল ফ্রেন্ড কে দিব , কই পাব ?
আমার পোস্টগুলিতে নজর রাখেন, তাহলেই পেয়ে যাবেন।