AOL বন্ধ করে দিলো DownloadSquad ব্লগ

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

জনপ্রিয় সফটওয়্যার ব্লগ Download Squad কে বন্ধ করে দিলো AOL. ব্লগটির সম্পাদক Sebastian Anthony টুইটারের মাধ্যমে বিষয়টি প্রথম সবাইকে জানান। এর ‘ডাউনলোড স্কোয়াড’ ব্লগে এই সিন্ধান্ত নিশ্চিতকরন সংক্রান্ত একটি ব্লগ পোস্ট দেয়া হয় আজ। ব্লগটিতে সর্বশেষ পোস্ট প্রকাশিত হয়েছিল গতকাল ১১ এপ্রিল।

জনপ্রিয় এই ব্লগটি কেন বন্ধ করে দেয়া হলো হঠাৎ করে, এই সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক। ডাউনলোড স্কোয়াড ব্লগের হাজার হাজার পাঠকের অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, অনেকেই ব্লগের প্রতি তাদের ভালবাসার অনুভূতি প্রকাশ করেছেন।

ব্লগটি বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে প্রথম মুখ খুলেন ব্লগের সম্পাদক।

এরপর আরেকটি টুইটার স্ট্যাটাস এ তিনি জানান,

It seems somehow fitting that @DownloadSquad’s last post is about Angry Birds…

ডেস্কটপ বা মোবাইলের বিভিন্ন সফটওয়্যার নিয়ে লেখা এই ব্লগটি বরাবরই বেশ জনপ্রিয় ছিল। তারপরও অনেকে ধারনা করছেন, পর্যাপ্ত জনপ্রিয়তা না পাওয়া এবং বিজ্ঞানপন দাতা না পাওয়াই ব্লগটি বন্ধ হয়ে যাওয়ার কারন। ব্লগটিতে যদিও আর নতুন কোন লেখা প্রকাশিত হবে না, তবে পুরানো লেখাগুলো বিদ্যমান থাকবে এবং আগের মতই Download Squad ব্লগটি পড়া যাবে এই ঠিকানা থেকে।

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ ইমতিয়াজ মাহমুদ সম্পর্কে কিছু কথা...
ইমতিয়াজ মাহমুদ বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর একজন লেখক। তিনি বর্তমানে যুক্তরাজ্যে অধ্যয়নরত। এই মূহুর্তে তিনি কি করছেন জানতে চাইলে তাকে টুইটার অথবা ফেইসবুকে অনুসরন করুন।

মতামত সমূহ

একটি মতামত “AOL বন্ধ করে দিলো DownloadSquad ব্লগ”
  1. রাসেল says:

    দুঃখ জনক ব্যপার……..

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!