ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক টিউটোরিয়ালঃ পর্ব ছয়

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

পরীক্ষার জন্য দেশের বাড়ি চলে যাচ্ছি। দোয়া করবেন আমার জন্য যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারি। বাড়িতে গেলে অনেকদিন হয়ত আর কোন নতুন পোষ্ট লেখা হবে না তাই যাবার আগে একটা পোষ্ট দিয়ে যাই। গত পর্বে ছিল “কিভাবে পেমেন্ট মেথড যোগ করবেন” আজকের পর্বে থাকছে “কিভাবে জব এ্যাপ্লাই করবেন এবং এ্যাপ্লাই এর দরখাস্তে কি লিখবেন”। আসুন দেখে নেই কিভাবে এগুলো করা যায়।

প্রথমে ওডেস্কে লগিন করুন

odesk-6_1

তারপর Find Contractors & Jobs মেনুর আন্ডারে Find Jobs এ যান

odesk-6_2

আপনার যে বিভাগ পছন্দ সেই বিভাগে ক্লিক করুন, আমি এখানে Web Development বিভাগ নিয়ে দেখাবো

odesk-6_3

এখানে Web Development বিভাগ এর সব জব গুলো দেখাবে।
এই জব সেকশনে অনেক অপশন আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি

odesk-6_5

এই অপশনে আপনি নতুন জব ,পুরান জব , ভালো ফিডব্যাকের বায়ারের জব , কম ফিডব্যাকের বায়ারের জব ইত্যাদি দেখতে পারবেন

odesk-6_6

এই অপশনে আপনার পছন্দের কিওয়ার্ড দিয়ে জব খুজতে পারবেন, যেমন আমি খুজতেছি ওয়ার্ডপ্রেস এর জব।

odesk-6_7

এই অপশনে আপনি দুই ধরনের জব দেখতে পারেন। একটা ফিক্সেড আরেকটা আওয়ারলি।

odesk-6_8

এই অপশনে রেট অনুযায়ী জব খুজতে পারবেন

odesk-6_9

এখানে দুটি জবের পার্থ্ক্য দেখুন, একটিতে বায়ারের ফিডব্যাক ভালো এবং পেমেন্ট মেথড ভেরিফাইড অন্যটিতে বায়ারের ফিডব্যাক নেই এবং পেমেন্ট মেথড ভেরিফাইড না। এক্ষেত্রে আপনি পেমেন্ট মেথড ভেরিফাইড বায়ার জব সিলেক্ট করবেন। জব সিলেক্ট করার সময় স্কিল দেখে নিবেন। যে জবটি ভালো লাগবে সেই জবের লিংকে মাউসের ডান বাটন ক্লিক করে নিই ট্যাবে যান। আমি এখানে ফিক্সেড জবের নিয়ম দেখাবো।

odesk-6_10

এবার জবের ডিটেইলস এখানে দেখাবে

odesk-6_11

এখান থেকে বায়ারের ফিডব্যাক দেখে নিন

odesk-6_12

এখান থেকে জবের স্কিল এবং কে কত বিড করেছে তা দেখে নিন, সব শেষে জবটি পছন্দ হলে Apply to this job এ ক্লিক করুন

odesk-6_13

এখানে আপনি বিড রেট দিন

odesk-6_14

এখানে Estimated Duration এ 100$ এর মধ্যে কাজ হলে Less than one week দিন আর তার বেশী হলে সময় বেশী নিন। [বি:দ্র: কাজটি আওয়ারলি হলে Estimated Duration চাইবে না ]

odesk-6_15

এখানে আপনার দরখাস্ত বা কভার লেটার লিখুন

odesk-6_16

এখানে Agree to Terms এ টিক দিয়ে Apply to this job এ ক্লিক করুন

odesk-6_17

এখানে আবার টিক দিয়ে Continue to Apply এ ক্লিক করুন।

কিভাবে কভার লেটার লিখতে হয় এনিয়ে আবার একটা পোষ্ট দিবো এবং কয়েকটা কভার লেটার স্যাম্পল দেবো।
আজ এ পর্যন্তই। অনেক দেরীতে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন।

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ তাওহিদুল ইসলাম সম্পর্কে কিছু কথা...
আমার নিয়ে নতুন করে লেখার কিছু নাই , আমি একজন পাগল টাইপের কিছু একটা। প্রোগ্রামিং , ওয়েব ডিজাইনে প্রচুর আগ্রহ তারই পরিপেক্ষিতে এই ব্লগে কিছু লিখবো। আমাকে টুইটারে অনুসরন করতে পারেন অথবা আমার বাংলা ব্লগে যেতে পারেন

মতামত সমূহ

10 টি মতামত “ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস ওডেস্ক টিউটোরিয়ালঃ পর্ব ছয়”
  1. রানা says:

    অসংখ্য ধন্যবাদ । দোয় করি আপনি ভালোভাবে পরীক্ষা দেন এবং আবার অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবেন । ভাল থাকবেন ।

  2. Md. Moniruzzaman says:

    আপনার প্রয়াস সার্থক হোক। ভালোভাবে পরীক্ষা দিয়ে ফিরে আসুন।

  3. ইমরান says:

    ভাই আপনাকে অসংখ ধন্যবাদ। চালিয়ে যাওয়ার জন্য:-)

  4. anikbd says:

    অসংখ্য ধন্যবাদ ।

  5. Rakib Hossen says:

    ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ।আমি অনেকদিন যাবত ওডেক্স একাউন্ট এ কাজ করি কিন্তু কাজ পাইনা । কাজে ঠিক মত এপ্লাই করি তার পরও কাজ পাইনা কি করলে কাজ পাব বুঝতে পারছিনা একটু হেল্প করবেন????

  6. billi says:

    ভাইয়া,
    অন্যান্য টেস্ট এর আন্সার গুল কোথায় পাব?

  7. F.M. Rubayet says:

    U.S. English Basic Skills Test টেষ্টের উত্তর গুলো শেয়ার করলে উপকৃত হতাম।

  8. সুমন ফকির says:

    ভাই অনেক ভাল লাগলো। আমি আইটির আনেক কাজ জানি। আউট সরসিং এ কাজ করতে অনেক আগ্রহী কিন্ত প্রসেস যানা না থাকায় পারছি না। আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে চাই। । ভাই আপনার সাথে যোগাযোগ করতে পারলে খুব উপকৃত হবো। ০১৯২০৩২০৬৫৮ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ প্লীজ………………।।

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!