মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার কিভাবে তৈরি করবেন, কোথায় কিনতে পাবেন

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

আপনি মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামিং খুব ভালভাবে শিখলেন। প্রোগ্রাম তৈরি করলেন। সিমুলেশন করে দেখলেন সবকিছু ঠিকঠাক। বাজার থেকে মাইক্রোকন্ট্রোলার সংগ্রহ করলেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি কিন্তু এখনো বাকী রয়ে গেছে আর তা হল তৈরিকৃত প্রোগ্রাম মাইক্রোকন্ট্রোলারে লোড করা। এ কাজটি করার জন্য আপনাকে একটা মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার সংগ্রহ করতে হবে অথবা নিজে তৈরি করে নিতে হবে।

মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার কিভাবে তৈরি করবেন

আমি যখন শিখেছিলাম আমার সবচেয়ে বেশি কষ্ট করতে হয়েছিল মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার তৈরি করতে। প্রথমে এক বড় ভাই এর কাছ থেকে একটা মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার সংগ্রহ করি। তার পর সেখান থেকে পার্চের একটা লিষ্ট তৈরি করি। ইন্সট্রুমেন্ট সংগ্রহ করার জন্য আমার BUET এক বন্ধুকে বলি এবং তার মাধ্যমে ঢাকা স্টেডিয়াম মার্কেট থেকে ইন্সট্রুমেন্ট সংগ্রহ করি । এর পর ইন্সট্রুমেন্ট হাতে পায়ার পর নিজে নিজেই তৈরি করি PIC16F84 এর জন্য প্রোগ্রামার। যদিও একবারে সফল হতে পারিনি। বিভিন্ন সমস্যা হয়েছে ছুটে গেছি বড় ভাইদের কাছে, যাদের সবাই ইসলামি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। এই করতে করতেই আমার প্রায় ছয় মাস অতিবাহিত হয়।

আমার নিজের মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার

pic1

সার্কিট ডায়াগ্রাম

pic2সার্কিট ডায়াগ্রাম বড় করে দেখতে PC তে Save করে নিন

http://www.bobblick.com/techref/projects/picprog/picprog.html এই লিংক থেকেও একই ধরণের একটি মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার তৈরির জন্য প্রয়োজনীয় সার্কিট ডায়াগ্রাম PCB লে আউট সংগ্রহ করতে পারেন।

তাহলে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী ইন্সট্রুমেন্ট সংগ্রহ করে তৈরি করে ফেলুন PIC16F84  প্রোগ্রামার। মোটামটি ৭০০-৮০০ টাকার মত খরচ হতে পারে।

বাংলাদেশের কোথায় কিনতে পাবেন

pic4অনেক দিন ধরেই আমাকে অনেকেই ফেসবুকে, মেইলে বলে আসছিল বাংলাদেশে কোথায় রেডিমেড মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার কিনতে পাওয়া যায় এর উপর লেখতে। আনেকদিন ধরেই আমিও খুঁজছিলাম।আজ Google এ সার্চ দিয়ে পেয়ে গেলাম microtechbd এর সন্ধান। http://www.microtechbd.net/embeded.php এখান থেকে Address এবং ফোন নাম্বার সংগ্রহ করে 01914 221446 এ ফোন করলাম। microtechbd এর মিনহাজ ভাই এর সাথে কথা হল। উনার সাথে কথা বলে জানতে পারলাম…

  • microtechbd দুই ধরণের PIC মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার তৈরি বিক্রয় এবং প্রয়োজনীয় টেকনিক্যাল সেবা প্রদান করছে।
  • তাদের তৈরি PIC মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার দ্বারা PIC10F, PIC12F, PIC16F, PIC18F, PIC24F গ্রুপের প্রায় ৪০০ টির ও বেশি চিপ সফল ভাবে প্রোগ্রাম করা যায়।
  • PIC মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার দুইটি USB পোর্ট সাপোর্ট করে অর্থাৎ এক্ষেত্রে PC তে প্যরাল্যাল পোর্ট থাকার প্রয়োজন নেই।
  • PIC মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার এর জন্য আলাদা পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন নেই।
  • প্রতিটি PIC মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার এর দাম ২৫০০/= থেকে ৩০০০/= ।

pic5যোগাযোগের ঠিকানা

House#7, Road#8, Sector#9

Uttara, Dhaka-1230

Phone:

+88 02 8991453

Quick Contact

01914 221446,  0192 3636197, 01556 351544

Mail:

info@microtechbd.net

engineering@microtechbd.net

web:

http://www.microtechbd.net

microtechbd এর মিনহাজ ভাই এর সাথে কথা বলে আমার কাছে তাকে বেশ আন্তরিক মনে হয়েছে আমার বিশ্বাস আমরা প্রয়োজনে তার সাথে যোগাযোগ করে PIC মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার সংগ্রহ করতে পারব এবং প্রয়োজনীয় পরামর্শ নিতে পারব।

তাহলে সবাই রেডিমেড কিনে অথবা তৈরি করে যেভাবেই হোক সংগ্রহ করে ফেলুন PIC মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার আর প্রস্তুতি নিন প্রোগ্রামিং এর জন্য। আজ এ পর্যন্তই আবার কথা হবে সামনের পর্বে, সে পর্যন্ত সবাই ভাল থাকুন।

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ অসীম কুমার সম্পর্কে কিছু কথা...
অসীম কুমার বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর একজন অতিথি লেখক।তিনি একজন ইলেকট্রনিক্সের শিক্ষার্থী। তিনি বাংলা ভাষায় প্রযুক্তি চর্চাকে এগিয়ে নিতে, "প্রযুক্তি চর্চার মুক্তমঞ্চ www.tectuts.com পরিচালনা করছেন। তাকে ফেসবুকে বন্ধু হিসেবে যোগ করতে পারেন।

মতামত সমূহ

10 টি মতামত “মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার কিভাবে তৈরি করবেন, কোথায় কিনতে পাবেন”
  1. ইমরান says:

    ভাইয়া অনেক ধন্যবাদ :-)

  2. MARUF AHMAD says:

    ধন্যবাদ আসীম ভাই,
    আসলে মাইক্রোকন্ট্রলার নিয়ে কাজ করার জন্য একটা কমিউনিটির প্রয়োজন.। যেহেতু বাংলাতে মাইক্রোকন্ট্রলারের উপরে এখনও তেমন কোনো ভাল বই বের হয় নাই তাই প্রায়ই আমাদের এ সর্ম্পকিত তথ্য সংগ্রহের জন্য বিদেশী বই বা ফোলাম গুলোর সহায়তা নিতে হয় । আনেক সময় ভাষাগত সমস্যা ও ফোরাম গুলোতে তাদের মানের সমান প্রশ্ন করতে না পাড়ায় সহায়তাও পাওয়া যায়। আর প্রযু্ক্তি জ্ঞান এমনই আমরা এমন কিছুনা কিছু জানি যা অন্য আনেকেই তা জানে না , আবার আনেকে যা জানে তা আবার আমরা জানি না। তাই এক্ষত্রে সবাই যদি সবার জানা না জানা জ্ঞান গুলি শেয়ার করতে পারতাম তাহলে সকলেই উপকৃত হতাম।

    আমি অনেক দিন যাবৎ মাইক্রোকন্ট্রলারের সাথে মোবাইল বা জিএসএম মডিউল এর ইনটারফেস নিয়ে ঘাঠাঘাঠি করছিলম। কিছু তথ্যও সংগ্রহ করেছিলাম যেমন- জিএসএম মডিউলের ক্ষেত্রে AT communed ব্যবহার করে ইনটারফেস করা হয় কিন্তু মোবাইলের সাথে ইনটারফেস করার নিয়ম এখনও পাইনি. যদিও Nokia এর ফোরামে নকিয়া সেটের সাথে ইনটারফেসের ব্যাপারে কিছু আলোচনা দেখতে পেয়ে ছিলাম।
    আসীম ভাইয়ের যদি এ ব্যাপারে কিছু ধারণা থাকে তাহলে শেয়ার করবেন আশা করি।

    • মারুফ ভাই ধন্যবাদ,

      “আসলে মাইক্রোকন্ট্রলার নিয়ে কাজ করার জন্য একটা কমিউনিটির প্রয়োজন। ” আপনার সাথে একমত প্রকাশ করছি।

      মাইক্রোকন্ট্রলারের উপর আপনার অভিজ্ঞতা আমার থেকে অনেকটাই বেশি বলে মনে হচ্ছে। মাইক্রোকন্ট্রলারের সাথে মোবাইল বা জিএসএম মডিউল এর ইনটারফেস এ সম্পর্কে এ মূহর্তে আমার কোন ধারণা নেই তবে কমিউনিকেশনের উপর কাজ করার বেশ আগ্রহ আছে, সময় এবং সুযোগের অপেক্ষায় আছি।

      আপনার অভিজ্ঞতা গুলি শেয়ার করলে আমি সহ সম্মিলিতভাবে সবাই উপকৃত হতে পারতাম। আশা করছি আপনাকে সঙ্গী হিসেবে সব সময় সাথে পাব। শুভ কামনা রইল।

      • ভাই.. আমি আসলে আপনার মতো এত বিশ্লেষন করে শিখতে পারি নাই। আর আমি যেহেতু আমার সব কাজ প্রটিয়াসে সিমুলেট করা পর্যন্তই আবদ্ধ থাকি। তাই একে এক প্রকার থিউরিটিকেল নলেজই বলতে পারেন। আপনার লেখা গুলো পরে আমি আনেক কিছু শিখতেছি ।
        আমি আনেক বেসিক কিছু না শিখেই হয়তো আনেক এডভান্ডস লেভেলে চলে গিয়ে ছিলাম। AT command এর মাধ্যমে মাইক্রোকন্ট্রলার দিয়ে কল, মেসেজ সেন্ট এবং রিসিভ এই পর্যন্তই আছি । তবে আমার প্রযেক্টটা ছিল, এটা নির্দিষ্ট ওয়েব সাইট রিড, রাইট করা এবং সেই নির্দেশ মেনে চলা যদিও আনেক দূর এগিয়েও কাজটা এখনও শেষ করতে পারি নাই । আমরা ইচ্ছা ছিল সব শেষ করে এক সাথে এসব নিয়ে পোষ্ট করব কিন্তু একওতো পরীক্ষার ঝামেলার আরেকটা হলো মডেমর জন্য সঠিক এ.টি কমান্ড খুজে বার করা। এই কয়দিন ভিবিন্ন ফোরামে ঘুরতে ঘুরতে আর প্রশ্ন করেত করেত এক প্রকার কাহিল হয়ে গিয়েছি। তাই আমাদের নিজেদের যদি একটা কিমিউনিটি থাকতো থালে বেশ ভাল হতো , আমার পারিচিত আনেকেই আছেন যারা আনকে কিছু জানেন কিন্তু সবাই যার যার নিজের মতো তখন খুব খারাপ লাগে।

        আর আমি দুঃখিত আনেক দিন পরে রিপ্লাই দেয়ার জন্য।

        • ইচ্ছা ছিল সব শেষ করে এক সাথে এসব নিয়ে পোষ্ট করব ” আপনার পোস্টের অপেক্ষায় রইলাম।

          আমাদের নিজেদের যদি একটা কিমিউনিটি থাকতো থালে বেশ ভাল হতো , আমার পারিচিত আনেকেই আছেন যারা আনকে কিছু জানেন কিন্তু সবাই যার যার নিজের মতো তখন খুব খারাপ লাগে।
          আপনার সাথে সম্পূর্ণ একমত। সবাইকে একটা প্লাটফর্মে আনাটা খুব জরুরী হয়ে পরেছে।

          আর আমি দুঃখিত আনেক দিন পরে রিপ্লাই দেয়ার জন্য
          অনেক দিন পরেও যে আমাকে মনে পরেছে এ জন্য ধন্যবাদ……………
          শুভ কামনা রইল।

  3. ধন্যবাদ আসীম ভাই,
    আসলে মাইক্রোকন্ট্রলার নিয়ে কাজ করার জন্য একটা কমিউনিটির প্রয়োজন.। যেহেতু বাংলাতে মাইক্রোকন্ট্রলারের উপরে এখনও তেমন কোনো ভাল বই বের হয় নাই তাই প্রায়ই আমাদের এ সর্ম্পকিত তথ্য সংগ্রহের জন্য বিদেশী বই বা ফোলাম গুলোর সহায়তা নিতে হয় । আনেক সময় ভাষাগত সমস্যা ও ফোরাম গুলোতে তাদের মানের সমান প্রশ্ন করতে না পাড়ায় সহায়তাও পাওয়া যায়। আর প্রযু্ক্তি জ্ঞান এমনই আমরা এমন কিছুনা কিছু জানি যা অন্য আনেকেই তা জানে না , আবার আনেকে যা জানে তা আবার আমরা জানি না। তাই এক্ষত্রে সবাই যদি সবার জানা না জানা জ্ঞান গুলি শেয়ার করতে পারতাম তাহলে সকলেই উপকৃত হতাম।

    আমি অনেক দিন যাবৎ মাইক্রোকন্ট্রলারের সাথে মোবাইল বা জিএসএম মডিউল এর ইনটারফেস নিয়ে ঘাঠাঘাঠি করছিলম। কিছু তথ্যও সংগ্রহ করেছিলাম যেমন- জিএসএম মডিউলের ক্ষেত্রে AT communed ব্যবহার করে ইনটারফেস করা হয় কিন্তু মোবাইলের সাথে ইনটারফেস করার নিয়ম এখনও পাইনি. যদিও Nokia এর ফোরামে নকিয়া সেটের সাথে ইনটারফেসের ব্যাপারে কিছু আলোচনা দেখতে পেয়ে ছিলাম।
    আসীম ভাইয়ের যদি এ ব্যাপারে কিছু ধারণা থাকে তাহলে শেয়ার করবেন আশা করি।

  4. ফারসিদ রায়হান says:

    অনেক সুন্দর একটি পোস্ট। নতুনদের অনেক কাজে আসবে।

    অসিম কুমার ভাই, আপনার এই লেখাটা Facebook এ ডকুমেন্ট আকারে শেয়ার করলাম। আশা করি কিছু মনে করবেন না। :)
    http://www.facebook.com/groups/mcufreaks/doc/?id=10150393563903852

  5. তামাম says:

    অসীম ভাই !!

    আপনাকে অনেক ধন্যবাদ মাইক্রোকন্ট্রোলার নিয়ে এমন একটি পোস্ট দেয়ার জন্য।

    ভাই, আপনি এখানে যে মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামারের উল্লেখ করেছেন তা কি শুধু PIC16F84 এর জন্য নাকি এটা দিয়ে অন্য সকল মাইক্রোকন্ট্রোলারও প্রোগ্রাম করা যাবে ?

    আসলে আমি একটা “ইউনিভার্সল মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রামার” এর সার্কিট ডায়াগ্রাম খুজছিলাম যেটা দিয়ে সব ধরনের মাইক্রোকন্ট্রোলার প্রোগ্রাম করা যাবে।

    আপনি যদি আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন তাহলে আমার খুব উপকার হবে।

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!