গরীব শিশুদের জন্য অলাভজনক বাংলাদেশী ওয়েবসাইট

লেখাটি আপনার পছন্দ হয়েছে?

ফেসবুকে একদিন রুবেল ভাইয়ের সংগে আলাপ শুরু হলো। তিনি আমাকে বললেন, তিনি কয়েকবছর ধরে গরীব শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন এবং অনলাইনে এটার একটা বড় ধরনের কোন অবস্থান নেই। মূলতঃ ফেসবুকের মাধ্যমে তার যোগাযোগ হয় বাংলাদেশের কিছু প্রবাসীর সাথে এবং এগিয়ে নিচ্ছেন তার প্রচেষ্টাকে।

poorchilds.com-

বুকের মধ্য হঠাৎ-ই ধক করে উঠলো। অনেক আগের কথা। আমি ছোট, তখন স্কুলে পড়ি। সদরঘাট এলাকা দিয়ে যাওয়ার সময় আমার বয়সী অনেক ছোট ছেলে-মেয়েদের শীতের মধ্যে পথে ঘুমাতে দেখেছি। তার পর থেকে যতবার সেই পথ অতিক্রম করেছি ততবারই তাদের চলাফেরা আর জীবযাত্রাকে একটু গভীরভাবেই উপলব্ধি করার চেষ্টা করেছি। গরীব শিশুদের জন্য কোন উদ্যোগ নেওয়ার সাহস হয়নি কখনো। ফেসবুকের রুবেল ভাইয়ের প্রতি শ্রদ্ধায় মাথা নিচু করলাম।

কয়েক দিন আগের কথা। আমাদের অফিসের পক্ষ থেকে গরীব শিশুদেরকে টিশার্ট বিতরণ কর্মসূচী পালিত হলো। টিশার্টে প্রতিষ্ঠানের লগো লাগানো থাকায় বিষয়টা আমারকাছে বাজে লেগেছে। বিতরনে চেয়ে ক্যামেরা দিয়ে ছবিতোলা এবং ভাড়া করা সাংবাদিক এনে সংবাদ ছাপানোর প্রচেষ্টাকেও ঘৃনার চোখে দেখতে হলো। এমন অনেক প্রতিষ্ঠানই সহায়তা করে নিজেদের প্রচারের জন্য।

সেই তুলনায় রুবেলভাই নিজে থেকেও এগিয়ে গেছেন অনেক দূর। গরীব ও অধিকার বঞ্চিত শিশুদের জন্য জন্য তিনি PoorChilds.com ডোমেইনটি পছন্দ করলাম এবং ওয়েবসাইটটি চালু হয়ে গেলো। বিদেশের সহায়তায় পে-পাল একাউন্ট একটিভ করার ব্যবস্থা করলেন। এখন সহজেই বিশ্বের যে কোন প্রান্ত থেকে গরীব শিশুদের সহায়তা করা যাবে। তা ছাড়া গরিব শিশুদের জন্য একটি ইরেজী আর্টিকেল লিখেও PoorBD@Gmail.com এ পাঠিয়ে দিতে পারেন। এই অলাভজনক ওয়েবসাইটের প্রচারে এগিয়ে এসেও সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন। যোগাযোগ করতে পারেন ০১৭২৭৯০৯২৯০ অথবা ০১৭৫৩৮৯৫৫৬৮ নম্বরে।

FavoriteLoadingলেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼

শেয়ার করুন

লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন

পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন

বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন

নতুন লেখা সরাসরি ই-মেইলের মাধ্যমে পেতে নিচের বক্সে আপনার ই-মেইল ঠিকানা লিখুন

লেখকঃ মাহবুব টিউটো সম্পর্কে কিছু কথা...
মাহবুব টিউটো বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর একজন লেখক, সম্পাদক এবং উপদেস্টা। তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং ও ওয়েব ডিজাইন এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। তার কম খরচের ডোমেইন ও হোস্টিং প্লানটিও দেখতে পারেন। তাকে ফেসবুকে বন্ধু হিসেবে যোগ করতে পারেন। টুইটারে তাকে অনুসরণ করতে পারেন।

মতামত সমূহ

18 টি মতামত “গরীব শিশুদের জন্য অলাভজনক বাংলাদেশী ওয়েবসাইট”
  1. অনেক ভালো উদ্দোগ… আমরা সবাই এগিয়ে আসলেই আমাদের এই নতুন প্রজন্ম ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে…..

  2. Kamol Roy says:

    বেস্ট অফ লাক………;)

  3. আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতঞ্জ . তবে আমি পেপাল এ্যাকাউন্ট এখনো করতে পারি নাই.যাকে দিয়ে করাতে চেয়ে ছিলাম উনি পেপাল এ্যাকাউন্ট করে আমাকে দেয় নাই .যারা এগিয়ে এসেছে সবাই সরকারি রেজিষ্টেশন করার কথা জানিয়েছে .আমরা সরকারি রেজিষ্টেশনের চেষ্টা চালিয়ে যাচ্ছি । আর্টিকেল লেখা ও প্রচারে সহযোগিতা অনেক দরকার । এই নাম্বারটি 01753895568 আমার যেকেউ যোগাযোগ করতে পারেন ।

    • Rubel ahmed says:

      লেখকঃ মাহবুব টিউটো ভাইয়া ” ফেসবুকের রুবেল ভাইয়ের প্রতি শ্রদ্ধায় মাথা নিচু করলাম।” আপনার মত মহান মানুষ আমার মানুস্কে নিয়ে এটা না লিখলে ভাল হতো ।

    • রাসেল says:

      রুবেল ভাই আমি সৌদী আরবে থাকি এখানে পেপাল এ্যাকাউন্ট সহযে করা যায়।আপনি চাইলে আপনাকে আমি একটা পেপাল এ্যাকাউন্ট দিতে পারি।

    • সাইটের ডিজাইনের ও নতুন পোষ্টের বেপারে বেশ কিছু ভূমিকা নেওয়া দরকার বলে মনে করি। রুবেল ভাইকে অনেক দিন ধরে না পাওয়ায় বিষযটি নিয়ে কথা বলার সময় হয় নি। তাওহিদুল ভাই বলেছিল সাইটটির রি-ডিজাইন করে দিবে। আপনি যদি এটার কোন ভাল উদ্যোগ নেন তাহলে বেশ ভাল হয়। আর সাইটটি ব্লগ আকারে না রেখে পোর্টফলিও আকারে রেখে এক পাসে ব্লগ রাখা ভাল মনে হয়।
      পে-পাল একাউন্টটা জরুরী হয়ে পড়েছে। কেউ যদি তার কার্ড ব্যবহার করে পে-পাল একাউন্ট একটিভ করে দেয় তাহলে অনেক উপকার হবে। পরবর্তিতে প্রয়োজনে কার্ডটির গোপন নম্বরটি পরিবর্তন করলে সমস্যা নাই মনে হয়।
      আরেকটা বেপার হলো সাইট প্রতিষ্ঠানটির বর্তমান কার্যক্রম নিয়ে বিস্তারিত লেখা নেই।কি কি কাজ করেছেন তা স্পষ্ট ভাষায় বিবরণ লিখে দিতে – রুবেল ভাইকে অনুরোধ করবো।
      একটা অনলাইন ব্যাক একাউন্টও যুক্ত করার প্রস্তাব করেছিলাম। ডাচ-বাংলা হলে ভাল হয়।

      আপনার মহৎ প্রচেষ্টার সাথে আছি, ভাল থাকবেন।

  4. ধন্যবাদ। আমি এমন কিছুই খুজছি অনেক দিন ধরে। কিছু পরামর্শ রইল। আশা করি বিবেচনা করবেন।

  5. ইমরান says:

    অনেক ভালো উদ্দোগ……………….

আপনার মতামত দিন

দয়া করে বাংলায় মতামত দিন। ইংরেজীতে দেয়া মতামত মুছে ফেলা হতে পারে

মতামত এর সাথে আপনার ছবি যোগ করতে চাইলে এখানে যান gravatar!