উইন্ডোজ ডেক্সটপ এর জন্য ফেইসবুকের কিছু প্রয়োজনীয় এপ্লিকেশন
ফেসবুক এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে । আর সেই সাথে এর ব্যবহারকে সহজ করার জন্য বিভিন্ন এপ্লিকেশন ডেভেলপ করা হচ্ছে । এই পোষ্ট এ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব ঊইন্ডোজ ডেক্সটপের জন্য ফেইসবুকের কিছু প্রয়োজনীয় এপ্লিকেশনের সাথে। নিচে আমি একটি একটি করে এপ্লিকেশন গুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছিঃ
১. ফেইসবুক ডেক্সটপঃ

এটি এমন একটি এপ্লিকেশন যা আপনাকে রিয়েল টাইম আপডেট দিবে,ওয়াল পোষ্ট ও ম্যাসেজ দেখা এবং ফ্রেইন্ড রিকোয়েষ্ট পড়ার সুবিধা। এটি খুবই ভালো একটি এপ্লিকেশন।
২. ফেইসবুক ফটো আপলোডারঃ

এটি গুগোল কোডের ডেভেলোপ করা এমন একটি ছোট এপ্লিকেশন। যার মাধ্যমে আপনারা খুব সহজে সরাসরি ফটো বা ছবি আপলোড করতে পারবেন এবং আপলোডকৃত ছবিতে ট্যাগ যোগ করতে পারবেন। এটি খুব ভালো একটি এপ্লিকেশন না এবং এটাতে কিছু বাগ রয়েছে। কিন্তু এটির একটি জিনিস আমাকে খুবই আশ্চার্য করেছে। তা হলো এটি ব্যাবহার করা খুবই সহজ।
৩. ফেইসবুক নটিফাই ট্রেঃ

যারা তাদের ডেক্সটপে ফেইসবুকের নটিফিকেশন গুলো পেতেচান তাদের জন্য হলো এই ছোট এপ্লিকেশনটি। এটি খুবই লাইট ওয়েট বা ছোট এপ্লিকেশন। এপ্লিকেশনটি চালু করার পর এটি আপনার উইন্ডোজ এর টাস্কবারে অবস্থান করবে ফেইসবুকের নটিফিকেশন গুলো আপনাকে দেখানোর জন্য।
৪. এফবি লুকঃ

এই এপ্লিকেশনটা খুবই উপকারী তাদের জন্য যারা মাইক্রোসফট আউটলুক ব্যাবহার করেন। এই এপ্লিকেশনটির সাহায্যে আপনারা সরাসরি ফেইসবুকের ওয়েব সাইটে না ঢুকেও আপনার স্ট্যাটাস আপডেট,নটিফিকেশন দেখা এবং রিকোয়েষ্ট সব কিছু করতে পারবেন মাইক্রোসফট আউটলুক দিয়ে আপনার ডেক্সটপে বসেই।
৫. এফবি কুইকঃ

যদি আপনারা এমন একটি স্টাইলিশ ও সুন্দর ডিজাইন এর এপ্লিকেশন চান যা দিয়ে আপনারা আপনাদের পিসিতে বসে ফেইসবুকের অনেক ফাংশন ব্যাবহার করতে পারবেন। তাহলে বলবো আপনারা এফবি কুইক এপ্লিকেশনটি ব্যাবহার করুন। কারন এটি আপনাদের প্রোফাইল নটিফিকেশন্স্ , ছবিতে ট্যাগ লাগানো, পোকস্ এবং ম্যাসেজ সুবিধা দিবে। কিন্তু এটি দিয়ে কোন কিছু আপডেট করা যায় না।
এরকম আরও কিছু পোস্টঃ
- বেশ কিছু প্রয়োজনীয় টুইক নিয়ে- উইন্ডোজ ৭ টুইক ২.০
- ব্লগারদের জন্য ৫টি ফেইসবুক এপ্লিকেশন
- আপনার Usb Flash Drive এর জন্য ১০টি দারুন পোর্টেবল এপ্লিকেশন
- ইমেজকে ফেভিকন এ কনভার্ট করার জন্য কিছু ফ্রী অনলাইন টুলস
- ফেইসবুকে ভিডিও চ্যাট করার দু’টি দারুন এপ্লিকেশন!
- নিশ্চিত করুন ফেইসবুকের নিরাপত্তা
- মার্ক জুকারবার্গ এর বিরুদ্ধে ফেইসবুকের মামলা!

লেখাটি পছন্দের তালিকায় যুক্ত করুন ☼
লেখাটি পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। শেয়ার করার জন্য উপরের বাটনে ক্লিক করুন
পরবর্তী আপডেট পেতে চাইলে আর.এস.এস ফীড অথবা ই-মেইল এর মাধ্যমে সাবস্ক্রাইব করুন
বিজ্ঞান প্রযুক্তি ডট কম এর ফেইসবুক পেইজ বা গ্রুপ অথবা টুইটার প্রোফাইলে যোগ দিন






রলিন ভাই দেখি প্রফেশনাল ব্লগারদের মত পোস্ট লিখা শুরু করেছেন
চালিয়ে যান … শুভকামনা রইল
ভাই আপনাদের দোয়া
। প্রতিটা এপ্লিকেশনের হেডার নেমে ক্লিক করলে ডাউনলোডের পেইজে চলে যাবে।
—ধন্যবাদ—
হূমম, ভালো পোষ্ট আর সাইটটাও ভালই তবে বিভাগ এবং কনটেন্ট আরো কিছু বাড়ালে ভাল হত।
শাকিল ভাই… ব্লগটা নতুন । বিভাগ ও কন্টেন্ট আস্তে আস্তে বাড়ানো হবে । আর কিছু দিন পর অতিথি লেখকদেরকে লেখার জন্য আমন্ত্রন জানানো হবে । তখন আপনারাও কন্টেন্ট বাড়ানোর কাজে সহযোগীতা করবেন বলে আশা রাখি ।
হুম… আমিও সজিব ভাই এর সাথে একমত। সুপ্রিয় ভিজিটর রা আপনারা সাইট সম্পর্কে আপনাদের যে কোন সমস্যা, মতামত ইত্যাদি এখানে না লিখে দয়াকরে “প্রশ্ন উত্তর ও মতামত” এই পেইজটি তে লিখবেন আসাকরি।
–ধন্যবাদ–
রলিন ভাই দারুন হচ্ছে আপনার এই সাইটা।আরো ভালো ভালো লিখা আশা করছি।
ধন্যবাদ রাফিউর ভাই। সাইট টি আমি এবং ইমতিয়াজ ভাই মিলে পরিচালনা করছি। হ্যা ভবিষ্যৎ এ যদি বেঁচে থাকি তাহলে আরো ভালো ভালো লিখা পাবেন এবং কিছু দিন পর অতিথি লেখকদেরকে লেখার জন্য আমন্ত্রন জানানো হবে “ইনশাআল্লাহ্”।
–ধন্যবাদ–
ভাল পোস্ট।
http://www.cae.com.bd/ এখানে এই লেখা তা আছে।আমি দেখেছি
@ dip .. এই ধরনের লিস্ট পোস্টগুলো সাধারনত কোন ইংরেজী সাইট থেকে অনুবাদ করে লেখা হয় । আর তাই অন্য কেউও অন্য কোন সাইটে লিখতে পারে । তাই বলে দুটো লেখাকে এক মনে করার কোন কারন নেই ।
বুঝেছি
ধন্যবাদ Rupen
এটি একটি Facebook এর Gadgets যা আমি windows 7 এ ব্যবহার করি।Xp অথবা Vista তে কাজ করে কিনা জানিনা।Try করে দেখুন আমার ভাল েলগেছে ।
এটি একটি Facebook এর Gadgets যা আমি windows 7 এ ব্যবহার করি।Xp অথবা Vista তে কাজ করে কিনা জানিনা।Try করে দেখুন আমার ভাল েলগেছে । Download link — http://gallery.live.com/liveItemDetail.aspx?li=17d6e747-eee2-44b2-8848-a3e95a5e9b1b&bt=1&pl=1
ধন্যবাদ ইমতিয়াজ ভাই… আমি এখানের একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করি… এটা ভালই কাজ দেয়।
apni nije ai gulo aktao use koresen……sob spam mone hoche. facebook log in kore apnr “ফেইসবুক নটিফাই ট্রে” click korlam. koi kisui tho asse na. apni nije jei ta use korsen seitar nam bolen.